আমার প্রিয় পোস্ট

স্বপ্নবাজি

১২ ই মে, ২০০৭ ভোর ৪:৫৯

শেয়ারঃ
0 0 0

১...

একদিন রাত বারোটার সময় সারা শহর চষে বেরিয়েছিলাম ঘাসফুলের জন্য ... ফুলের দোকান খোলা ছিল বেশ কয়েকটাই ... কিন্তু যে ছোট ছোট গুড়িগুড়ি ঘাসফুলের সন্ধানে ছিলাম সেটা ছিল না ... এক দোকানে পাওয়া গেল ... কিন্তু সেটা বিক্রির জন্য না ... অন্য ফুলের সাথে ফিলার ফিসেবে তোড়া বাঁধার জন্য ... কি আর করা ... তিনটা গোলাপ আর একগাদা ঘাসফুল দিয়ে একটা ছোটাখাট তোড়া বানালাম ... তারপর গোলাপ তিনটা খুলে বাড়িয়ে দিলাম দোকানির দিকে ... আপনার পছন্দের কোন মানুষ থাকলে তারে দিয়ে দিয়েন, আমার লাগবে না :-)

ফুলওয়ালাকে একটা চমক দিতে চেয়েছিলাম ... সে উল্টা আমাকে চমকে দিল ... শুধু তোড়া বানানোর খরচ হিসেবে পাঁচ টাকা রাখল ... আর কিছু না ... গোলাপ তো নেন নাই দাম রাখব ক্যান ... আর গুড়িগুড়ি গুলাতো ফ্রী ...

ফুলের ব্যবসা তো করে অনেকেই, হৃদয়ে সেই ফুলের সৌরভ ধারন করতে পারে কয়জন? সেই ফুলওয়ালা তাই আমার খুব প্রিয় একজন মানুষ ... যখনই ওর জন্য ফুল কিনি চলে যাই সেই দোকানে ... এখন সে আমাকে দেখলেই হাসে ... জিগ্যেস করে,আসেন ভাই, বসেন, চা খায়া যান ... তারপর বলেন আপা ক্যামন আছে?

খুব চমতকার একটা রাত ছিল সেটা ... জোছনা ঘেরা ... রাত্রি সাড়ে বারোটায় হলের সামনের গেটে দাঁড়িয়েছিলাম ওর জন্য ... কেয়ারটেকার ব্যাটা বিরক্ত চোখে তাকাচ্ছিল ... মেডিকেল হলে সূর্যাস্ত আইন টাইপ কিছু নেই বলে কিছু বলতেও পারছিল না ... হু কেয়ারস অ্যাবাউট হিম ... ও এসেছিল ঘুম ঘুম চোখে ... অবাক হয়েছিল খুব ... এবং খুশি ...

আধঘন্টা বসেছিলাম ফুটপাতে ... খুব কম কথা হয়েছিল সেদিন ... কেন জানি বলার মত কিছু খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউই...

ফিরতে হয়েছিল একঘন্টা হেঁটে ... খুব একটা কষ্ট হয়নি অবশ্য ... পথ কখন শেষ হবে সেটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন না হলে পথ শেষ হতে কখনোই খুব একটা দেরি হয়না ...


২...

আর একদিন ...

লাস্ট সেমিস্টার ফাইনাল ... একটা পরীক্ষা বাকি ... কঠিনতম ... আমি ব্যক্তিগতভাবে কঠিন পরীক্ষাগুলি আগে দিয়ে ফেলতে চাই ... কিন্তু আঁতেলের তো অভাব নাই ... তাদের হিসেবে এইটা লাস্টে দেয়াই নাকি ভাল ... দুইদিন বন্ধ আছে ... প্রিপারেশন ভাল হবে ...

আর একটা পরীক্ষা দিলেই গ্র্যাজুয়েশন কমপ্লিট ... কেমন জানি অদ্ভূত একটা অনুভূতি ... পড়ালেখা করিনা ... ক্লাস করা তো ছেড়ে দিয়েছি আরও আগে ... সিলেবাস সম্বন্ধে ধারণা খুবই অল্প ... পরের দুইদিন জানপ্রাণ দিয়ে পড়তে হবে এটুকু জানি ... পরদিন সকালে ও চলে যাবে ঢাকা ছেড়ে ... সবসময়ই পৌছে দিয়ে আসি ওকে ... এবার পারব না ...আর কখনো পারবো কিনা কে জানে ... হল লাইফ শেষ হয়ে যাচ্ছে ... কর্মজীবন শুরু হবে ... তখন আর চাইলেও এত সময় বের করা যাবে না ... মন খারাপ তাই দুই জনেরই ...

