টিপাইমুখ নিয়ে সামুর কি করা উচিৎ? বিশেষ করে চরম বামপন্থী ছাত্রফ্রন্টের দিনমজুর তথা শান্ত বা ঐ গ্রুপের পোস্টটিই স্টিকি করা উচিৎ কিনা? দিনমজুরই কি এক মাত্র জাতীয় স্বার্থের গ্রহনযোগ্য প্রতিনিধি? এ সব বিষয়ে অামার মতামত হচ্ছে, না স্টিকি করা উচিৎ নয়, দিনমজুর জাতীয় কোন প্রতিনিধিও নয়। টিপাই মুখের সাথে জাতীয় স্বার্থ অবশ্যই জড়িত। ভারত তাদের স্বার্থ বজায় রেখে বিভিন্ন কাজ করে যা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থের হানি ঘটায়। এ বিষয় অালোচনা, সমালোচনা, বিতর্ক, রাজনীতি চলতে থাকুক। সব রকমের পোস্ট সামুতে প্রকাশিত হউক। কিন্তু সামু নিজে কোন পক্ষ না নিক। রাজনীতি ছাড়া টিপাই মুখ প্রসংগ অালোচনা করা কঠিন। দিনমজুরের রাজনৈতিক পোস্ট স্টিকি করলে সামু দিনমজুরের ছাত্রফ্রন্টেই নাম লিখিয়েছে বলে ধরে নেয়া হতে পারে। ছাত্রফ্রন্টের পোস্ট স্টিকি করার জন্য যারা বাল্যখিল্যতার সাথে একের পর কপি পেস্ট, লিংক পোস্ট, ও গালাগালি করে যাচ্ছে তারা আসলে ইস্যুটির মেরিট নষ্ট করে দিচ্ছে বলেই ধরে নেয়া যায়। সংশ্লিষ্ট ইস্যুতে যত ইচ্ছা অালোচনা সমালোচনা ধর্মী পোস্ট অাসাকে স্বাগতম জানাই। কিন্তু কোন চেনা গোষ্ঠির পোস্টকে স্টিকি করার আবদার নিয়ে কান্না কাটি ও ফ্লাডিং মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। তবে আমি নিজে কাউকে ব্যান বা শাস্তির পক্ষ নই। এই রকম অদরকারী প্রক্সি পোস্ট বরং সরিয়ে দেয়া যায়, তবে কাউকে শাস্তি না দিয়ে।
চলুন টিপাইমুখ নিয়ে আমাদের বিশেষ অনুভুতি থাকলে সেটা নিয়ে নিজে পোস্ট দেই। অন্যের পোস্ট স্টিকি হওয়ার আবদার নিয়ে নাকি কান্না ছেড়ে দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


