আমার প্রিয় পোস্ট

জিপির কি হইছে?

০৩ রা মে, ২০০৭ রাত ৯:৪০

শেয়ারঃ
0 0 0

অফিসে একা একা বইসা আছি...ভাস্করের আসার কথা ৯.১৫ এর মধ্যে...কিন্তু তার কোন খবর নাই...ফোনেও পাইতেছিনা,,, গ্রামীন শুধু কয় নেটওয়ার্ক বিযি,,, ঘটনা কি? মোটামুটি কাউরেই পাওয়া যাইতেছেনা...ব্যাপার কি? জিপির কেউ মরছে নাকি?

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৪১
আলভী বলেছেন: কিংকর্তব্যবিমূঢ় জিপিতে চাকরি করে।
ওরে জিগাইতে পারেন।
২. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৪৫
মৌসুম বলেছেন: তারে পাব কই? বিরক্ত লাগতেছে বইসা থাকতে...চইলা যাব কিনা ভাবতেছি...তারপর ভাস্কর আইসা যখন দেখবে অফিস বন্ধ আমি নাই...ফোনেও পাইবনা...ভালই হইব।
৩. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৪৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমি তো এইমাত্র আমার বউয়ের সাথে গ্যাজাইলাম ... লাইন পাইতে তো কোন প্রবলেম হইল না ...

মনে হয় না কেউ মরছে ... মরলে কর-টল দিত তো ...

আলভী ভাই খুব খারাপ ... দিলেন তো ফাসায়া ...
৪. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৪৭
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আর নেটওয়ার্ক বিজি থাকলেও এসএমএস কিন্তু যায় ... এসএম এস কইরা দেখেন ... ডেলিভারি রিপোর্ট অন রাইখেন তাহলে বুঝবেন পাইলো কিনা ...
৫. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৪৯
মৌসুম বলেছেন: কিন্তু আমি তো গত এক ঘন্টা ধইরা কাউরে পাইতেছিনা...যেইখানেই করি বলে নেটওয়ার্ক বিযি!
৬. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫১
চোর বলেছেন: আমি দ্যাশের বাইরে থন পোস্টপেইড ল্যান্ড ফোন থাইকা কল দিলে কয়, আমার অ্যাকাউন্টে নাকি পর্যাপ্ত টেকা নাই। :)
৭. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫১
মৌসুম বলেছেন: নাহ মেসেজ-ও যায়না...আমি বাসায় চইলা গেলাম..টেনশন লাগতেছে একটু...ভাস্কর গ্যাল কই? নেটওয়ার্ক গ্যাল কই!
৮. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এসএমএস করেন ... দেখেন যায় কিনা ...
৯. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আরে কই আর যাইব ... জ্যামে আটকাইছে আরকি ... বাড়িত গিয়ে ঝাড়ি দিয়া দিয়েন :-)
১০. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫৬
মৌসুম বলেছেন: ভাস্কর আইসা পরছে ..সেও এতক্ষণ আমারে ডায়াল কইরা পায়নাই...জিপির কেউ না মরলেও জিপি আজকে মরছে...আমি কালকেই একটা বাংলালিংক কিনুম...এরপর ওয়ারিদ বাজারে আসলে ওয়ারিদ। যততসব!
১১. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫৭
আরিফ জেবতিক বলেছেন: দেশে কিছু একটা হচ্ছে কি?
হুজুররা কি মোবাইল বন্ধ করে দিলেন?
আপনার পোস্ট পড়ার পর চেক করলাম।আমার সিটিসেল আর জিপি দুইটাই কাজ করছে না।
১২. ০৩ রা মে, ২০০৭ রাত ৯:৫৮
গোপাল ভাঁড় বলেছেন: মোটামুটি জি.পির কি কি সার্ভিস দেয় যাইনা গেলাম...

কিং ভাই - আসিফ রে চিনো নাকি, হাইলেভেলের আতেল... সাদি ভাইরে চিনো, এডমিনে মনে হয় উনি..
১৩. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:০০
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ঘটনা কি? আমার তো জিপি একটেল দুইটাই কাজ করতেছে ...
১৪. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:০২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: গোপালবাবু, আসিফ তো কয়েকজনরে চিনি, ফুল নেম, অথবা ডিপার্তমেন্ট, অথবা ব্যাচ-ভার্সিটি না জানলে বলতে পারতেছি না ...

সাদি নামের কারও সাতেহ এখনো পরিচয় হয় নাই ...
১৬. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:০৪
আরিফ জেবতিক বলেছেন: আপনার নামের আগে 'কিং'লাগানো আছে যে।আমরা তো প্রজার দল।
১৭. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:০৪
বান্দর বলেছেন: রুবাবা দৌলা মতিন রে ফোন লাগান।
১৮. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:০৪
হাসিন বলেছেন: মৌসুম, শুধু কিছু কিছু বিজনেস সল্যুশন নেটওয়ার্ক গেছে। যেমন আমাদের সামহোয়্যারইনের কাউরেই পাওয়া যাইতাছে না। কিন্তু অন্য নেটওয়ার্ক ঠিক আছে
১৯. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:০৭
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আরিফ ভাই, "কিং" না কইলে হয় না? কেমন জানি "বেনসন অ্যান্ড হেজেস কিং সাইজ"এর কথা মনে হয় ...
২০. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:২০
আরিফ জেবতিক বলেছেন: বিজনেস সল্যুশনরে প্রায়োরিটি দিব কইয়া এইটা কী করল@হাসিন ভাই।
২১. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:২২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: সেম অ্যাজ চোর দা ।

আমি করি ওভারসিজ কল এইপার থাইকা, আর আমারে ঝাড়ি দেয়, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই ।
আমার অ্যাকাউন্ট ই নাই .. আর টাকা !
২২. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:২৩
আছহাবুল ইয়ামিন বলেছেন: মনে হয় জলপাই বাহিনী নয়ত কালা বাহিনীর কাজ। আমাদের এলাকায় (এলিফ্যন্ট রোড) জিপি, একটেল বন্ধ।
২৩. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:২৮
গোপাল ভাঁড় বলেছেন: ওর নাম মনে হয় আসিফ ইশাক আলি..
২৪. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:৩২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আসিফ আলী বইল একজনরে চিনি নাইনটি এইট ব্যাচের বুঝতেছি না উনি কিনা ...
২৫. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৯
উদাসী স্বপ্ন বলেছেন: জিপির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক পোস্ট! আমি এর তেব্র প্রতিবাদ জানাইলাম। ১ দাগাইলাম থুক্কু আপনের লিগা বড় একখান হাসের ডিম ভাজলাম!

 

মোট সময় লেগেছে ০.৯৪২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