রাত একটা পর্যন্ত্ কথা বললাম ... তারপর মুভি দেখলাম একটা ... ভোর সাড়ে ছয়টায় ঘুমাতে যাওয়ার ঠিক আগে খুব ঠান্ডা মাথায় আর একটা পাগলামির সিদ্ধান্ত নিলাম ... পৌনে সাতটায় হল থেকে বের হলাম ... সাড়ে সাতটায় এয়ারপোর্ট রেলস্টেশনে এসে পৌনে আটটার ট্রেনে চেপে বসলাম ...

একদম ঠান্ডা মাথার পাগলামী ... কিন্তু পাগলামী যে তাতে কোন সন্দেহ নাই ...


৩...

এই লিস্ট শেষ হবে না কোনদিন ...

গত দুইবছর কম পাগলামি তো করি নাই দুইজনে ... প্রচন্ড বৃষ্টিতে রিকশা করে পুরো শহর ঘুরে বেড়ানো ... রাত এগারোটায় গাজীপুর থেকে ঢাকা রওনা দেয়া ওর বাসার সামনে দাঁড়ানোর জন্য ... ভুল ট্রেনে উঠে শেষ মূহুর্তে দুজনের লাফিয়ে নামা ...

কিংবা একই ডিপার্টমেন্টাল স্টোরে একসাথে ঘুরতে ঘুরতে হঠাত দুজন দুদিকে ... কারণ ওর সেজখালার আবির্ভাব ... ও শ্যাম্পু কিনে ... আমি চকলেট ... কেউ কাউকে চিনি না ... তাকিয়ে দেখি সেলসগার্ল ঠোঁট টিপে হাসে ...

সারারাত লেকের ধারে ফোন কানে নিয়ে হাঁটাহাটি তো কোন বিষয়ই না ...

কোন একদিন বিয়ে করার মত পাগলামিটাও সেরে ফেলবো ...


৪...

লাভ অ্যাট ফার্স্ট সাইট কনসেপ্টটায় বিশ্বাস করি না ... প্রথম দেখায় প্রেম হয় না ... প্রবল অ্যাট্রাকশন বা মোহের জন্ম হতে পারে ... পরে কপাল ভাল থাকলে প্রেম ... আমার সৌভাগ্য যে প্রেমে পড়ার আগে লম্বা একটা সময় আমরা একজন আরেকজনকে পেয়েছি শুধুই বন্ধু হিসেবে ... নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেছি একে অন্যকে ... পাশে দাঁড়িয়েছি ঠিক যখন প্রয়োজন তখন ...

তারপর একদিন বুঝলাম আমরা বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে গেছি ... খুব শান্তভাবে চিন্তা করলাম ... বাবা-মা ওকে মেনে নেবে না ... ওর ফ্যামিলিও আমাকে না ... একটা সম্পর্ক গড়তে গিয়ে আরও অনেক সম্পর্ক হুমকির মুখে পড়বে ... সো বেটার নট ডু দিস ...

ভাবলামই শুধু ... করলাম না ... বদলে ঘাসফুল কিনতে বের হলাম ...


৫ ...

দেখবো আকাশ ... দেখবো পাহাড় ...
দেখবো নদীর ঐ অন্য পাড় ...
আঁকবো ছবি নিজের মত ...
রংতুলি হাতে আর কতকাল ...

আমরা স্বপ্নে বাঁচি ...
স্বপ্ন গড়ি ...
স্বপ্ন বুকে নিয়ে ...
দেব পাড়ি ...
বহুদূর ...


(রাগ ইমন আপুর পাগলামি বিষয়ক পোস্ট পরে অনুপ্রাণিত হয়ে)

 

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৭ ভোর ৪:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:০৫
ফারহান দাউদ বলেছেন: আরে ভাই এই ঘুমানির আগের সময়টায় তো বেশ উদাস কইরা দিলেন,আপনেরে রেটিং কম দেয়া দরকার আসিলো এই লাইগা।কম হিসাবে ৫ খারাপ না।
২. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:০৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: থ্যাংকু ...
ঘুমাও না ক্যান? সকাল হয়া গেছে তো ...
৩. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:০৯
ফারহান দাউদ বলেছেন: হেহে,ছ্যাকা খাওয়ার পরে সারারাত জাগা থাকতাম,ঐ অভ্যাস আর যায় নাই,কাজ থাক না থাক সারারাতই জাগি।এখন তো ভাই ইউনি লাইফের শেষ ছুটি,একটু অনিয়ম কইরা নেই,এরপরে তো দৌড়।
৪. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:১২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ছ্যাকা খাওয়ার কিছু ভাল দিকও আছে দেখা যাচ্ছে ... নাইলে হয়তো রাত জাগার অভ্যাসটা হইতো না ...

