ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

ভ্রমন - ১, ভুটান ভ্রমন - ১

২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫

শেয়ারঃ
0 0 0

চাকরীতে ঢোকার পর ঘুরবো ঘুরবো করেই যাচ্ছি, কোন ঘোরা হচ্ছে না। খালি প্ল্যান করি যে প্ল্যান করে ঘুরবো, কিন্তু প্ল্যানের ডিটেইল বানাতে বানাতে আর একজিকিউট করা হয় না। ঈদের পর নিজের উপর মহা বিরক্ত হয়ে অফিসে ফেরত আসলাম। ঈদের ছুটিও বাসায় বসে বসে কাটিয়েছি, বুঝতেই পারছেন। এসে দেখি আরেক কলিগও এরকম ফ্রাস্ট্রেটেড ভাব নিয়ে বসে আছে। নিজেদের দোষকীর্তন করছিলাম, বলছিলাম আমাদের দিয়ে কিছুই হবে না ইত্যাদি; এসময় সাজেদ ভাইয়ের (পূ্র্বোক্ত কলিগ) মাথায় হঠাৎ বজ্রপাতের মত আইডিয়া স্ট্রাইক করলো, "ভুটান যাবা? কয়েক দিন আগে ড্রুকএয়ারের থেকে একটা বেশ ভাল অফার আসছিলো!"

ফাস্ট ফরওয়ার্ড ড্রুকএয়ারের প্লেনে। জীবনের প্রথম প্লেন জার্নি, বেশ উত্তেজিত। উঠেই ড্রুকএয়ারের ভুটান নিয়ে ম্যাগাজিন পড়ে শেষ। এরপর প্লেন উড়বে, গন্তব্য পারো, ভুটানের একমাত্র এয়ারপোর্ট, রাজধানী থিম্ফুর ৮০ কি.মি. এর মত দক্ষিনে। একটা রোলারকোস্টার অনুভূতি নাকি হওয়ার কথা, কিন্তু টের পেলাম না (আশার পথে ছোট রানওয়ের টেক অফে বেশ ভাল করে টের পেয়েছি)। প্রথম দিকে সেই উচুঁতে মিনিস্কেল ঢাকাকে দেখে বেশ ভাল লাগলো। একটু পরেই যদিও এত উঁচুতে উঠে গেলাম যে খালি মেঘ আর মেঘ! প্রথমে মেঘ নিয়ে বেশ এ্যানালাইসিস করলেও একটু পরে বিরক্ত হয়ে খেতে বসে গেলাম। কিছুক্ষন পর হঠাৎ তাকিয়ে দেখি মেঘ থেকে উঁকি দিচ্ছে কালচে-সবুজ কিছু পাহাড়ের চূড়া। তারপর আরো দেখতে থাকলাম বহু দূরে। পাইলট কনফার্ম করলেন যে ওগুলো কাঞ্চনজন্ঘা আর হিমালয়ান রেন্জ।

একটু পরে ঢুকে পড়লাম ভুটানে। পারোর ধারে কাছে এসে পাহাড় আর মেঘ আলাদা হয়ে গেল। প্লেন যেতে শুরু করলো উপত্যকার মাঝখান দিয়ে। পাখা যেন বিশাল উঁচু পাহাড়গুলো ছুঁয়ে গেল বলে! উত্তেজনা, টেনশন আর 'ভয়ংকর সুন্দর' প্রকৃতির এক অসাধারন মিক্স। কি অ্যাডভেঞ্চারই না হবে! সাজেদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তারও চোখ স্পার্কল করছে।



এই পাহাড়গুলির ফাঁকে ফাঁকেই মানববসতি চোখে পড়ছে, আর বিখ্যাত পাহাড়ের কোলের মোনাস্টেরীগুলো। সবচেয়ে উঁচু যেটা, 'টাইগার'স প' মোনাস্টেরী, সেটা চোখে পড়লো মনে হয়, অনেক অনেক উঁচুতে, একদম শার্প একটা প্রিসিপাইস ধরে।



(অনেকদূর লেখার পর ছবি দিতে গিয়ে গেল লেখা হারিয়ে। এই পার্টটা গায়ের জোরে লিখেছি, পরে আরো ডিটেইল এ্যাড করার ইচ্ছা রইল।)

 

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯৩৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অবাক হই অনেক কিছুতেই, কিন্তু সবচেয়ে বেশি অবাক হই এই 'পেল ব্লু ডট' (কার্ল সাগান) এর একটা স্পিশিসের অবাক করা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই