আগের নোটিশ বোর্ডে মিডিয়া হিসাবে নিরপেক্ষ থাকার কোন অঙ্গীকার ছিলনা, এখনকারটায় আছে বাকস্বাধীনতার পক্ষে থাকার অঙ্গীকার। এজন্যে অভিনন্দন।
বিটিঅারসি কি নীতিমালা প্রণয়ন করেছে জানিনা। আর সামুর মন্তব্যমত "কেবল ঐ নীতিমালা" দিয়েই সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করে ফেলবে এমন দাবী করেছে কিনা তাও জানিনা, যতদুর ধারণা করতে পারি "কেবল" লাগানোর কোন কারণ থাকার কথা নয়। তবে সাইবার মাধ্যমের অবারিত সুযোগে গোষ্ঠী নির্বিষে অশুভ শক্তি সমুহ যে তৎপরতা চালায়, মিথস্ক্রিয়া ও মতামতের আদান প্রদানের চেয়ে গোষ্ঠির অসৎউদ্দেশ্য যেখানে প্রধান থাকে সেটা নিয়ন্ত্রনের অবশ্যই দরকার রয়েছে। এক্ষেত্রে দেশ কোনটি বা সরকার কে, তাতে কিছু আসে যায় না। বিটিঅারসির সদ্য প্রনীত নীতিমালা (যদি করে থাকে) সদ্য বলেই হয়তো খুব বেশী যুৎসই হবে না। সাইবার জগৎ দ্রুত বাড়ন্ত, সাথে আনুষাংগিক বিষয়াদিও। সাইবার জগতের সাথে জড়িত পেশাদার ও বিশেষঙ্গরাই প্রতিনিয়ত এর নতুন নতুন বৈশিষ্ট্যের সাথে পরিচিত হচ্ছে। কাজেই বিরোধীতার চেয়ে সামু বা এই রকম মিডিয়ার উচিৎ ঐ নীতিমালাগুলোকে কি করে যুৎসই করে যায় সে বিষয়ে সাহায্য করা।
বিরোধীতা করে তেমন লাভ হবে বলে মনে হয় না। জগতের সবাই সাধু সন্ত নয়, কাজেই কিছু নিয়ম কানুন ও রেগুলেশন দরকার আছে। সবাই সাধু সন্ত হলেই কেবল নিয়ন্ত্রন মুক্ত সমাজ পাওয়া সম্ভব, আর সেটা কেবল তাত্ত্বিক পর্যায়েই সম্ভব। কোন নীতিমালা যারা চাচ্ছে না বলে উচ্চ কন্ঠে জানান দিচ্ছে সেই রকম ধরা যাক অাসিফ মহিউদ্দিন বা কৌশিক এদের মডারেশন বোর্ডে বসালেও সকলের সকল রকম পোস্ট তারা প্রকাশ হতে দিবে না। সেটাই বাস্তবতা। স্ববিরোধীতা থেকে তারা বেরিয়ে আসুক এই কামনা করছি।
"সাইবার ক্রাইমের মত জটিল এবং বহুমাত্রিক বিষয়টি কেবলমাত্র অস্পষ্ট নীতিমালা ও এক পাক্ষিক সিদ্ধান্তের মধ্য দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিদ্যমান মিথষ্ক্রীয়াকে বিবেচনা এবং সমঝোতার মাধ্যমেই বাক স্বাধীনতা ও সাইবার ক্রাইমের মধ্যকার জটিল ভারসাম্যকে রক্ষা করা সম্ভব।"
সামুর উপরের বাক্যদুটির প্রথমটির "কেবলমাত্র" যুক্ত কথা গুলো মোটামুটি আলোচনা করেছি। পরের বাক্যটিতে সামু নিজেই আবার "ই" প্রত্যয় লাগিয়ে বলতে চাইছে মিথস্ক্রিয়া বিবেচনা ও সমঝোতার মাধমেই নাকি তারা ভারসাম্য রক্ষা করতে পারবে। এরকম স্ববিরোধীতা ও বাল্যখিল্যতা কি করে করা যায়? সামুর মডারেশন বোর্ডে কি বিচক্ষন ব্যক্তির অভাব রয়েছে! দুনিয়াটা কি ভ্যানিলা ফ্লেভারড অাইস্ক্রিম!
পরিশেষে আসি সামু কতখানি বাকস্বাধীনতা দেয় সেটাতে। আমি শুধু বলব স্টিকি পোস্টে গিয়েই দেখুন কতজনের টুঁটি চেপে ধরে রেখেছে সামু! সামু বাক স্বাধীনতার পক্ষে শুনে কতজন অট্ট হাসি দিচ্ছে! আমি নিজে কোন অশালীনতা করি না। কিন্তু কতবার আমার টুঁটিই সামু চেপে ধরেছে সেটা নাইবা বললাম।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


