আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বের সব দেশে লোক পাঠানোর নামে ইন্টারনেটে চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দলিলুর রহমান ওরফে হাজী দুলাল নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক দলিলুরের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তার বাবার নাম মৃত আবদুল মালেক।
ইন্টারনেটের বাহারী বিজ্ঞাপনে সন্দেহের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসি সাদিরা খাতুন মঙ্গলবার রাত নয়টায় ডিওএইচএস চার নম্বর লেনের ৩০২ বাসা থেকে দুলালকে গ্রেফতার করে। এরপর প্রতারিত দুইজন বাদী হয়ে ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানায় দুইটি মামলা দায়ের করেন।
দুলাল জানিয়েছে, অনলাইনে চাকরিদাতা প্রতিষ্ঠান ‘বিডি জবস ডট কম’ ও ‘প্রথম আলো জবস ডট কম’-এর সাইটে বিজ্ঞাপন দিয়ে উচ্চ বেতনে বিদেশ গমনেচ্ছুকদের আকৃষ্ট করত দলিলুর। বিজ্ঞাপনে লেখা ছিল, বাংলাদেশ সরকার অনুমোদিত ভিসা প্রসেসের জন্য একমাত্র বিশ্ব¯Í প্রতিষ্ঠান ‘ভিসা ইন্টারন্যাশনাল’। আনুমানিক পাঁচশত মানুষের কাছ থেকে দুই হাজার ৫০ টাকা করে নিবন্ধন ফি বাবদ ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দলিলুর। শুরুতে এক হাজার জনকে নিবন্ধনের টার্গেট করেন তিনি। ইন্টারনেটে প্রদত্ত ঠিকানা অনুযায়ী আগ্রহীরা নিবন্ধনের টাকা অফিসে এসে অথবা ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে জমা দিত। এরপর ভিসা দেয়ার নামে হাতিয়ে নেয়া হত লাখ লাখ টাকা। প্রতারিতদের মধ্যে ছিলেন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষকও।
বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিতে ওয়ার্ক পারমিট, টুরিস্ট, স্টুডেন্ট ভিসা প্রসেসের আকর্ষণীয় অফারসহ দেশগুলোতে ভুয়া শাখা অফিসের ঠিকানাও ব্যবহার করা হয় বিজ্ঞাপনে। এইচএসসি পাস করে হোটেল ম্যানেজমেন্টে শর্ট কোর্সের ডিপ্লোমা করা দলিলুর নিজেকে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে পরিচয় দিতেন বিদেশ যেতে আগ্রহী শিক্ষার্থীদের কাছে।
পুলিশ দাবি করেছে, দলিলুর ২০০৯ সাল থেকে ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত। তিনি জনশক্তি বুরোর অনুমোদন না নিয়ে একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমেই খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ‘লিংক লাইন সার্ভিস’ লিমিটেড নামে জনশক্তি রফতানির অফিস খোলেন। সেখান থেকে বনানীর রূপসা টাওয়ার ও সবশেষ গত দুই মাস আগে বারিধারা ডিওএইচএস এলাকায় ‘ভিসা ইন্টারন্যাশনাল’ নামে নতুন অফিস খুলে প্রতারণা শুরু করেন। অফিস পরিবর্তনের সঙ্গে পরিবর্তন করে তার নাম ও মোবাইল নম্বর।
আমেরিকা, কানাডাসহ উন্নত দেশের সঙ্গে কোন যোগাযোগ নেই স্বীকার করে দলিলুর সাংবাদিকদের বলেন, সে দুবাইয়ের দি আরমানী হোটেলে শ্রমিক নিয়োগের জন্য বৈধ এজেন্ট। তার অপর দুই সহযোগী মিস্টার ও রাসেল।
বিস্তারিত Click This Link
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।