somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনুরা শেষ হতেই থাকবে; বিচার নয় চাই স্থায়ী সমাধান

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাহ!
এরকম অনেক তনু গেছে! আরও যাবে! বিচার বিচার করে চিৎকার হবে! হয়ত বিচার হবে, আবার ছাড়াও পাবে!
আরও তনু যাবে! আবার বিচার বিচার বলে চিৎকার হবে! বিচার হলে হবে তা না হলে ওটা আড়ালেই চলে যাবে!

ধিক্কার দেব আমি! কিন্তু সেই ধিক্কার আমি কাকে দেব?
নারী শরীর লোভী ওইসব কুকুর ধর্ষকদের নাকি এই সব ধর্ষন পরবর্তী হত্যাকান্ড ঘটে যাওয়ার পর 'বিচার চাই' 'বিচার চাই' বলে গলা ফাটিয়ে চিৎকার করা "সুশীল" নামক মুখ বোজা, অন্তর কালা সমাজের কীটদের!!

পাড়ার কুকুর ক্ষেপে গেছে! যাকে পাচ্ছে কামড়ে দিচ্ছে! উত্তর পাড়ার শেফালীকে কামড়ে দিয়েছে! পাড়ার 'সুশীল'রা এখন কি করবে?
কিচ্ছু না- লম্বা একটা ব্যানার নিয়ে গুটি কয়েক দু'হস্ত ও দু'পদ ওয়ালা মানব নামক জীব নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে! আর চিৎকার করে করে বুলি আওড়াবে 'বিচার চাই' 'বিচার চাই'! যে বুলি ইতিপূর্বে তারা সেই ক্ষ্যাপা কুকুর কর্তৃক ময়না আহত হওয়ার পরেও আওড়েছিলো!

যাহোক, কামড়কান্ডের শাস্তি স্বরূপ কুকুরটির যাবজ্জীবন কিংবা বড়জোর মৃত্যুদন্ড হবে। সুশীল সমাজ দায়িত্ব পালন করতে পেরে হাফ ছেড়ে বাচঁবে!

কিছুদিন পর-
শেফালি এখন মৃত্যুশয্যায় কিংবা অর্ধমৃত! এদিকে নতুন আরেক টি ক্ষ্যাপা কুকুর দক্ষিণ পাড়ার সাবিনা কে কামড়ে দিবে! ফলাফলে সুশীল সমাজ তাদের সেই নিত্যদিনের রুটিনের অবতারণাই করবে!

বলি, সুশীলদের এই গন্ধপঁচা রুটিনের শেষ টা কবে হবে? কবে তারা 'বিচার চাই' 'বিচার চাই' বলে চিৎকার না করে 'সমাধান চাই' 'সমাধান চাই' বলে চিৎকার করবে?

এই সব ধর্ষনকান্ড এখন আর আমাদের সমাজে শুধুমাত্র অপরাধ হিসেবে নেই! এটা এখন আমাদের জাতীয় সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে! আর এই ধর্ষন সমস্যার শুধুমাত্র বিচার চেয়ে কোনো লাভই হবে না, বরং; আমাদের চাইতে হবে এর সমাধান। বিচার চাইবেন- পেলেও পেতে পারেন। কিন্তু এবারের এই ধর্ষন পরবর্তী যে আসন্ন আরও ধর্ষনের খবর দিয়ে গেলো তার কি, বিচার চাইবেন? নাকি সমাধান!

সমস্যা ও সমাধান দুটোই বলে দিয়ে গেলাম! এখন 'সুশীল' ও 'সচেতন নাগরিক' নামক দেশের অলসপুরের আলস্যপূজারীরা কি করবেন সেটাই দেখার বিষয়। সারাজীবন কি এই তনুদের হত্যার ধর্ষন সমস্যার বিচারই চেয়ে যাবেন নাকি, ঠিক করে নেবেন এর একটা স্থায়ী সমাধান!

যদি বিচারই চেয়ে যেতে থাকার লক্ষ্য ঠিক করে রাখেন, তবে চালিয়ে যান আপনাদের 'মানববন্ধন' নামক আলস্যপুরের আজব কান্ডগুলো! আর প্রস্তুত হয়ে থাকুন এরকম আরও অনেক তনুর রক্তাত্ব মুখচ্ছবি দেখার জন্য।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×