somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক রাজাকারের কড়চা :ঘর জামাই সাঈদী ছিলেন মুদি দোকানদার

২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘর জামাই সাঈদী ছিলেন মুদি দোকানদার

ওপেনিং স্টেটমেন্টে প্রসিকিউশন



.
.
.





জেসমিন পাপড়ি: / দৈনিক আমাদের সময় ২১ নভেম্বর ২০১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের মূল কার্যক্রম আরম্ভ হয়েছে। গতকাল তার বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্টে বলা হয়, মুক্তিযুদ্ধের আগে সাঈদী ছিলেন পিরোজপুরের পাড়ের হাটের এক বাড়ির ঘর জামাই। একটি মুদি দোকান চালাতেন তিনি। একাত্তরের সময় লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হন।

বিচারপতি নিজামুল হক নাসিমের নের্তৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনালে ওপেনিং স্টেটমেন্টে প্রসিকিউশনের বক্তব্যে আরও বলা হয়, যুদ্ধ শুরু হলে শান্তি কমিটির সদস্য হয়ে সেখানকার ফকির দাসের ভবনে তিনি রাজাকার ক্যাম্প তৈরি করেন। সাঈদী ও তার রাজাকার বাহিনী নির্মমভাবে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করতে পাক বাহিনীকে সহায়তা করেন। তার আসল নাম আবু নাঈম মোহাম্মদ এবং তিনি মাওলানা নন বলে সেফ হোমে স্বীকার করেছেন। দীর্ঘ ৮৭ পৃষ্ঠার ওপেনিং স্টেটমেন্টের ৬১ পৃষ্ঠা গতকাল পড়ে শোনানো হয়।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু বলেন, এ বিচার কোনও রাজনৈতিক অভিলাষ বা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয়। আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকারকে বাংলার মাটিতে পুনঃপ্রতিষ্ঠার জন্য। তিনি তার বক্তব্যে বাঙালি জাতির সূচনাকাল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তাকে সহযোগিতা করেন আরেক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান। এর আগে এক আদেশে প্রসিকিউশনকে আগামী ৭ ডিসেম্বর সাক্ষি হাজির করার নির্দেশ দেওয়া হয়। একইদিন মামলার প্রয়োজনীয় নথিসহ আসামিপক্ষের সাক্ষিদের তালিকা ট্রাইবুনালে জমা দেওয়ার জন্য বলা হয়। অন্য এটি আদেশে বলা হয়Ñ ট্রাইবুনালের চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে সাঈদীর আইনজীবীদের করা আবেদনের আদেশ দেওয়া হবে আগামী ২৩ নভেম্বর। অন্যদের মধ্যে সাঈদীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য রাখেন।


















সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×