সত্যি তো হঠাৎ যদি হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে দেখা হয়েই যায়, আনন্দের সীমা থাকে না। ব্যস্ততা মানুষকে অনেক সময় যান্ত্রিক করে তোলে। ইচ্ছে থাকলেও প্রিয় বন্ধুটির কাছে ছুটে যাওয়া হয় না। কিন্তু বন্ধুত্ব এমনই একটি রেলেশন যেখানে প্রাণখুলে শ্বাস নেয়া যায়। সুখ-দুঃখ, হাসি-কান্নার ভাগাভাগিতে বন্ধুত্বের তুলনা হয় না।
এবছর ১ আগস্ট আন্তর্জাতিক বন্ধু দিবস। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার সারা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক বন্ধু দিবস। কিন্তু আমরা অনেকেই জানি না বন্ধু দিবস কিভাবে এলো। ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে।
জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।
আর বর্তমানে এটি জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশেই। যাদের প্রতি মুহূর্তের সঙ্গী বন্ধু আর বন্ধুতা, তারা একমুহূর্তেও জন্যও মন থেকে আড়াল করতে পারেন না বন্ধুদের। জীবনের সংকটে এরা ছুটে যান বন্ধুদের কাছে। আবার আনন্দ, উল্লাস কিংবা দিন শেষের অবসরেও এরা ভালোবাসেন বন্ধুত্বের কলতান শুনতে। বন্ধুত্বের পরিপূরক সম্পর্কের মাঝে এরা খুঁজে পান জীবনযাপনের ভিন্ন রস। বিশ্বের সকল বন্ধুদের জানাই বন্ধু দিবসের অগ্রিম শুভেচ্ছা...
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ সকাল ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



