রাজধানী ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে উগ্র মৌলবাদী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কোচিং ব্যবসা বেশ জমজমাট। এক হিসেবে দেখা গেছে, শিবির এসব কোচিং সেন্টার থেকে বছরে ৩০ কোটি টাকার উপরে আয় করে। মূলত এ টাকা দিয়েই চালানো হচ্ছে শিবিরের রাজনৈতিক কর্মকান্ড। শিবির পরিচালিত এসব কোচিং সেন্টার থেকে আয় করা অর্থ নানা উগ্র সংগঠনও পেয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এ অথের্র কিছু অংশ সশস্ত্র প্রশিক্ষণেও ব্যয় করা হয়।
অনুসন্ধানে জানা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১২টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির জন্য রয়েছে শিবির পরিচালিত ভর্তি কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারের রয়েছে ৩৫টি শাখা। প্রতি বছর ৭০ হাজারের মতো ছাত্র-ছাত্রী এখানে ভর্তি হয়।
রেটিনা হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিবির মালিকানার ভর্তি কোচিং সেন্টার। শিবির পরিচালিত সবচেয়ে বড় ভর্তি কোচিং সেন্টার রেটিনা। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮০ সালে শিবিরের তত্ত্বাবধানে রেটিনা প্রতিষ্ঠিত হয়। রেটিনার প্রথম পরিচালক সোহরাব হোসেন ঢাকা মেডিকেল কলেজ শিবিরের সাবেক সভাপতি।
ক) কোচিং সেন্টার: শিবিরের নেতাকর্মীরা ক্লাস নেয়
শিবির পরিচালিত এসব কোচিং সেন্টারে সাধারণ শিক্ষকদের নিয়োগ দেয়া হয় না। শিবিরের কোন না কোনো পর্যায়ের নেতা-কর্মীরাই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে থাকেন। এর মাধ্যমে শিবির ক্যাডারদের পুনর্বাসিত করা হয়। শিবিরের নেতৃস্থানীয় নেতাদের সুপারিশপত্র দেখাতে হয়। আবার বিশ্ববিদ্যায়ের একশ্রেণীর জামায়াতপন্থী শিক্ষক এসব কোচিং সেন্টারের উপদেষ্টা। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে থাকেন তারা।
খ) কোচিং এর টাকা খরচ হয় সশস্ত্র ট্রেনিং-এ
বিভিন্ন হিসাব থেকে দেখা গেছে, শিবিরের বিভিন্ন কোচিং সেন্টার থেকে আয়ের একটা বড় অংশ শিবিরের সাংগঠনিক কাজে ব্যয় করা হয়। পাশাপাশি শিবির নেতা-কর্মীদের অর্থনৈতিক কর্মকান্ডেও সহযোগিতা করা হয়। বিশ্বস্ত সূত্র জানা যায় যে, এ অর্থ শিবিরের সশস্ত্র প্রশিক্ষণেও ব্যয় হয়। এমনকি এ কোচিং সেন্টারের অর্থ উগ্র মৌলবাদী সংগঠনও পেয়ে থাক। সূত্র জানিয়েছে, এ কারণে বিভিন্ন গোয়েন্দা সংস্থা শিবিরের কোচিং সেন্টারের উপর নজরদারী করে থাকে।
গ) কোচিং সেন্টার না মৌলবাদী সেন্টার
শিবির পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তির জন্য প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি শিবির প্রকাশিত ইসলামি আন্দোলন সম্পর্কিত বই, শিবিরের গঠনতন্ত্র, মওদুদী ও গোলাম আযমের বই পড়ানো ও সরবরাহ করা হয়। ঢাকায় কোচিং সেন্টারগুলোতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিবিরের বিভিন্ন ধরনের পোস্টার ক্লাস রুমে ঝুলানো। এছাড়া রয়েছে এসব কোচিং সেন্টারের ভর্তি ফরম ও লিফলেট। রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের রাজনীতি কড়াকড়ি হওয়ার কারণে কোচিং সেন্টারগুলোতে নির্দ্বিধায় চলে শিবিরের কার্যক্রম। বিশেষ করে রাতে, প্রতি শুক্রবার এবং যে সময় ক্লাস থাকে না সে সময় কোচিং সেন্টারে সাংগঠনিক কাজ করা হয়ে থাকে। কোচিং সেন্টারগুলোতে রাতে শিবির ক্যাডারদের প্রশিক্ষণ দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারে প্রকাশ্যে মৌলবাদের শিক্ষা দেয়া হয়। প্রশাসনিক বাধা না থাকায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পাশাপাশি ইসলামি আন্দোলন সম্পর্কিত বই পড়ানো হয়। দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে ভর্তি করে শিবিরের প্রতি আকৃষ্ট করা হয়। পরে এসব শিক্ষার্থীদের শিবিরের রাজনীতি করতে বাধ্য করা হয়!!!
।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।