আমার প্রিয় পোস্ট
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- ' আর ইউ এফ্রেইড অফ ক্রোকশিয়া?' - হাসান মোরশেদ
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- নিঃশব্দে - প্রজাপতি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- ...পরীক্ষাশেষের জট-ভাবনা - প্রজাপতি
- আমাদের গ্যাছে যে দিন... - প্রজাপতি
- কংকাবতী আখ্যান অথবা আমি ইহাকে যেমন করিয়া পাইলাম - কনফুসিয়াস
- > উইল ইউ ম্যারি মি? - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- আর্চিস গ্যালারী পেরিয়ে... - আনোয়ার সাদাত শিমুল
- ছোট্ট ধাক্বা-2 - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- ত্রিভুজের রাজাকার হয়ে উঠন (সপ্তম পর্ব) - ত্রিভুজ
- একটি পরিবারের আনন্দ-বেদনা এবং আবেগ কথন - আনোয়ার সাদাত শিমুল
- সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া - প্রজাপতি
- ফ্লপ ফোর্থ অ্যাম্পায়ার - আনোয়ার সাদাত শিমুল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
লজিক !
১৭ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৭
চারিদিকে হেভি আতংক ... জংগিরা নাকি মোবাইল দিয়ে বোমা মারছে ... ছোটখালা ফোন করেছে ... একটু পর খালু টাংগাইল থেকে ... ছোটমামী চিটাগাং থেকে ফোন করে একজন মারা যাওয়ার পাকা খবর দেওয়া মাত্র বরিশাল থেকে মামা ফোন করে কনফিডেন্টলি বাইশ জন মারা যাওয়ার ঘোষণা দিলেন (সংখ্যাটা সন্দেহজনক ... ভার্জিনিয়াটেকের সাথে গুলিয়ে ফেললেন নাকি? সরকারিভাবে ঐখানেও কিন্তু বাইশ জনের কথা বলেছে ...)
মামার ফোন রাখার একটু পরেই বোন ফোন করল হোস্টেল থেকে, ভাইয়া, এটা কি টেকনিক্যালি সম্ভব?
কি আর বলব ... যতটুকু পারি বোঝানোর চেষ্টা করলাম ... তাও দেখি কনফিউজড ...
একটু পর রুম থেকে বের হয়েছি ... দেখি আম্মা কাকে জানি ফোনে বলছে, দেখেন, এইটা গুজব ছাড়া আর কিছুই না, কারণ সবাই বলছে অমুকের রিলেটিভ মারা গেছে, তমুকের পাশের বাড়ির লোক মারা গেছে ... কেউ কিন্তু বলছে না আমার ভাই মারা গেছে বা আমার ফ্রেন্ড মারা গেছে ... তারপর ধরেন এখন মিডিয়া এত পাওয়ারফুল ... একজন লোক একসিডেন্টে মারা গেলেও ঘন্টায় ঘন্টায় রিপোর্ট দেয়, আর এতগুলো লোক মারা গেল অথচ ওরা কিছু বলবে না? ... আর থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট, লোকগুলি যদি ফোন ধরামাত্রই বার্স্ট করে মারা যায় তাহলে সবাই জানল কিভাবে যে বিদেশী নাম্বার থেকে ফোন আসছে? সে নিশ্চই মরার আগে বলে যায়নি ...
এই হচ্ছে আমার মা ... এডুকেটেড, ইন্টেলিজেন্ট, স্মার্ট ... লজিক্যালি সব বিষয়ে চিন্তা করেন, তারপর ডিসিশান দেন ... আবেগের বশে কিছু করেন না ...
শুধু এক জায়গাতেই তার লজিক কাজ করছে না ... তার বড়ছেলে একটা মেয়েকে পছন্দ করে ... মেয়েটা দেখতে ভাল না ... তাহলে সে ওকে পছন্দ করল কেন?
এখান নিশ্চই ঘটনা আছে ... জানতে হবে ... তবে একটা জিনিস ঠিক, সব দোষ মেয়েটার ...
ধূসর ছায়া বলেছেন:
লজিক তো ঠিকই আছে.........
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
হুমমমম......
সাঈদ আব্দুল্লাহ বলেছেন:
আমি মোবাইলের ল জিক টা বল তে ছি , আমার ম নে হয় এমন কিছু মোবাইলে বলা হয় যাতে হার্টএটাক এসে যায় ,নয়ত প্রচন্ড হাসির জোকস শুনে হাসতে হাস তে মানুষ মারা যায়।
দ্রোহী বলেছেন:
লজিক ঠিকই আছে। মেয়ে দেখতে ভাল না হলে নাতি-নাতনীও দেখতে ভাল হবার সম্ভাবনা কম। এই হচ্ছে লজিক।
বিদেশী কোন নেটওয়ার্ক থেকে ফোন আসে ভাই?
