আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব কী করছে?
২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিহত প্রকৌশলী আব্দুল হামিদ বিশ্বাস
দেশের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর জনগণের আর ভরশা করার মত কিছু থাকছে না। ২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায় নিজের বাসায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস (৫৫)। গুলিতে আহত হয় হামিদের স্কুলপড়ুয়া মেয়ে। দুর্বৃত্তরা আলমারি ভেঙে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী প্রত্যক্ষদর্শী সাঈদা হামিদ বাদী হয়ে প্রতিবেশী ও পরিচিত পাঁচজনসহ ১৫-১৬ জনকে আসামি করে উত্তরা থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলা করার পর আসামিদের হুমকি ও চাপে টিকতে না পেরে শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য হন বাদী সাঈদা হামিদ ও তাঁর মেয়েরা। প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস প্রায় ২০ বছর মধ্যপ্রাচ্যে কাটিয়ে ২০০০ সালের দিকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পে যোগ দেন। দক্ষিণখানে জমি কিনে একটি বাড়ি তৈরি করেছিলেন হামিদ। কিন্তু সেই বাড়িই কাল হয়ে দাঁড়ায় পরবর্তীতে।
২০০৬ সালে মামলাটি চাঞ্চল্যকর বিবেচনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। কিন্তু এখন সেই ডাকাতি মামলার আসামিদেরই ‘রাজনৈতিক হয়রানির শিকার’ উল্লেখ করে রক্ষা করার উদ্যোগ নিয়েছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ক্ষমতার অপব্যবহার আর কাকে বলে?
-
বিস্তারিত খবর
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন