somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যরাতে রাজপথে সোনিয়াও!:Dখেলোয়াড়দের জন্য পুরস্কার!:)B-)ফোন বন্ধ পুনমের!!X(X((

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





















মুম্বাই, এপ্রিল ০৩ রাত তখন ১২টার বেশি। বিশ্বকাপ জয়ে উল্লাসে মাতোয়ারা ভারত। আর সেই জোয়ারে গা ভাসালেন সোনিয়া গান্ধীও। নিরাপত্তার সব বেষ্টনী ভেঙে, জনতার কাতারে ক্ষণিকের জন্য এক হয়ে গেলেন তিনি।

রাষ্ট্রনায়ক না হয়েও ভারত চালাচ্ছেন সোনিয়া সোনিয়া- এমনটাই মনে করা হয়। ইন্দিরা ও রাজীব গান্ধী নিহত হওয়ার পর থেকে সোনিয়া ও তার দুই ছেলে-মেয়ের নিরাপত্তা নিয়ে সব সময়ই উদ্বিগ্ন ভারত সরকার। কিন্তু বিশ্বকাপ বলে কথা। তাই নিরাপত্তার কড়াকড়ি বাধ মানাতে পারেনি সোনিয়াকে।

সেমিফাইনালে যেদিন পাকিস্তানকে যখন ভারত হারালো, সেদিনও ভিআইপি গ্যালারিতে দুই হাত তুলে সোনিয়ার উল্লাস প্রকাশ সবার দৃষ্টি কেড়েছিলো। ইতালিয়ান সোনিয়া যে পুরোপুরি ভারতীয় হয়ে গেছেন, তার প্রমাণ মিললো শনিবার রাতে মুম্বাইয়ের ফাইনাল খেলায়ও।

ওয়াংখেড় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে ভারতের জয়ের সাক্ষী ছিলেন সোনিয়াও। ২৮ বছর পর বিশ্বকাপ জয় ভারতের, স্টেডিয়ামের বাইরে তখন বাঁধ ভাঙা উল্লাস; স্টেডিয়াম থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় তাতে আটকা পড়লো সোনিয়ার টাটা সাফারি, কিন্তু আটকালেন না কংগ্রেস নেত্রী।

ভারতের টিভি চ্যানেলগুলোর খবরে দেখা যায়, সাদার ওপর প্রিন্টের সালোয়ার-কামিজ পরা সোনিয়া গাড়ি থেকে নেমে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন। বলছেন, "অভিনন্দন সবাইকে, বিশ্বকাপ জয়ের এ কৃতিত্ব আমাদের সবার।"

সোনিয়ার গাড়ির প্রহরায় ছিলো আরো দুটি গাড়ি। কিন্তু এসবের থোড়াই তোয়াক্কা করেছে তখন জনতা, কারণ নেত্রীই তো নেমে এসেছেন তাদের মাঝে।

নিরাপত্তার কারণে কংগ্রেসপ্রধানকে দূর থেকেই দেখতে অভ্যস্ত ভারতীয়রা। তাই চোখে দেখেও অনেকের ঘোর কাটছিলো না। যখন ঘোর কাটলো, তখন হাত মেলানোর জন্য শশব্যস্ততা, অনেকের মোবাইল ক্যামেরাগুলোও হয়ে ওঠে সচল।

"আমার সত্যিই বিশ্বাস হচ্ছিলো না, সোনিয়া গান্ধী আমাদের মাঝে! ট্রাফিজ জ্যামে গাড়ি আটকা। এর মধ্যে একটি গাড়িতে সোনিয়া। খুব ভিড় ছিলো, তবে ঠেলেঠুলে তার সঙ্গে হাত মেলাতে পেরেছি। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে", টাইমস অফ ইন্ডিয়াকে বললেন আশিষ চাওলা। মুম্বাইয়ের কৈলাস কলোনির বাসিন্দা তিনি।

সোনিয়ার সঙ্গে কথা বলার জন্য অনেকে মটর সাইকেল নিয়ে খুব জোরে ছুটছিলেন। তাদের সতর্ক করলেন তিনি। বললেন, "সাবধানে চালাবেন, সবার জন্য থাকলো শুভ কামনা।"

রাহুলের মধ্যাহ্ন ভোজ

শনিবার দুপুরের কথা, মুম্বাইয়ে স্টেডিয়াম ছাড়া অন্য সব এলাকা ছিলো ফাঁকা। যাদের টিকিট আছে, তারা স্টেডিয়ামে, অন্যদের প্রস্তুতি টেলিভিশনের সামনে বসার। আর এর মধ্যেই এয়ারপোর্ট থেকে ওয়াংখেড় স্টেডিয়ামে যাওয়ার পথে প্রায় ফাঁকা একটি রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ সারলেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তার সাত বন্ধু।