ইউনি লাইফ শেষ হইলে রাত জাগা যায়না কে কইছে? আমি জাগি না? ... খালি অফিসে কাজের ফাঁকে ফাঁকে কেমনে ঘুমাইতে হয় শিখা নিবেন ...

ঘুমাইতে গেলাম ... টাটা ...
৫. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:১৬
ফারহান দাউদ বলেছেন: হেহে,রাত জাগাটা মনে হয় বেশি সুবিধার জিনিস না,পুরা ইউনি লাইফটা এই রাত জাগার কারণে ক্লাসরুমে ঘুমায়াই কাটায়া দিলাম,মাস্টারদের কথা কিসুই শোনা হইলো না,কে জানে কত জ্ঞানের কথা মিস করলাম:( চাকরিতে কি ক্লাসরুমের মতো ঘুমের সুবিধা আসে নাকি?
৬. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:১৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হয় ... বিশেষ কইরা মিটিংগুলিতো ঘুমের জন্য অতি উত্তম ...
৭. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:১৯
ফারহান দাউদ বলেছেন: একটা বহুত পুরান কথা মনে পড়লো,প্রেমে পড়লে বোকায় বুদ্ধিমান হয়,আর বুদ্ধিমান হয় বোকা। লেখাটা পইড়া বুঝলাম,তুমি বাই বর্ন বুদ্ধিমান।
৮. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:২২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এইটা কি অপমান করলা নাকি? ঘুম আসতেছে তো, ক্লিয়ারলি চিন্তা করতে পারতেছি না ... তবে অপমান করলে কইলাম তোমার খবর আছে :-)
৯. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:২৪
নীলচাষী বলেছেন: প্রোফাইলের ছবিটা চেনা চেনা লাগে... মা করিডোরটা...কোন ব্যাচ?
১০. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:২৫
ফারহান দাউদ বলেছেন: এইটাই বাঙ্গালির সমস্যা,ভালো কইলে উল্টা বুঝে:( তোমার সৌভাগ্য দেইখা ঈর্ষা কইরা একটু ঘুরায়া নাহয় ভালো কইলাম,সেইটারে অপমান ধরলে আমার মাইন্ড খাওয়া বিচিত্র না।
১১. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:৩০
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ফারহান -> আইচ্ছা ঠিকাছে সোজাই বুঝলাম তাও মাইন্ড খাইও না ... ব্লগের এই মাইন্ড করাকরিটারেই সবচে বেশি ডরাই ...

ইন্ডিগো ফারমার -> ০২ ব্যাচ ... চেনা চেনা লাগাটা বিচিত্র না ... চিনতেই পারেন ... দুনিয়া বড়ই ছোট ...
১২. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:৩৪
ফারহান দাউদ বলেছেন: হ,কথায় কথায় সবাই মাইন্ড কইরা হরতাল ডাকে। যাই হোক,মাইন্ড জিনিসটাই আমার আসে কিনা সেইটাই মাঝে মাঝে সন্দেহ লাগে,ঐটা খাওয়া তো দূর কি বাত,ভয় নাই।লেখাটা পইড়া একটু উদাস লাগতাসে কিনা,তাই একটু বাংলা নাটক টাইপ ডায়ালগ বাইর হইতাসে।বরং ঘুমাইতে যাই,সব মন খারাপের ভালো ওষুধ।
১৩. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:৩৯
সন্ধ্যাবাতি বলেছেন: সাহসী প্রেমের জন্য হ্যাটস অফ!

ভীষণ বিষন্ন করে দিলেন :(

খুব সুন্দর এক জীবন কাটান এক সাথে, পাগলামীময়... আন্তরিক প্রার্থনা!
১৪. ১২ ই মে, ২০০৭ ভোর ৫:৫২
কনফুসিয়াস বলেছেন: বস, এই অসাধারণ লেখাটা কেমন করে লিখলেন? প্রতিটা শব্দ পড়ছি আর যেন মনে হচ্ছে আমাদেরই গল্প!
পুরোটা পড়বার পরে খানিক্ষণ চোখ বুজে আপনাদের দু'জনের জন্যে প্রার্থনা করলাম।
ভাল থাকুন আপনারা, সুখে থাকুন, সবসময়।
১৫. ১২ ই মে, ২০০৭ সকাল ৭:৪৫
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম,
সব পাগলামি এতো সুন্দর হয় না ।
১৬. ১২ ই মে, ২০০৭ সকাল ৭:৪৬
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: ঘোর লেগে গেলো ..এই লেখাটা পড়ে ।

