somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটেনের ক্ষমতাসীন দলের এমপি'র স্ত্রী একজন যৌনকর্মী

০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃটিশ এমপি মাইক ওয়েদারলি ও তাঁর ব্রাজিলিয়ান স্ত্রী কার্লা

বৃটেনের ক্ষমতাসীন দলের সাংসদ মাইক ওয়েদারলি রাজনৈতিক কর্মকাণ্ডের বদলে তাঁর স্ত্রীর কারণে পরিণত হয়েছেন সংবাদ-শিরোনামে। সানডে মিরর পত্রিকার এক সাংবাদিক প্রকাশ করেছেন যে, ওয়েদারলির স্ত্রী একজন হাই-সোসাইটি কলগার্ল বা যৌনকর্মী হিসেবে কাজ করেন। এনিয়ে সমগ্র বৃটেনজুড়ে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওয়েদারলি এই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হবার পর খুবই বিস্মিত হয়েছেন যে, তাঁরই ব্রাজিলিয়ান স্ত্রী মাত্র ৭০ পাউণ্ড স্টার্লিং প্রতি ঘন্টা হিসেবে পতিতাবৃত্তি করেন। তিনি বলেছেন, তাঁর স্ত্রী যে যৌনকর্মী হিসেবে কাজ করতেন, এ ব্যাপারে তাঁর কোনো ধারণাই ছিল না। তবে তিনি খুব দ্রুতই নিজেকে এই বিতর্ক থেকে সরিয়ে নিয়েছেন। গত ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

সাত বছর ধরে ওয়েদারলির ব্রাজিলিয়ান স্ত্রী কার্লা প্রতি ঘণ্টায় ৭০ পাউন্ডের বিনিময়ে যৌনকর্মী হিসেবে কাজ করে আসছেন বলে পত্রিকাটি দাবি করেছে। ট্যাবলয়েডটি আরও জানিয়েছে, কার্লা একইসাথে তিনটি পতিতালয়ে এই কাজের সঙ্গে যুক্ত। ওয়েদারলির সঙ্গে বিয়ে হওয়ার আগেও কার্লা ব্রাজিলে যৌনকর্মী হিসেবেই কাজ করতেন এবং তিনি বিভিন্ন ম্যাসেজ পার্লারে কাজের সময় ছদ্মনাম ব্যবহার করতেন।

মাইক ওয়েদারলি (৫৩) হচ্ছেন ক্ষমতাসীন দলের নতুন প্রজন্মের সাংসদদের একজন যিনি টোরি পার্টির নোমিনেশনে এবং বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে চলতি বছরের প্রথমদিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় আসেন। একটি কাজের সূত্রে ব্রাজিল সফরের সময় রিও ডি জেনেরিওতে কার্লার সঙ্গে ওয়েদারলির পরিচয় হয় এবং ২০০৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কার্লা ওয়েদারলির সরকারি বিভিন্ন কাজেও সহযোগিতা করতেন। কিন্তু এখন এই ঘটনার ভেতর দিয়ে ওয়েদারলির গোটা রাজনৈতিক ভবিষ্যতই ধূলোয় মিশে গেল।

তিন সন্তানের জনক, তাঁর ব্লণ্ড স্ত্রীকে সঙ্গে নিয়ে বিগত সাধারণ নির্বাচনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। এবং মাত্র দু’মাস আগে সংসদ ভবন পরিদর্শনরতা অবস্থায় তাঁর ফটো তোলা হয়। কিন্তু রবিবাসরীয় ওই পত্রিকাটি সব পণ্ড করে দিয়ে দু'দিন আগে যখন লিখলো, ৩৯ বছর বয়স্কা কার্লা বিয়া, অ্যাড্রিয়ানা ও বিয়াংকা নামে তিনটি ম্যাসেজ পার্লারে তার নিজস্ব দেহব্যবসা নিয়েও একইসাথে মহা ব্যস্ত।


একজন রিপোর্টারের গোপন ক্যামেরায় তোলা পতিতালয়ে কার্লা।

ব্রাজিলের জনৈক লরি-চালকের কন্যা কার্লা বিয়ের আগে নিজ দেশে থাকতেও যৌনকর্মী হিসেবেই কাজ করতেন। সানডে মিরর পত্রিকার ছদ্মবেশি সাংবাদিককে কার্লা জানান, তিনি তিনটি পতিতালয়ে কাজ করেন এবং প্রতিবারের সেক্স-এর জন্য ৭০ পাউণ্ড করে নিয়ে থাকেন। তিনি বলেন, এখানে একাজ করতে ভালই লাগে, খদ্দেররা খুবই ভালো, লোকজনও ভালো, জায়গাও ভালো, টাকা-পয়সাও সন্তোষজনক।

এই ধরনের গোপনীয় ও চমকপ্রদ ঘটনার উন্মোচনে বৃটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের জন্য যে ভীষণ লজ্জাস্কর ব্যাপার হবে তা বলাই বাহুল্য, এমপি ওয়েদারলি’র সঙ্গে তোলা ও প্রধানমন্ত্রীর একটি ছবি এমপি’র পারসোনাল ওয়েব সাইটে সেকথাই জানিয়ে দিচ্ছে।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও-তে সাক্ষাতের দিনগুলোর কথা নিশ্চয়ই এই যুগলের মনে আছে যখন মিঃ ওয়েদারলি একজন বিজনেস এক্সিকিউটিভ হিসেবে কার্যোপলক্ষে সে দেশ সফর করছিলেন।


বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এমপি মাইক ওয়েদারলি

ব্রাইটনে তাঁরা ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল এমপি সাহেবের দ্বিতীয় বিয়ে এবং বিয়ের সময় কার্লা নিজেকে “গৃহবধু” হিসেবে তালিকাভুক্ত করিয়েছিলেন। যতদূর জানা যায়, কার্লা ২০০৭ সালে ব্রাজিলে তার নিজের দেশে যান এবং দু’বছর পরে আবার ফিরে আসেন যখন ওয়েদারলি তাঁর ইলেকশন ক্যাম্পেইনের কাজে তাঁকে সহযোগিতা করার জন্য বলেন।
তিনি বলেন, মিসেস ওয়েদারলি’র দেহব্যবসা সম্বন্ধে তাঁর কোনো ধারনাই নেই তবে তাদের বিয়েবিচ্ছেদ পর্যন্ত এটুকু জানতেন যে, তাঁর স্ত্রীর কয়েকজন ভাল বন্ধু-বান্ধব আছে।



মিঃ ওয়েদারলি একজন চার্টার্ড একাউন্টেন্ট, সঙ্গীত ও চলচ্চিত্রের প্রতি তাঁর রয়েছে বিরাট ঝোক, তিনি একজন দক্ষ স্কি-ইনস্ট্রাক্টর, ভাল ফুটবল রেফারীও। একটি গ্রুপ অব কোম্পানীর ফাইন্যানসিয়াল কন্ট্রোলার তৎসহ এমপি হবার আগে তিনি ক্রলেই অঞ্চলের কাউন্সিলর ছিলেন।

-আরও খবর
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩১
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×