somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার......

০৪ ঠা মে, ২০০৭ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী ! মনে হচ্ছে না - সব প‌্যঁাচ লাগিয়ে ফেলছে ? আমি আমাদের তত্বাবধায়কদের কথা বলছিলাম । কোনো সিদ্ধান্ত নিতে এত সিদ্ধান্তহীনতা খুব বেশী চোখে লাগে । নেতা বা নেতারা যদি সিদ্ধান্তহীনতায় ভোগে তাহলে তার বা তাদের উপর আস্থা রাখা যায় না অন্ততঃ, আমার পক্ষে সম্ভব না । কেমন একপেশে চোখে সব বিচার করছে বলে মনে হচ্ছে ।

রাজনীতিকে সুদ্ধ করতে এ তো রীতিমত ষড়যন্ত্র করা হচ্ছে !একটার পর একটা চাল চালা হচ্ছে এবং অবশ্যম্ভাবী ব্যর্থতায় ডুবছে - এরকম ইতি টানলে আটকাবেন কীভাবে ? যা ভাল কাজ করেছেন তার জন্য ধন্যবাদ । আমরা জানতেও চাই না কোন গুণে হঠাত্ করে দেশে এতগুলো ফেরেস্তার মত মানুষ এসে আমাদের 'শাষণ' করতে শুরু করল ? আমাদের জন্য কিছু ভাল কাজ করেছেন, যা ভবিষ্যতে অন্য দলগুলোকে ঠিক পথে চলার জন্য কিছুটা হলেও বাধ্য করবে ।
কিন্তু আপনারা কী করছেন এগুলো ?
তারেক রহমানের সাথে সাথে হাসিনার নামে মামলা দিলেন তাতে তারেকের মামলার ওজন বায়বীয় হয়ে গেল না ? আপনারা যাওয়ার পরই বলাবলি হবে 'ষড়যন্ত্র' ।
আম-জনতার জন্য যা প্রয়োজনীয় সেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ না করে আপনারা শামীম ওসমানের সহযোগীদের ধরার জন্য ইন্টারপলের সাহায্য চাচ্ছেন । অথচ সেই আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেও যদি দেখা যায় তাহলেও আপনারা কিবরিয়া বা আহসান উল্লাহ মাষ্টারের খুণিদের ধরার ব্যাপারে কোন উচ্চবাচ্চ করেন না ! ব্যাপারটা ইন্টারেস্টিং এবং রহস্যজনক বটে।
দুদক চেয়ারম্যান তার সম্পত্তির হিসাব দিলেন কিন্তু আর কেউ দিলেন না কেন ? মইনুল হোসেন খুব বিষ্ময় প্রকাশ করেছেন - একজন ২ বারের বেশী প্রধানমন্ত্রী হয় কীভাবে ? অথচ তিনি যুগের পর যুগ ইত্তেফাকের সম্পাদকের পদ আগলে রাখেন কেন ? কখনো তিনি তার প্রতিষ্ঠানের মানুষদের কাছে জানতেও চাননি তাকে তারা চায় কিনা ? আমরা কি অবাক হয়েছি ?

প্রশ্ন জমছেই - জমলে উপচাবে এটাই স্বাভাবিক । খুব শীঘ্রী আবার উপচে পরবে তাতে সন্দেহ নাই ।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×