প্রিয় পোস্ট এর তালিকা টা বাড়লো ।
১৭. ১২ ই মে, ২০০৭ সকাল ৮:০৯
ধূসর ছায়া বলেছেন: ৫......শোকসে রেখে দিলাম লেখাটা ।
১৯. ১২ ই মে, ২০০৭ সকাল ১০:৩৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: হুমম!!! আহা...প্রেম কতরুপে যে তারে দেখি।
২০. ১২ ই মে, ২০০৭ সকাল ১১:১০
প্রজাপতি বলেছেন: ...প্প্বপ্প্বেক্কপ্প্ম!ে
২২. ১২ ই মে, ২০০৭ দুপুর ১২:৩০
দ্রোহী বলেছেন: লেখাটা খুবই সুন্দর হয়েছে। যদি সত্যি ঘটনা অবলম্বনে লিখে থাকেন , তাহলে দুজনের জন্যই শুভকামনা রইলো।
২৩. ১২ ই মে, ২০০৭ দুপুর ১:১২
মুহম্মদ জুবায়ের বলেছেন: "ভালোবাসা মানে দু'জনের পাগলামি..." - রফিক আজাদ
২৪. ১২ ই মে, ২০০৭ দুপুর ২:৩৮
খুশবু বলেছেন: ভাল লাগল ।কিন্তু ু শেষে কি হল
২৬. ১২ ই মে, ২০০৭ বিকাল ৩:৪৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাবাতি, কনফুসিয়াস, অনুভূতি শূণ্য, ধূসর ছায়া, আরশাদ রহমান, অন্যমনস্ক শরত, প্রজাপতি, মুহম্মদ জুবায়ের, খুশবু, তাসনিম নুসরাত - এত লম্বা পোস্ট পুরাটা পড়ে কমেন্ট দেয়ার জন্য ...
২৭. ১২ ই মে, ২০০৭ বিকাল ৩:৫১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: সন্ধ্যাবাতি -> আমাদেরও ইচ্ছা সারা জীবনই এমন পাগলামি কন্টিনিউ করার, দেখি পারি কিনা ... সব প্যাশনেট কাপলগুলি বিয়ের পর কেমন জানি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায় ... সেটারেই ভয় পাই ... দোয়া রাইখেন ...
২৮. ১২ ই মে, ২০০৭ বিকাল ৩:৫৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: কনফুসিয়াস -> কেমনে লিখলাম? আমার শোকেসে দেখেন আপনার দুইটা পোস্ট আছে ... সেগুলি পইড়া আমারও মনে হইছিল এটা তো আমাদেরই গল্প ...

আসলে এই গল্পগুলি কখনো পুরান হয় না ... জাস্ট ভেন্যু চেন্জ হয়, টাইম চেন্জ হয়, পাত্রপাত্রী বদলায় ...

কনফু ভাই, ধইরা নেন আপনি আর প্রজাপতিই আমাদের অনুপ্রেরণা ...
২৯. ১২ ই মে, ২০০৭ বিকাল ৪:০২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধূসর ছায়া, অনুভূতি শূণ্য -> আমি ধন্য

আরশাদ -> ধন্যবাদ

শরত -> আসলেই, অনেক রূপ ... সেজন্যেই তো এত মজা, কখনো পুরান হয় না ...

প্রজাপতি -> আরে বোলে তো?

দ্রোহী -> হ্যাঁ, সত্য ঘটনা অবলম্বনেই ...

জুবায়ের -> কথা সত্য :-)

খুশবু -> অতঃপর তাহারা সুখে-শান্তিতে প্রেম করিতে লাগিল ... বিয়ে করতে বোধহয় আরেকটু টাইম লাগিবে ...

তাসনিম নুসরাত -> সেই রকম মানে কোনরকম? :-)



৩০. ১২ ই মে, ২০০৭ বিকাল ৪:৫৪
কনফুসিয়াস বলেছেন: এইবারতো খানিকটা শরমিন্দা হইলাম। :-)
আমিও নিজেরে ওই কারণেই ভাগ্যবান মনে করি, প্রেমের আগে একটা লম্বা সময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। এরকম ভাগ্য সবার হয় না।
ভাল থাকবেন। এবং এবং আরো আরো লিখবেন। ভালবাসার গল্প শুনতেও ভাল লাগে।
৩১. ১২ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এই লেখাটা সত্যিই সুন্দর ।
কয়বার যে পড়লাম ।

কান্না আসতেছে ।
৩২. ১২ ই মে, ২০০৭ রাত ১০:২৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: কনফু ভাই, শরমিণ্দা হওয়ার কিছু নাই, আপনারা মিয়া বিবি দুইজনেই আমার খুব প্রিয় লেখক ... আপনাদের দুইজনের সব লেখা আমি পড়ছি একটা একটা কইরা ... খুবই ভাল লাগে ...

