ছেলে মেয়েতে বন্ধুত্ব কেন টিকেনা তা অনেক ভাবনার জন্ম দেয় আমাকে। এর জন্য আসলে কে দায়ী? ছেলে নাকি মেয়ে? নাকি উভয়েই। আসলে আমার এই ক্ষুদ্র জীবনে আমি যা দেখেছি, ছেলেরাই প্রথম বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এগিয়ে আসে। মেয়েরা অনেক দ্বিধায় ভোগে। এই বন্ধুত্ব কোথায় গিয়ে ঠেকে, এই চিন্তা তাদের মধ্যে কাজ করে। শেষে যদি নাছরবান্দা ছেলের জন্য মেয়েটিকে রাজী হতেও হয়, ঠিক আছে আমরা আমাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। চলে দুজনের বন্ধুত্ব কিছুদিন। অনেক সহজ সরল আচরণ করে ছেলেটি। ছেলেটির ভোলা ভালা কথায় গলে যায় মেয়েটা। কারণ মেয়েদের মন অনেক নরম। অন্যের কষ্ট সহ্য করতে পারেনা। অন্যকে কষ্ট দিতেও পারেনা।
কিছুদিন বন্ধু্ত্বের লেবাস পড়ে অবশেষে আসল চেহারা বেরিয়ে আসে। ছেলেটি ইনিয়ে বিনিয়ে বলতে থাকে মেয়েটিকে, তোমার জন্য রাতে ঘুম হয়না। পড়াশুনা হয়না ঠিকমতো। শুধু তোমাকেই দেখি আমার চারপাশে সবসময়। তোমাকে ছাড়া বাঁচবোনা.... ইত্যাদি।
অর্থাৎ ছেলেটি এখন আর মেয়েটিকে বন্ধুর চোখে দেখেনা। দেখে প্রেমিকার চোখে। অনেক মোহ কাজ করে ছেলেটার ভাবনায়। মেয়েটি যদি তার কথা এড়াতে না পারে, তবে তখনই ঘটে আসল সর্বনাশ। বন্ধু থেকে প্রেমিক-প্রেমিকা। আর মেয়েটি যদি নিজেকে সামলে নিতে পারে, তবে ছেলেটির নতুন প্রস্তাব না মানতে পারার কারণে বন্ধুত্ব ভেঙ্গে যায়।
তার মানে এই নয় যে এর জন্য সব ছেলেরাই সমান দোষী। কিছু কিছু ছেলেরা খুউবই বন্ধুবাৎসল। এর উল্টোও হয় কখনো সখনো। কিছু কিছু মেয়েদের বোকামীর কারণেও বন্ধুত্ব টিকেনা। কিছু কিছু মেয়েদের খামখেয়ালীপনা এবং লোভ-লালসাও এর জন্য দায়ী হয়।
আসলে পাঠক বলতে পারেন, কি করে আমাদের বন্ধুত্ব থাকবে অটুট?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।