১৯৭২-১৯৭৫ সালের জামায়াত :
১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জিত হলে পাক বাহিনীর দালাল জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার হয় এবং রাজাকার ও আলবদর ক্যাডারদের একাংশ আত্মগোপনে চলে যায়। |প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা, যুদ্ধাপরাধে জড়িত থাকা এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করে। দলীয় কার্যক্রম প্রকাশ্যে বন্ধ থাকলেও জামায়াত এ সময়ে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, তবলিগ জামাতে সম্পৃক্ত থেকে নিজেদের সংগঠিত করতে থাকে। | এ সময়ে অধ্যাপক গোলাম আযম এবং বিভিন্ন দেশে নির্বাসিত জামায়াতের নেতারা সংঘবদ্ধভাবে বাংলাদেশকে স্বীকৃতি না দিতে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে প্রচার চালাতে থাকে। | জানুয়ারি ১৯৭২ সালে গোলাম আযম পাকিস্তানে অবস্থান করে ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার সপ্তাহ’ পালন করেন। | বাংলাদেশ সরকার ১৯৭২ সালে গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করে। | তিনি পাকিস্তান থেকে ১৯৭২ সালে হজ করতে সৌদি আরব যান এবং ডিসেম্বরে রিয়াদে অনুষ্ঠিত ‘মুসলিম যুব সংস্থা’র আন্তর্জাতিক সম্মেলনে গোলাম আযম পূর্ব পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য সারাবিশ্বের মুসলমানদের আহ্বান জানান| । গোলাম আযম ১৯৭২ সালে সৌদি আরব, দুবাই, আবুধাবী, কুয়েত, বৈরুত, লিবিয়া হয়ে ১৯৭৩ সালের এপ্রিলে লন্ডন গমন করেন| । তিনি উল্লেখিত দেশসমূহে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে ছিলেন| । লন্ডনে বসে গোলাম আযম বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যান| এ সময় তার তত্ত্বাবধানে জামায়াতের মুখপত্র সংগ্রাম পত্রিকা লন্ডন থেকে সাপ্তাহিক হিসেবে আত্মপ্রকাশ করে। | অন্যদিকে ১৯৭২-এর পর থেকে বিভিন্ন সময়ে গোলাম আযম লন্ডন, মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে অবস্থান করে ‘পূর্ব পাকিস্তান উদ্ধারে’র নামে বাংলাদেশ বিরোধী তৎপরতায় নিয়োজিত থাকেন। ১৯৭৩ সালের মার্চে লিবিয়ার বেনগাজীতে অনুষ্ঠিত ইসলামী পররাষ্ট্র সম্মেলনে আমিন্ত্রত না হয়েও গোলাম আযম সেখানে উপস্থিত হন এবং স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার কার্যক্রম চালিয়ে যান। | একই বছর জুলাই মাসে গোলাম আযম বাংলাদেশের স্বাধীনতাকে ‘গোলামীর জিঞ্জির’ বলে উল্লেখ করে এর পুনরুদ্ধারের জন্য ইসলামী উম্মাহর সাহায্য কামনা করেন। | ১৯৭৩ এরপর গোলাম আযম মোট ৭ বার সৌদি বাদশাহ ফয়সালের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে স্বীকৃতি না দেবার অনুরোধ করেন। | সে সময় থেকে সৌদি শাসকদের সাথে জামায়াতের একটি সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল।|
আলোচিত ব্লগ
ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।