রাজীব-সোনিয়া তনয় রাহুল যখন বন্ধুদের নিয়ে রেস্তোরাঁটিতে ঢোকেন, তখন সেখানে খাবার খাচ্ছিলেন মাত্র চার জন। তারাসহ রেস্তোরাঁর সবাই অবাক রাহুলকে দেখে। নিরাপত্তা রক্ষীদের বাধার কারণে সবাই রাহুলের খুব কাছাকাছি যেতে পারেননি। তবে শেষে রেস্তোরাঁর সব কর্মচারী বাড়িতে বাঁধিয়ে রাখার জন্য একটি ছবি পেলেন, তা ভারতের ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে।

খেলার আগে ৪৫ মিনিট ওই রেস্তোরাঁয় কাটান রাহুল। রেস্তোরাঁকর্মীরা জানান, রাহুল ও তার বন্ধুরা খেয়েছিলেন পিজ্জা ও পাস্তা, পানীয় নিয়েছিলেন ডায়েট পেপসি। মোট বিল হয়েছিলো ২ হাজার ২৩৩ রুপি। তবে বিল দেওয়ার ব্যাপারটি চমৎকৃত করেছিলো রেস্তোরাঁর ব্যবস্থাপক পেরুমল পিল্লাইকে।

তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "মজার বিষয় দেখলাম। তারা সাত বন্ধু ভাগাভাগি করে সবাই অর্থ দিয়েছে। আর রাহুল সত্যিই আলাদা। এত বিনয়ী। এরকমটা দেখা যায় না।"

এ তো গেলো রাহুলের খেলার আগের ভোজপর্ব। খেলার পর যে পরিমাণ মদ বিক্রি হয়েছে, তা ঢেলে দিলে মুম্বাই ভেসে যাওয়ার উপক্রম হতো। মুম্বাই নগরীর বারগুলো হিসাব করে দেখেছে, খেলার শেষের আট ঘণ্টায় প্রায় দুই লাখ লিটার মদ বিক্রি হয়েছে।

খেলোয়াড়দের জন্য পুরস্কার

সেই ১৯৮৩ সালে একবার বিশ্বকাপ এসেছিলো ভারতের ঘরে, কপিল দেবের হাত ধরে। এরপর আসি আসি করেও আসেনি। সৌরভ গাঙ্গুলী প্রায় কাছাকাছি নিয়ে গেলেও পারেননি কপিলের সহযাত্রী হতে। তবে পেরেছেন মহেন্দ্র সিং ধোনি।

তাই বিশ্বকাপ জয়ের নায়কদের পুরস্কার দিচ্ছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষণা অনুযায়ী দলের ১৫ ক্রিকেটারদের প্রত্যেকে পাবেন ১ কোটি রুপি।

শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জয়ের পরপরই এ ঘোষণা দেয় বিসিসিআই। শুধু খেলোয়াড়ই নয়, বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেক কর্মকর্তা পাবেন ৫০ লাখ রুপি। আর নির্বাচকদের প্রত্যেকের জন্য বরাদ্দ হয়েছে ২৫ লাখ রুপি।

ফোন বন্ধ পুনমের

বিশ্বকাপ ক্রিকেট জয়ে সবাই উন্মাতাল হলে তা একটু হলেও বিপদ নিয়ে এসেছে মডেল পুনম পাণ্ডের জন্য। ভারত জিতলে নিজের দেহবল্লরী মেলে ধরবেন সবার কাছে- এ কথা বলেছিলেন তিনি। এখন পুনমের মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন সাংবাদিকরা।

ভারতের জয়ের আগেই বিপদে পড়েছিলেন পুনম। নিজের নগ্নরূপ মেলে ধরার বাসনা দেখানোর পরই তার বিরুদ্ধে মামলা হয়। সে মামলায় গ্রেপ্তারও হতে পারেন তিনি।

তবে এত কিছুতেও নাকি দমবার পাত্রী নন পুনম- ২০ বছর বয়সি এ মডেল তারকার ঘনিষ্ঠ এক জন তাই বললেন টাইমস অফ ইন্ডিয়াকে। পুনম বলছেন, তিনি ভয় পাচ্ছেন না। বিসিসিআই যদি সায় দেয়, তিনি ভারতের বাইরে হলেও তার সাধ পূর্ণ করতে চান।

আর সেজন্য বিসিসিআই'র কাছে একটি চিঠিও পাঠিয়েছেন পুনম। বলেছেন, তিনি ক্রিকেটপ্রেমী। আর ক্রিকেটে ভারতের এ জয়ে একটি ভিন্ন রকমের মজা করতে চেয়েছেন তিনি।

ইউরোপ-আমেরিকায় এ ধরনের মজা করার বৈধতার বিষয়টি তুলে ধরে পুনম নগ্ন হওয়ার জন্য প্যারিসকে বেছে নিয়েছেন। এখন বিসিসিআই রাজি হলেই হয়।
বিডিনিউজ২৪.কম
১৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×