সন্তানের কাছে বাবা মার কি অবস্হান হওয়া উচিত। ঈশ্বর নাকি তারও অনেক উপরে। স্রষ্টার নাকি সবকিছু নখদর্পনে, ভালো মন্দ সবকিছু তার ইচ্ছার প্রতিফলন। তবে কেনো আমি এত কষ্ট পাচ্ছি? কেনো এতটা মানসিক কষ্টে রেখেছ আমায়। আমিতো আমার জন্য কিছু চাইনি, একান্তে তোমার কাছে চেয়েছি বাবা মার জন্য কিছুটা শান্তি, রোগমুক্তি ! বিনিময়ে বলেছিলাম তাদের জন্য তোমার নির্ধারিত সব কষ্ট যেনো আমি পাই।
বাবা মার একমাত্র ছেলে আমি। জীবিকার জন্য দেশের বাইরে। প্রতিটা মূহুর্ত দোয়া করি ' হে পরম করুনাময়, তাদের ভালো রেখো'। আমি তো খুব অসহায়। তাদের চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন, সেটা দেশে থাকলে যোগাতে পারবনা। প্রতিটা নিশ্বাস নিতে খারাপ লাগে এই সময়ে তাদের প্রয়োজনে পাশে না থাকতে পারার জন্য। কিন্তু থাকা দরকার। বাবা মা, আমাকে ক্ষমা করো। আমি আর পারছিনা।
ঈশ্বর, তোমার অনেক করুনা দেখেছি, আর দেখতে চাইনা। মানুষ বানিয়ে যদি তোমার এত কস্ট দেয়ার শখ হয়, তাহলে দয়া করে নিজের যে সুন্দর নামগুলো বান্দার মুখ থেকে সবসময় শুনতে চাও, সে ইচ্ছাটা বিসর্জন দিও। কারন আমি রক্ত মাংশের অনুভূতিপ্রবন মানুষ।
পোষ্টটি কারও বিরক্তির কারন হলে ক্ষমা চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