ঘন ঘনই লেখার চেষ্টা করি কিন্তু কিছু মানুষ আছেন যারা যা বলতে চান খুব সহজেই বলতে পারেন, আমি তেমন না ... এক একটা লেখা প্রসব করতে তাই অনেক সময় লাগে ... যাই হোক, একটা ব্যপারে আমি আপনার সাথে একমত, ভালবাসার গল্প শুনতে খুব ভাল লাগে ... তাই আপনারাও বেশি বেশি লেখেন ...
৩৪. ১২ ই মে, ২০০৭ রাত ১১:৪৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: কনফু ভাই, আপনার ব্লগে গিয়া তো আমি থ ... এতটা সম্মান আশা করি নাই, সত্যি ... অনেক অনেক ধন্যবাদ :-)
৩৫. ১২ ই মে, ২০০৭ রাত ১১:৫৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: কিংকর্তব্যবিমূঢ়, ভয়টা ঠিক। 'দ্য কোল্ড রিমেইনস অব হোয়াট বিগ্যান উইথ আ প‌্যাশনেট স্টার্ট'। এই লাইনটি আমি ব্যবহার করেছি আমার উপন্যাস 'পৌরুষ'-এর এক জায়গায়। উপন্যাসের বিষয়বস্তুও তাই। আমার লেখার বিজ্ঞাপন করার জন্যে নয়, প্রাসঙ্গিক মনে হলো তাই বলা। ভুল বুঝবেন না, আশা করি। দরকার মনে করলে মন্তব্য মুছে দিতে পারেন।
৩৬. ১৩ ই মে, ২০০৭ রাত ১২:০৪
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আরে ধূর ... মুছবো ক্যান ... আপনি তো ঠিকই বলছেন ... চেষ্টা করবো এই স্রোতের বিপক্ষে চলার ... পারি কিনা দেখা যাক ...

আর একটা কথা, আপনার উপন্যাস আমি রেগুলার পড়ি ... বেশিরভাগ সময় লগড অফ থাকি তাই কমেন্টানো হয় না ... তবে আমি আপনার একজন মুগ্ধ ভক্ত ...

কমেন্টের জন্য আরেকবার ধন্যবাদ ...
৩৭. ১৩ ই মে, ২০০৭ রাত ১২:১৪
ধুসর গোধূলি বলেছেন: ৫ নাম্বারে এসে আমার গানটা গেয়ে দিলেন?
পোস্টটা দেরী করে পড়লাম কেন বলেনতো!
৩৮. ১৩ ই মে, ২০০৭ রাত ১২:১৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আপনার গান কেমনে হইলো? এই টাইপ সব গান আমাদের পেটেন্ট করা :-)

সেইটা তো আমারো প্রশ্ন, আজকাল আর আপনার পায়ের আওয়াজ পাই না ক্যান? অধমরে ভুইলা গেলেন নাকি?
৩৯. ১৩ ই মে, ২০০৭ রাত ১২:২৩
ধুসর গোধূলি বলেছেন: ধুরো মিয়া, ভুলুম ক্যান? সাউন্ড না দিলেও আইসা ঘুইরা ঠিকই যাই।
দৌড়ের উপরে থাকি, নিজের পোস্টই পড়তে পারি না।
আপনার পাগলামী গুলো রিলেট করা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে এতোটা সৌভাগ্য বা দূর্ভাগ্যবান হয়ে উঠা হয় নি কখনোই। ছেড়ে দিয়েন না এমনতর পাগলামী।
৪০. ১৩ ই মে, ২০০৭ রাত ১২:২৭
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: নাহ, যদ্দিন পারি ছাড়মু না শিওর থাকেন ...
৪১. ১৩ ই মে, ২০০৭ রাত ১:০৪
আলী বলেছেন: ভাই এইরকম পোস্ট না দিলে হয় না? এমনেই কষ্টে আছি তার উপর লোভ দেখান কেন? আপনি অবশ্যই WIN হবেন
৪২. ১৩ ই মে, ২০০৭ রাত ১:৩৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ক্যান ভাই কিসের এত কষ্ট আপনের? :-)
৪৩. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৩১
ফারহান দাউদ বলেছেন: বাই দ্য ওয়ে,এই ঘাসফুলের তোড়ার সিগনিফিক্যান্স কি?মানে কিনা,এতো ফুল থাকতে ঘাসফুলই ক্যান? কৌতুহল হইতাসে।
৪৪. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৩৪
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: কোন সিগনিফিক্যান্স নাই ... দেখতে ভালো লাগে তাই মাথায় ঢুকে গেছিলো ... অন্যরকম কিছু করার একটা ইচ্ছাও মনে হয় ছিল অবচেতনে ...

