somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠিটি আক্ষরিক ভাবে প্রধানমন্ত্রীর হাতে পৌঁছানো জরুরী কিনা?

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুৎ সমস্যার ভোগান্তির কথা আমরা সবাই জানি। প্রত্যেকেই নিজে নিজেই ভুক্তভোগীও। প্রধান মন্ত্রী, তার পারিষদ বর্গ, আমলা বৃন্দ হয়তো বা ক্ষেত্রবিশেষে কিছু সুবিধা পেয়ে থাকেন। তদুপরিও তারা বিদ্যুতের এই উৎকট সমস্যা সম্পর্কে সম্যক অবহিত নন এটি আমি মনে করি না। সমস্যাটি সারা দেশ ব্যাপী ও শ্রেনী চরিত্র নির্বিশেষে সবার। কাজেই আমরা আমাদের কষ্টের কথা যতটুকু আবেগ দিয়ে লিখেছি, তার প্রায় কাছাকাছি অনুভুতি দিয়েই তাঁরা বিষয়টি অনুভব করেন এটি ধরে না নেওয়া রাষ্ট্র যন্ত্রের প্রতি এক ধরনের অবজ্ঞা বলে আমার মনে হয়। সংবাদ ও অন্যান্য মাধ্যমের প্রতি নজর রাখার জন্য সরকারের একটি বিভাগ (পি আই ডি) রয়েছে। সরকার জানে না এই রকম গুরুত্বপূর্ণ নতুন যে কোন বিষয় তারা সরকারের দৃষ্টিতে আনে। কথা হচ্ছে আমরা যা বলতে চাইছি সরকার তা আগেই জানে কিনা। এখানে আরো পরিস্কার করে বললে আমরা যে মাত্রার অনুভুতি দিয়ে কষ্ট বর্ণনা করেছি সরকার কি সেই মাত্রা সম্পর্কে অবহিত নয়? আমরা যে সব ব্যবস্থা নেয়ার কথা বলেছি এগুলোতে সকলের অজানা এমন নতুন কিছু কি আছে যা নিতান্তই সরকারের কাছে আক্ষরিক ভাবে পৌঁছানো জরুরী? আমার বিবেচনায় সরকার উভয় ক্ষেত্রে সম্যক ধারণা রাখে। কাজেই আক্ষরিক ভাবে চিঠি পৌঁছানোর কিছু নেই। বাঁকী থাকে সরকারের পদক্ষেপ নেওয়ার। সময় বদলানোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যেমন রাজনীতির সাময়িক হারজিতের ব্যাপারটি কিঞ্চিত প্রভাব বিস্তার করেছিল, বিদ্যুতের ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়ার একই ধরনের রাজনীতি আছে বলে আমি মনে করি না। এই রূপ বিষয় দৃশ্যমানও হয়েছে বলে আমার জানা নাই। তাছাড়া আমরা যে সব পদক্ষেপের কথা বলেছি এগুলোর অনেকগুলো সরকার বা দেশের বৃহত্তর পরিসরে বিতর্ক সাপেক্ষ ও বাস্তবায়ন যোগ্য নয়। যাই হোক তারপরেও দুঃখ কষ্টের অনুভুতি প্রকাশ করার সব রকম অধিকারই আমাদের আছে। আর আমরা তা ষোল আনাই করতে চাই। তবে আক্ষরিক ভাবে চিঠি পাঠানোর বিষয়ে আকুলতা ব্যকুলতা দেখে আমার মনে হচ্ছে চিঠিটি পৌঁছাতে পারলেই আমরা ধন্য হয়ে যাব, আর এই উচ্ছাস খানিকটা বেশি মাত্রায় সমস্যার সমাধানে প্রাপ্য আনন্দের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বলে আমার মনে হয়।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×