তাহসিন সাঈদা মুন বলেছেন:
দারুন.... । পোস্টটা জোস লাগছে...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
তারের মইধ্যে ভাইরাস ছড়ান যায় নাকি !জঙ্গিরা দেখি তারে তারে চলে !
দ্রোহী বলেছেন:
তার পাইলেন কই?
আছহাবুল ইয়ামিন বলেছেন:
মনে হয় ফোন করে বলে, "আপনি লটারিতে ১ কোটি টাকা জিতেছেন"
ত্রিভুজ বলেছেন:
শেষ খবর কি?
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
সাঈদ আবদুল্লাহ -> কি বলা হ্য় কনতো? দুদক থেকে কইতাছি টাইপ কিছু নাকি? ...দ্রোহী -> ভাই আমিতো দেখতে এমন কোন রসগোল্লা না সুন্দর পোলাপান দিয়া কি করুম ... আল্লার রহমতে আমর কাছে ফোন আসে নাই তাই কইতে পারতেছি না কোন দেশ থেকে আসে (আসলেও কইতে পারতাম না, বার্স্ট হইতাম তো) ... তয় সউদী থেইকা হইতে পারে ...
শিপন -> আমারও প্রশ্ন, তার কই দেখলেন? ইয়াপিসের তারের লগে গুলায় ফালাইছেন নাকি?
মুন -> থ্যাংকু :-)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ইয়ামিন -> ভাল কইছেন ... হইতেও পারে ...তিভুজ-> আপনের নিক ঠিকমত লেখা যাইতেছে না ... বহুত দিন পর দেখলাম ... খবর টবর কি? মিশন ইম্পসিবল কেমন চলতাছে?
দ্রোহী বলেছেন:
কিংকর্তব্যবিমূঢ় ভাই: সুন্দর পোলাপান আপনার না- আপনার মার দরকার। কে না চায় তার নাতি -নাতনী দেখে সবাই সুন্দর কইবে!আর লাইন ব্রেক কাজ করেনা। কারন করলে তা বেশী জায়গা দখল করবে।
এটা সামহোয়্যার ইনের জায়গা বাঁচানোর পলিসি বলতে পারেন।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
হুম তাই তো মনে হইতেছে ...
তাহসিন সাঈদা মুন বলেছেন:
কিং ভাই, আন্টিকে বলেন মেয়ে (আমাদের ভাবী) সুন্দর না হলে কি হবে মন খুবই সুন্দর ... আর দ্রোহী ভাই, বাচ্চারা তো সুন্দর হয়ই আর দাদীর কাছে নাতি নাতনী হয় সবচে সুন্দর
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
হা-হা-হা ... শেষ পর্যন্ত কিং ... শুনলেই মনে হয় বেনসন এন্ড হেজেস - কিং সাইজ :-)
ফারহান দাউদ বলেছেন:
হুমম,আমি যারে পসন্দ করসিলাম সে আমারে পসন্দ করে নাই কারণ আমি দেখতে ভালো না
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
সবই কপাল , বুঝলেন দাউদ ভাই?
দ্রোহী বলেছেন:
টাক করে ফ্যালেন। কপালের সাইজ বড় হয়ে যাবে!
ফারহান দাউদ বলেছেন:
দ্রোহী ভাই টাক করলে কি কন্যা আমারে পসন্দ করতো?? তাইলে না করাই ভালো,কন্যা পাইবার নিমিত্ত আমি মাথা কামাইতে রাজি না।
ফারহান দাউদ বলেছেন:
তবে,টাকা থাকলে মনে হয় টাক কোন ব্যাপার না।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
কোন টাকলু প্লাস টাকাওয়ালা ভাই থাকলে আওয়াজ দেন ... জরুরী প্রশ্ন করা হবে :-)
ফারহান দাউদ বলেছেন:
টাকা আর টাক কি সমানুপাতিক? টাক নাই দেইখাই মনে হয় টাকা নাই
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
কি জানি ... আমারও টাক টাকা কিছুই নাই ... অদূর ভবিষ্যতে টাক হইলেও হইতে পারে বাট টাকা হওয়ার কোন সম্ভাবনা দেখা যাইতেসে না ... আর টাকলু কাউরে পাইলে তারে জিগাইতাম আরকি, টাক হইলে সত্যি সত্যি টাকা হয় নাকি ... হইলে খাবলায়ে খাবলায়ে চুল উঠানোর একটা প্রজেক্ট শুরু করা যাইতো ...
ফারহান দাউদ বলেছেন:
খাবলাইয়া তুলবেন ক্যান? রোনালদোর মতন ইলেকট্রিক রেজর দিয়া রেগুলার মাথা ন্যাড়া করবেন।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ইলেকট্রিক রেজার কিনার টাকা নাই তো ... এতক্ষণ কি কইতাছি :-)


















