আমার প্রিয় পোস্ট
- তারিফ এজাজের স্বপ্ন, আর ভাষা আন্দোলনের ইতিহাসের কথা - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- ' আর ইউ এফ্রেইড অফ ক্রোকশিয়া?' - হাসান মোরশেদ
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- নিঃশব্দে - প্রজাপতি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- ...পরীক্ষাশেষের জট-ভাবনা - প্রজাপতি
- আমাদের গ্যাছে যে দিন... - প্রজাপতি
- কংকাবতী আখ্যান অথবা আমি ইহাকে যেমন করিয়া পাইলাম - কনফুসিয়াস
- > উইল ইউ ম্যারি মি? - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- আর্চিস গ্যালারী পেরিয়ে... - আনোয়ার সাদাত শিমুল
- ছোট্ট ধাক্বা-2 - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- ত্রিভুজের রাজাকার হয়ে উঠন (সপ্তম পর্ব) - ত্রিভুজ
- একটি পরিবারের আনন্দ-বেদনা এবং আবেগ কথন - আনোয়ার সাদাত শিমুল
- সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া - প্রজাপতি
- ফ্লপ ফোর্থ অ্যাম্পায়ার - আনোয়ার সাদাত শিমুল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
হঠাত বৃষ্টি ...
০১ লা জুন, ২০০৭ রাত ১০:২১
প্রচন্ড গরমে যখন ধানমন্ডি লেক দেখলেই টিশার্ট খুলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে (যদিও টিভিতে আবহাওয়া অফিসের বড়কর্তা পান খাওয়া লাল দাঁত বের করে হাস্যবদনে "অন্যান্য বছরের চেয়ে গড় তাপমাত্রা মোটে এক ডিগ্রি বেশি, আমি বুঝি না এত অস্থির হওয়ার কি আছে" বলে আমাদের সমস্ত অনুভূতি এককথায় ভুল প্রমাণ করে দেন), তখন ঝুম বৃষ্টিতে ভেজার আনন্দের সাথে আর কিছু কি তুলনা করা যায়?
যায় না ...
বহুদিন পরে আজকে ভিজলাম ... নীলক্ষেতে বই কিনাকিনির পর নিউমার্কেটের গেটে বন্ধু সহযোগে ফুচকা আর লাচ্ছি ভক্ষণের পর রাস্তা ক্রস করতে গিয়ে পড়লাম তীব্র ঠান্ডা বাতাসের ঘূর্ণিতে ... ধূলা থেকে নাকমুখ বাঁচানোর জন্য খিঁচে দৌড়ের মাঝেই শুনলাম এক রিকশাওয়ালার বিকট চিতকার "রহমতের বাতাস ছাড়ছে গো ..."
কিছু কিছু কথা ভাঙ্গা রেকর্ডের মত আটকে যায় মাথার ভেতরে, সরে না সহজে ...
কোন রকমে রাস্তা পার, টিকেট কাটা, বাসে ওঠে একদম পিছনে গিয়ে হাতপা ছড়িয়ে বসা ... এই পুরাটা সময় মাথার মধ্যে ঘুরতে লাগল "রহমতের বাতাস ছাড়ছে গো" ...
বাতাসের পরে বৃষ্টি ... ঝুম বৃষ্টি ... জানালা বন্ধ করতে হল ... কাচের মধ্য দিয়ে বৃষ্টিভেজা শহর দেখা হল বহুদিন পর ...
রেডিও ফূর্তি, টুডে আর আমার তিনটা চ্যানেলই দেখলাম পাল্লা দিয়ে বৃষ্টির গান ছেড়েছে ... চ্যানেলগুলির এই স্বতস্ফূর্ত আইডিয়াগুলি ভাল লাগে ... বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বর্ষার গান চালানোর সময় কোথায় আমাদের? কাজটা কেউ যদি করে দেয় মন্দ কি? ... রেডিমেড শার্ট, রেডিমেড ফুডের পর রেডিমেড গান ...
বিজয় সরণির মোড়ে এসে করলাম একটা খাঁটি আইইউটিয়ান বান্দরামি ... মোবাইলটা যত্ন করে ব্যাগের এক চিপায় লুকিয়ে জিনস হাঁটু পর্যন্ত গুঁটিয়ে নেমে গেলাম বাস থেকে, ঢালা বৃষ্টির মধ্যে ... তারপর হাঁটা দিলাম ফুটপাত ধরে ... মহাখালী পর্যন্ত ...
তারপর বৃষ্টিও শেষ, পথও ...