সাতসকালে কি কর? ঘুম নাই?
৪৫. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৩৬
ফারহান দাউদ বলেছেন: হলে আইসিলাম কিসু কাজকর্ম শিখতে,রাত ৩টা পর্যন্ত বাইরে ঘুরসি,এরপরে এক রুমে আইসা নেট পাইলাম,খুশি হয়া ব্লগে ঢুকে গেলাম। ঘাসফুলের জবাবটা চাই।
৪৬. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৩৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: জবাব দিলাম তো ...
হল লাইফের এটাই মজা ... যখন খুশি যা খুশি করা যায় কাউরে কিছু বলার নাই ... খালি ভোর চাইরটায় খিদা লাগলে কিছু করার থাকে না ...
৪৭. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৩৯
ফারহান দাউদ বলেছেন: জবাব পাইলাম,মনে হয়,দেখার মন লাগে:) আমি তো সাতসকালেই ঘুমাই রোজ,ছাত্র মানুষ,কাজ তো নাই।তুমি কি ঘুম থাইকা উঠলা নাকি?
৪৯. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৪২
ফারহান দাউদ বলেছেন: নাহ আমাদের এই সমস্যাও নাই,সারারাতই বখশিবাজারের রেস্টুরেন্ট খোলা,গেলেই হয়।তোমাগো ঐদিকে তো খালি মাঠ,বাইর হইলেই কিসু নাই।
৫০. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৪৪
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: নারে ভাই ... ঘুমায় গেছিলাম ২টার দিকে ... শালা সাড়ে ৪টায় অফিস থেকে কল দিছে ... রাজশাহীর নেট সার্ভার ডাউন ... সো অফিসে আইসা সিস্টেম নিয়া গুঁতাইতাছি ... আর ফাঁকে ফাঁকে ব্লগিং ... আর আকাশ বাতাস ফাটায় গান :-)
৫১. ১৩ ই মে, ২০০৭ ভোর ৫:৫২
ফারহান দাউদ বলেছেন: চাকরি তো বেশ ভালোই মনে হইতাসে,গান শুনতে শুনতে সব সিস্টেম করা:)
৫২. ১৩ ই মে, ২০০৭ সকাল ৮:৫০
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কিংকর্তব্যবিমূঢ়:
দূর্দান্ত একটি লেখা!
ব্লগে কিছু কিছু লেখক আছেন, যাদের লেখা পড়ে মন ভালো হয়, খারাপ হয়; তবুও ভালো লাগে। অনেকক্ষণ মনে অনুরণন চলে। আপনার এ লেখাটি সেরকম একটি! এরকম নিয়মিত লিখুন।
৫৩. ১৩ ই মে, ২০০৭ রাত ১০:১৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: শিমুল ভাই, বড়ই আনন্দিত হইলাম আমার ব্লগে আপনারে দেইখা ... আর কমেন্ট পায়া হইলাম ধন্য ...

নিয়মিত তো লেখা আসে না ... আসলে নিশ্চই লিখতাম ... আমার পড়তে বেশি ভাল লাগে ... সো বেশি বেহসি লিখেন ...
৫৪. ১৩ ই মে, ২০০৭ রাত ১০:২১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ... আর শোকেসে অ্যাড করছেন ... এই আনন্দ রাখব কোথায় বুঝতেছি না ... লটস অফ লটস অফ থ্যাংকস ...
৫৫. ১৪ ই মে, ২০০৭ রাত ১২:৪১
আলভী বলেছেন: প্রিয় পোস্টে এ্যাড করলাম। আর কিছু বললাম না।
৫৬. ১৪ ই মে, ২০০৭ রাত ১২:৫২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমি ধন্য ... আর কিছু বললাম না :-)
৫৭. ১৪ ই মে, ২০০৭ সকাল ১০:২৪
রাগ ইমন বলেছেন: কিংসুক , পড়েছি আগেই । অন্তর স্পর্শী একটা লেখা । তোমাদের পাগলামি সফল হউক । আর আমারে দাওয়াত না দিলে খাইসি তোমারে ।
৫। ভীষন ভীষন ভীষন ভালো লেগেছে !
৫৮. ১৪ ই মে, ২০০৭ সকাল ১০:৩৫
নবনীতা বলেছেন: দারুণ লেখা, দেখবেন, বিয়ে কিন্তু আগে সবাইকে জানিয়ে করবেন। ব্লগীয় বিয়ে করে পরে ছবি দিলে আমরা মনে কষ্ট পাব। আর দয়া করে আপনার এই কঠিন প্রেমিক মনভাব টা বিয়ের পর ও ধরে রাখবেন....।আমার বর টা বিয়ের আগে কত ভালো ছিলো, কঠিন প্রেমিক, আপনার মতই, বিয়ের পরে কোথা থেকে কি হইয়া গেলো, উহার মন আর আগের মত নাই............এখন রাত ১২ টায় ফুল কিনবে,স্বপ্নেও ভাবা যায় না। :(
৫৯. ১৪ ই মে, ২০০৭ রাত ১০:৫৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ইমন আপু -> অনেক অনেক অনেক ধন্যবাদ ... দুইজনের তরফ থেকেই ...

