somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক ভাইয়ের ফেসবুক ওয়ালে দেখলাম লেখাটি,
ফ্রেন্ড লিস্টের একজনে স্ট্যাটাস দিলো " ভাশার মাসে কেউ বানান ভুল করবেননা"।
সেই স্ট্যাটাসে একজন কমেন্ট করল "ভাই আপনার 'ভাষা' শব্ধটা ভুল হইছে"। সেই কমেন্টে একজন রিপ্লাই দিলো " আপনারও তো 'শব্দ' বানানে ভুল হয়েচে"। সেখানে আরেকজন এসে রিপ্লাই দিলো "আগে নিজের বানাম ঠিক করেন, পরে অন্যের ভুল ধইরেন।
এখন আমার কথা হচ্ছে ভাষার মাসে বানান ভুল করলে দোষ আর অন্য মাসে বানান ভুল করলে কোন সমস্যা নেই?
আসলে আমাদের বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে আমরা সবাই দিবস ভিত্তিক হয়ে যাচ্ছি। ভালবাসা দিবসে আমাদের ভালবাসা উথলে পড়ে। মা-বাবা দিবসে মা-বাবার প্রতি ভালবাসা সব এক দিনেই ঢেলে দেই।
বাংলা আমাদের মাতৃ ভাষা চেতনে কিম্বা অবচেতনে আমরা সবাই আমাদের এই বাংলা ভাষাকে ভালবাসি।কিন্তু ২১ শে ফেব্রুয়ারী এলেই ভাষার প্রতি আমাদের আদিখ্যেতা দেখায়।আমরা বর্তমানে বেশির ভাগ মানুষ বাংলিশ হয়ে গেছি।ফেসবুকে তো সবাই বাংলিশেই লেখে। আমাদের গ্রামের এক ছোট ভাই আমাকে ফেসবুকে প্রাই ম্যাসাজ দেয় hi bro প্রথমে আমার বুঝতে সমস্যা হয়েছে ,পরে বুঝেছি। ফেসবুকে যে কত রকমের শব্দ ব্যাবহার হয় তা আপনারা সকলেই কম বেশি জানেন।
আমরা যদি বংলাকে বুকের মাঝে লালন করে আমাদের প্রাত্যহিক জীবনে তার চর্চা করতাম। তাহলে একটি বিশেষ দিনে বাংলার প্রতি আমাদের এত ভালবাসা দেখানো লাগতো না।
ফেসবুকে একটি ছবি চোঁখে পড়েছে, কোন এক শহীদ মিনারের সামনে কিছু লোক প্রাকৃতিম কর্ম সম্পাদন করছে। নিশ্চয় সেটা ২১ শে ফেব্রুয়ারীর দিন ছিল না। সেটা ছিল অন্য কোন দিন। আর আমার মনে হয় যে মানুষ গুলি প্রকৃতি কর্ম সম্পাদন করছিল তাদের মনে কোন অনুশোচনা কাজ করছিল না। তারা হয়তো ভাষা শহীদদের মন থেকে কখনই অবমানানা করবেনা।তারপরও তারা যদি একটু ভাবতো তাহলে এমন কাজ নিশ্চয় করতে পারত না।
এ সব নিয়ে লিখলে অনেক কিছুই লেখা যায়। লেখা সহজ কিন্তু বাস্তব জীবনে সেই ভাল লেখার বাস্তবায়ন অনেক কঠিন।
আমিও লিখতে গিয়ে অনেক বাংলিশ বলে ফেলেছি। তার জন্য ক্ষমা চাইব না। সবাই তো আজকাল বাংলিশেই বেশি অভ্যস্ত।
আমি লিখতে গেলে বানান খুব বেশি ভুল হয়।প্রিয় ব্লগাররা যখন ভুল ধরে দেন তখন নিজেকে ছোট মনে হয়। কেন বানান ভুল করলাম। বানান ভুলের জন্য কষ্ট পায়।
তাড়াহুড়ো তো থাকেই লিখতে গেলে । তবু যারা বানান ভুল ধরে আমাদের সব ব্লগারকে বাংলা বানান শুদ্ধ করতে সহায়তা করেন তাদের প্রতি রইল অনেক শ্রদ্ধা আর ভালবাসা। ভালবাসি আমার বাংলা ভাষাকে।

ও আমার ভাষা
বাংলা ভাষা
তোমাকে পুষেছি মুখে মুখে
বুকে পুষিনি।
তোমাকে পুষতে চাই মুখেও
তোমাকে পুষতে চাই বুকেও
চোঁখ জুড়ানো মন ভরানো
আমার বাংলা ভাষা।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭
৪০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×