একদিকে সনি টিভি খেলা দেখার জন্য এলসিডি টিভির দাম কমিয়ে দেদারচে টিভি বিক্রী করছে আর অন্য দিকে আমরা খেলা দেখতে পারবো কিনা সেই চিন্তায় মন খারাপ।যদিও আমি সনির অফারে নুতন একটা টিভি অলরেডি নিয়ে নিয়েছিলাম
এদিকে পুরো মিডিল ইস্টের বিশ্বকাপ খেলা দেখানোর সত্ব কাতার ভিত্তিক টিভি আল-জাজিরা কিনে নিয়েছে।তারা এক মাসের জন্য লাইনের সাবক্রাইব (মুল্য) হেকেছে ১৩০ ডলার আর HD ও 3D তে দেখতে চাইলে তার জন্য দেকডার বাবত আরো ৭০ ডলার দিতে হবে!
মাসখানেক আগে টি-২০ ম্যাচের আগেই টিভিটা কিনে পেহেলা সাবক্রাইবের শো রুমে গেলাম ,তারা বললো এবারের বিশ্বকাপ ফুটবল একমাত্র জাজিরা দেখাবে।আমি যদি ৬মাসের কার্ড নিই তবে ১১৫০ রিয়াল লাগবে
তাই লোকমুখে শুনে চতুর ইন্ডিয়ানদের নিকট গেলাম।তারা আমাকে তিনটে অফার দিল।একঃ টাটা স্কাই দুইঃ ডিএইচ লাইনের ডেকডার এবং তিনঃকরিয়ান দেকডার (ইন্টারনেট বিহীন)।এই তিনটে পদ্বতিই যদিও এদেশে বেআইনি তবুও ঐ কেরালারা এই ব্যবসা বেশ ভাল করেই জমিয়ে বসেছে।আর সবচে
ভাল ছবি তিন নম্বরে পেলাম। আমি আট শ রিয়াল দিয়ে এই লাইনই নিয়ে ৪০০/৫০০ চ্যানেলে মুভি,নিউজ ও খেলা দেখে যাচ্ছি।
কিন্তু ভয় হচ্ছে এই বেআইনি লাইন দিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতে পারবো কিনা!
তবুও বিশ্বকাপ বলে কথা, আমাদের জন্য দোয়া চাই যেন লাইনটা বাটপার টেকিরা ধরে না ফেলে আর আপনাদের জন্য দোয়া রইলো কারেন্ট যেন বাদরামী না করে।
ফুটনোটঃ এখানে বাংলাদেশের মতো ডিসের লাইন পাওয়া যায়,যদি সেটা পাকিস্তানি বাসিন্দাদের এলাকা হয়।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