নবনীতা (মানে কি নব পরিণীতা? জাস্ট কৌতূহল) -> বিয়ে করতে দেরি আছে সো যখনকার বিষয় তখন দেখা যাবে ... আর এই পাগলামী ধরে রাখা যাবে কিনা সেটা নিয়ে অবশ্য একটু চিন্তায় আছি ... স্টুডেন্ট লাইফে যেমন ছিলাম এখন কিন্তু পুরাপুরি তেমন নাই ... কিন্তু এটাকেও তো ইতিবাচক দৃষ্টিতেই দেখা যায় ... সময়ের সাথে সাথে ম্যাচুরিটি আসবেই, রেসপনসিবিলিটিও ... রাত বারটায় ফুল হয়তো একদিন আর কেনা হবে না ... কিন্তু ভালবাসার তো অনেক রূপ তাই না? পাগলামির স্কেলে যদি একটু কমেও যায় অন্য কোন স্কেলে নিশ্চই বাড়বে ... দেখাই যাক না ...
৬০. ১৫ ই মে, ২০০৭ রাত ১২:০৬
মাবরুকা তোয়াহা বলেছেন: প্রিয় পোস্ট তালিকায় প্রথম জায়গাটা আপনার
৬১. ১৫ ই মে, ২০০৭ রাত ১২:৪৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধন্যবাদ ... অনেক অনেক ...

মনে হচ্ছে আপনি নতুন ... ভাল লেখাগুলি এখনো চোখে পড়ে নাই ... আমার শোকেস আর লিংক গুলিতে ঢুঁ মাইরেন ... দেখবেন শোকেসে আর জায়গা নাই :-)
৬২. ১৫ ই মে, ২০০৭ সকাল ৮:৪৪
ভেড়া বলেছেন: হুম অনেক পাগলামি করছিস, কিন্তু ট্রেন থেকে লাফ দেওয়া টা ছাগলামি ছিল । আমার মনে আছে এথনো । হে হে ।
৬৩. ১৬ ই মে, ২০০৭ রাত ১:৩০
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: হ্যাঁ ... এইটা ঠিকই কইছস :-)

যাওয়ার কথা সকালে ... টিকেট করছি রাত্রের ... তারপরে সীটে গিয়া গ্যাঁট হইয়া বইসা থাকা দুই ব্যাটার লগে তর্কাতর্কি ... তারপর ট্রেন ছাইড়া দেয় দেয় এই অবস্হায় গাট্টি-বোঁচকা লইয়া লাফায়া নামা ... কঠিন ছাগলামি :-)
৬৫. ১৭ ই মে, ২০০৭ দুপুর ১:৩৫
শাওন বলেছেন: লেখাটা কেনো যে আগে পড়িনি সেটা মাথায় ঢুকতেছে না । :( আসলে ভালো জিনিস গুলো শাওনের হাত ছাড়া হয় ।

মনের খুব গভীর থেকে লিখেছেন বোঝা গেলো । ভালো লাগলো ।
৬৬. ১৮ ই মে, ২০০৭ দুপুর ১২:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকারভাবে জীবন কাহিনী ফুটিয়ে তুলেছেন।শেষটাও সুন্দর হয়েছে।
৬৭. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:১৩
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধন্যবাদ শাওন ... আগে পড় নাই কারণ চোখে পরে নাই তাই ... আজকে যে পড়লা এতেই খুশি :-)

খুব গভীর থেকে লিখছি কিনা তাতো জানি না ... ইমন আপুর পোস্ট পইড়া হঠাত লিখতে ইচ্ছা হইল ... লিখে ফেললাম ... এত হিট করবে আশা করি নাই :-)

