বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ নয়!





এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পাইপলাইনে নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ আর দেবে না সরকার। গৃহস্থালিতে ব্যবহারের জন্য এলপিজিকে গুরুত্ব দেওয়া হবে।
মঙ্গলবার পেট্রোবাংলার এক সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন গৃহস্থালিতে গ্যাসের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। আগামীতেও আর না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গৃহস্থালিতে ব্যবহারের জন্য আমরা এলপিজিকে প্রমোট করবো।"
দেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। ২০০৯ সাল থেকে দেশে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী বলেন, গ্যাস উৎপাদন বাড়লে তা শিল্প ও বিদ্যুৎ খাতে যাবে।
সরকার এলপিজি উৎসাহিত করলেও এর দাম তুলনামূলকভাবে বেশি। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এলপিজির দাম কমিয়ে এবং পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের দাম বাড়িয়ে সমন্বয় করা হবে।
সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "বর্তমানে দেশে প্রতিদিন আড়াই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন হচ্ছে দুই হাজার মিলিয়ন ঘনফুট।"
২০১১ সাল শেষে প্রতিদিন দুই হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট এবং ২০১২ সাল শেষে তিন হাজার ৩৮২ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা হবে বলে জানান তিনি।
গ্যাস উৎপাদন বাড়ানোর নানা পদক্ষেপের কথা উল্লেখ করে হোসেন মনসুর বলেন, "বাপেক্সের জন্য স¤প্রতি একটি রিগ কেনা হয়েছে। ভবিষ্যতে আরো কেনা হবে। এছাড়া বাপেক্সের জনবলও আরো বাড়ানো হবে।"
বাপেক্সকে শক্তিশালী করা হচ্ছে জানিয়ে তৌফিক-ই- ইলাহী চৌধুরী বলেন, "গ্যাস উত্তোলন ও অনুসন্ধানের ব্যাপারে আমরা স্টেইট টু স্টেইট ও বিদেশী কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারের চিন্তা করছি।"
বিদেশে কয়লা খনি কেনার কথা জানিয়ে তিনি বলেন, "আমাদের কয়লা নীতি করতে দেরি হচ্ছে। তাই আমরা কয়লা আমদানির কথা ভাবছি। এছাড়া চীন ও ভারতের মতো বিদেশে কয়লা খনি কেনার কথাও চিন্তা করছি আমরা।"
View this link
৯টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।