ভাংগাভাংগিতে জিয়া ছিলেন চুড়ান্ত। একদেশ ভেংগে যুদ্ধ করে দুইদেশ করেছেন, তিনি একদল ভেংগে বহুদল করেছিলেন, তিনি একদেশরে ৬৮০০০ টুকরো করে প্রতিটি গ্রামে সরকার বসিয়েছিলেন। হাসিনা তার যোগ্য সাগরেদ। তিনি ঢাকাকে দুইভাগ করেছেন!
ঢাকা ভংগে বিএনপি এত খুশী কেন? ঢাকা ভংগে আওয়ামীরা যতটা খুশী তার চেয়ে বেশী খুশী মনে হচ্ছে বিএনপিরা! চারিদিকে উৎসব আমেজ! এবার একটা মোক্ষম ইস্যু পাওয়া গেছে!এই ইস্যুতে আমাদের ক্ষমতায় যাওয়া ঠেকায় কে?
রাজধানী ঢাকা ভেংগে ৫ টি মহুকমাকে জেলা করা হয়েছিল। ঢাকাকে ভেংগে কতগুলো উপজেলা করা হয়েছে, অনেক পৌরসভাও মনে হয় আছে যেমন সাভার পৌরসভা সম্ভবত, ঢাকাকে ভেংগে কতগুলো থানা করা হয়েছে, ওয়ার্ড করা হয়েছে। ঢাকা সিটিকর্পোরেশনকে ভেংগে কতগুলো সংসদীয় অাসন আছে। কাজেই একটা সিটি কর্পোরেশন ভেংগে দুটো করাতে কি এমন হয়েছে। একীভুত চিন্তা করা বা ভেংগে ভেংগে চিন্তা করা সেবা ও ব্যবস্থাপনার সুবিধার উপর নির্ভর করে। তবে সিটি কর্পোরেশন ভেংগে দুটো করায় আসলেই সুবিধা হবে কিনা, অন্তুত এই মুহুর্তে, সে বিষয়ে নিশ্চিত নই। এ বিষয়ে বিশ্লেষনের জন্য আমার কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। তবে ভবিষ্যতের জন্য ঢাকাকে ভেংগে আরো কয়েক টুকরা করা, বা ঢাকা বাদ দিয়ে রাজধানী মালয়েশিয়ার মতো পুত্রজায়ার মতো অন্য কোথাও সরাতে আমার আপত্তি নেই। তবে ঢাকার এই সব বিভাজনের সাথে রাজধানীর ভাংগার কোন সম্পর্ক নেই।
ফেসবুকে দেখলাম কেউ কেউ বলছেন জার্মানের দুই বার্লিন একত্র হয়, দুই কোরিয়া একত্র হওয়ার চেষ্টা করে, আর ঢাকা ভাংগে! জার্মান কোরিয়া ভেংগে দুটো করে দেশ হয়েছিল, সেগুলোর একীভুত হওয়া ভিন্ন বিষয়। দেশ ভাংলে স্বাধীনতা সংকুচিত হয়, শহর ভাংলে সেরকম কিছু ঘটে? দুই বাংলা যদি এক হয়, দুই পাকিস্তান যদি এক হয়, দুই দিনাজপুর যদি এক হয়, দুই পাঞ্জাব যদি এক হয়, দুই কাশ্মীর যদি এক হয় সেগুলোর সাথে জার্মানী বা কোরিয়া তুলনীয়। কাজেই আবেগ বা স চর্চার চেয়ে ব্যবস্থাপনা, সেবা, নতুন কর্ম সংস্থান, ব্যয়, উন্নয়ন এই সব কাজের বিষয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদে ভালমন্দ সমালোচনাই কেবল অর্থপূর্ণ।
কেউ কেউ বলেছেন "একটা ঢাকার জন্য যদি দুইজন মেয়র লাগে, তবে একটা বাংলাদেশের জন্য কয়জন প্রধানমন্ত্রী দরকার"। হাসিনা ঢাকায় মাত্র ২টা সরকার বসাবেন, জিয়া ছিলেন এর চুড়ান্ত। তিনি প্রতিটি গ্রামে একটা করে সরকার বসিয়েছিলেন! গ্রাম সরকার। সারাদেশকে ভেংগে তৎকালীন ৬৮০০০ টুকরো করেছিলেন। অারো কেউ বলেছেন ঢাকাকে জবাই দেয়া হয়েছে। তাহলে কোনটি বড় জবাই!
চলুন আসল ইস্যুতে বিতর্ক করি। ২টা সিটি কর্পোরেশন হলে কি সুবিধা কি অসুবিধা স্বল্প বা দীর্ঘ মেয়াদে!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