ধন্যবাদ নূর-ই-হাফসা ... জীবন কাহিনী তো অনেক বড় ব্যপার ... পার্ট অফ জীবন কাহিনী বলি বরং ...
৬৮. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৩
অরুনাভ বলেছেন: কিং চমতকার লেখা.... আপনাদের পাগলামির যেন কমতি না হয় ..... আচ্ছা ঘাস ফুলটা কি সাদা গুড়িগুড়ি সবুজ পাতা.... জীপসি নামে কি বেশী পরিচিত ফুলটা?
৬৯. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৫:০১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: থ্যাংকস অরুনাভ...
ফুলটার নাম জানি না ... তবে আপনি যেমন বললেন তেমনই ... একদম পিচ্চি পিচ্চি ... সাদা রং ... ছোট ছোট পাতা ... জিপসী নাম হতেও পারে, তবে আমি শুনি নাই ... যতবার কিনছি হাত দিয়ে দেখায়ে বলছি ঐটা দেন ...
৭০. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৫:০৬
অরুনাভ বলেছেন: অফ দ্যা রেকর্ড আমার পৃথিবীও পছন্দ করতো এই ফুলটা..... অনেকদিন পর মনে করায় দিলেন....
৭২. ৩০ শে মে, ২০০৭ রাত ৩:২৪
মাশীদ বলেছেন: বাহ্!
চমৎকার পোস্ট!
ভীষণ ভাল লাগল।
স্বপ্নে বেঁচে ঘাসফুল কেনা এখনো চলছে তো?
:-)
৭৩. ৩০ শে মে, ২০০৭ রাত ৩:২৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এতদিনে দেখলেন আপু? :-)
...
ঘাসফুল কেনা কমে গেছে হয়তো ... কিন্তু পাগলামীটা বেঁচে আছে ... অন্যভাবে ... অন্যকোন ফর্মে ... সেটাই ইম্পর্ট্যান্ট তাই না?
...
অনেক অনেক ধন্যবাদ অনেকদিন পরে পোস্টটাকে আবার "সাম্প্রতিক মন্তব্যে" তোলার জন্য ... খুব ভালো লাগে দেখতে :-)
৭৪. ৩০ শে মে, ২০০৭ রাত ৩:৩৯
শাহেনশাহ বলেছেন: বেশ লেখা...পাগলামী টাকে বাচিয়ে রাখুন...সবাই পারে না!
৭৫. ৩০ শে মে, ২০০৭ রাত ৩:৪২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: দেখা যাক আমরা পারি কিনা ... থ্যাংকস ফর কমেন্ট -> শাহেনশাহ
৭৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৩
কতবতবকতকত বলেছেন: assa vaia apnar lekhar sesher ongsota ki kono gaata theke neya, jodi tai hoi ami plz gaantar details jante chaasilam. (artist, album download link, etc) ami onek din dhore atakey khussi kintu passi na. apni plz amar bolg a asey beparta janaben plzzzzz!
৭৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৮
ফারহান দাউদ বলেছেন: এই লেখাটা যতবার পড়ি ততবার এইরকম পাগলামি করার সুযোগ না পাওয়ার জন্য আফসোস লাগে,তুমি মিয়া লোক সুবিধার না,পাগলামি করসো ভালো কথা,অন্যগোরে এমনে লোভ দেখাইবা?:D
৭৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৫
সন্ধ্যাবাতি বলেছেন: এই পোস্টটা যত বার পড়ি, ভালো লাগে।
৮০. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
রাশেদ বলেছেন: যাওয়েন আগে ঠেলা দিয়া যাই।
৮১. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
রাশেদ বলেছেন: আরেকবার পইড়া গেলাম।
৮২. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ফারহান, সন্ধ্যাবাতিকে এক বস্তা আর রাশেদ ভাইকে তিন বস্তা ধন্যবাদ ...
১৭ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ঠিকাছে কুবরিক ... আছ কেমন?

৮৪. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৩
রাশেদ বলেছেন: খুব ভালো লাগে এইটা।
৮৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৪
বোকামাষ্টার বলেছেন: পাগলামি গুলো যেনো আমাদের মতো বয়সের সাথে কমে না যায়।

ভালো থাকবেন দুজনেই।
৮৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
রাশেদ বলেছেন: প্রথমে ভুল বুঝছিলাম গল্পটা। হা হা!
৮৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
প্রলয় হাসান বলেছেন: মিয়া আপনে কই!!! X(


একটা ক্লাসিক লেখা ছিলো এইটা?!!!
৮৯. ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৭
বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লাগার পোষ্ট .....

 

মোট সময় লেগেছে ১.০১৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