বর্ষা উদযাপনের জন্য দিলাম শ্রীকান্তের বৃষ্টির গান ... যারা বৃষ্টিভেজা কোন একটা দিনের কথা ভেবে নস্টালজিক হতে চান শুধু তাদের জন্য এইখানে টিপি দেন :-)
(ছবিসূত্র: ইন্টারনেট)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ধন্য হইলাম জিপিএ ফাইভ পাইয়া :-)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
এইটা কি পরীক্ষা? :-)কবিতা পড়ি না ... ছড়া বলি একটা বরং:
...
শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো
আকাশের গায়ে নাকি টক টক গন্ধ
টক টক থাকে নাকো হোলে পরে বিষটি
তখন দেখেছি চেটে একেবার মিষ্টি :-)
...
এইটা যার ছড়া, তার ছড়াই আমার সবচে পছন্দ ...
...
আর অভিজ্ঞতা তো এই পোস্টেই বললাম, আপনি বলেন বরং একটা ...
তাসনিম নুসরাত বলেছেন:
কিংকর্তব্যবিমূঢ় ভাই, আপনার উপর কারো নেক নজর পড়ছে, সাবধানে থাইকেন (কমেন্ট দেখে কমেন্ট করলাম, সাথে জিপিএ ফাইভ ফ্রি)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
শাওনের জন্য ধইন্যাপাতা :-)...
মৈথুনানন্দ -> "আমার আকাশ কুসুম স্বপ্ন দেখা থেমে থাকেনি" ... মন খারাপ করায় দিলেন তো ...
...
গোলাপি -> আপনার ৫ দেয়ার জন্যে ঐ রিকশাআলারে কই পাই এখন?
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
তাসনিম -> বুঝি নাই কি বললেন? খুইলা বলেন না ...
অমিত বলেছেন:
কিছু কিছু লেখা এক একটা ছবি হয়ে আটকে যায় মনের মধ্যে। কতদিন দেখি না ঢাকার বৃষ্টি..
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
তাসনিম, এইবারও বুঝি নাই ... একটু ব্যাখ্যা করবেন নাকি? কিছু মিস করতেছি মনে হয়?অমিত -> ইস!
তাসনিম নুসরাত বলেছেন:
আপনি সিরিয়াস হয়ে গেলেন নাকি! মজা করলাম। প্রথম কমেন্টকারীকে আর কোথাও কমেন্ট করতে দেখিনি, মিস করে গেছি হয়তো। তবে আপনার ব্লগে দেখলাম তো, তাই
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ও আচ্ছা তাও ভালো ... আমিও দেখি নাই উনারে ... তাতে কি? যতক্ষণ ফালতু কিছু না বলবে ততক্ষণ নো প্রবলেম :-)
অনন্তমৈথুন বলেছেন:
প্প্বঙ্প্প্ব্ত্রপ্প্বূ..!!
কনফুসিয়াস বলেছেন:
হুম, বৃষ্টির হলেই আমার নির্মলেন্দু মনে পড়ে। ''আমায় এমন পাগল করে, আকাশ থেকে মধ্যরাতে নামলে কেন?
নামলে যদি মধ্যরাতেই চোখের দেখা না ফুরাতেই থামলে কেন?''
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ফারহান -> কথা সইত্য :-) ... বাঙালের পুরানা অভ্যাস, কি করবা কও ......
অনন্তমৈথুন -> চাইনিজ বুঝি না বাংলায় কন ...
...
কনফু ভাই -> ধইন্যবাদ কমেন্টানোর লাইগা :-)
ধুসর গোধূলি বলেছেন:
আইইউটিয়ান বান্দরামী - ট্যাগটা ভালো লেগেছে। কিন্তু এই বান্দরামীটা ননআইইউটিয়ানরাও বেশ ভালো করেই করে 
গানটা ভালো লেগেছে, কেনো জানেন?
এখন এখানেও বৃষ্টি হবে, ফরকাস্ট তাই বলে। লেইট শাওয়ার!
"চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে-
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইন..."
একটা সময় বুঁদ হয়ে শুনেছি গানটা।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
কমেন্ট পাইয়া খুশি হইলাম গোধূ ভাই ...
আলী বলেছেন:
রেডিমেড শার্ট, রেডিমেড ফুডের পর রেডিমেড গান ...বৃষ্টিতে ভিজে সায়েন্সল্যাব-ইডেনকলেজ-পলাশি-টিএসসি-হাজীর বিরানী।

















.jpg)

তবে আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
গরম বাড়ছে। বৃষ্টি কমছে।