আমার প্রিয় পোস্ট

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

পল্টনস্থ ব্লগাড্ডা এখন সার্বজনীন ! দিন তারিখ চূড়ান্ত । মুক্ত প্রাণে জমিয়ে তুলুন ব্লগাড্ডা।

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৪

শেয়ারঃ
0 0 0

হ্যালো ব্লগার, অকৃত্রিম শুভেচ্ছা আপনাদের জন্য।
পল্টনস্থ ব্লগাড্ডায় আপনাদের বিপুল সমর্থন পেয়ে আমরা কৃতজ্ঞ।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের এই আড্ডা কেবল পল্টনেই সীমাবদ্ধ থাকছে না, এখন হবে সার্বজনীন আড্ডা। সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন অংশ নিতে পারেন ব্লগাড্ডায়।
আড্ডার তারিখ : ২৩ অক্টোবর ।শুক্রবার।
আড্ডার স্থান : বলধা গার্ডেন (পশ্চিম পাশের সিঁড়ি), টিকাটুলি ।
আড্ডার সময় : বিকাল ৪.০০টা থেকে শুরু।
আড্ডার বিষয় : উন্মুক্ত।
জরিমানা (চাঁদা বলতে লইজ্জা লাগে :-B !) ফি : টাকা ৫০/-মাত্র। ( কিন্চিত বাড়তে/ কমতে পারে)।
প্রবেশ ফি ৫টাকা নিজ দায়িত্বে বহন করবেন।


..... তো, আসুন তবে আড্ডা দেই!
আড্ডায় যদি প্রাণের সঞ্চার হয়, আড্ডায় যদি সম্পর্ক সুদৃঢ় হয়, আড্ডায় যদি প্রিয় মানুষদের পেয়ে ব্যক্তিগত কষ্টগুলো ভুলে থাকা যায়...
...তাহলে আড্ডা দিতে ক্ষতি কী ?



আড্ডায় স্বাগতম।



প্রয়োজনে :
০১৬৭৪৭৯১৫৫৪ ( আমি !)
০১১৯৫২২৪৪৯২ (এস.কে.ফয়সাল আলম)
০১৯১৪২১০২৬০ (সায়াদ)

আড্ডা সম্পর্কিত আমার পূর্বের পোস্ট
এস.কে.ফয়সাল আলম লিখেছেন...
সায়াদ লিখেছেন...


 

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬
কৌশিক বলেছেন: আড্ডায় যাইতে মুন্চায়..
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: কৌশিকদা, আসলে খুশি হবো। অনেকদিন আপনাকে দেখি না।

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ !

৩. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮
মিআমি বলেছেন: প্রবাস থেকে আডডাকে শুভেচছা
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আপনার জন্য শুভকামনা।

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: সুস্বাগতম।

৫. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১
নাঈম বলেছেন: ঐ সময় যদি ঢাকায় থাকি তাহলে আড্ডায় যাওয়ার ইচ্ছা আছে.....
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: স্বাগতম।

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ধন্যবাদের সহিত গৃহিত হলো।।

৭. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৭
অশ্রু বন্যা বলেছেন: বলধা গার্ডেন ঢাকার কোথায় ?
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: অহ তাইতো ! স্যরি। এটা টিকাটুলি। এক্ষুণি এডিট করে দিচ্ছি ! চলে আসবেন।

৮. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৮
জানপরী বলেছেন: মনে হয় আড্ডায় আসতে পারছিনা। ২৩ শে অক্টোবর রাজশাহী যাব। নেক্স টাইম.............................।
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: ইশ মিস করবো !

৯. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩১
ম্দু বলেছেন: আড্ডায় যাইতে মুন্চায়.. :D :D
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: চৈলাইসেন।

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: আসার আমন্ত্রণ

১১. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩০
জীবলু বলেছেন: যথা সময়ে উপস্হিত হবার আসা রাখি তয় চাঁদাটা মাপ করে দেওন যায় না ।
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: তয় ১০০ ট্যাকা দিয়েন। চাঁদা মাফ।

১২. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: বলধা গার্ডেন (পশ্চিম পাশের সিঁড়ি), টিকাটুলি


এইডা কি পল্টন??

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ফয়সাল, আপনি পোস্টটি পড়েননি ! 8-| এটা এখন আর পল্টনস্থ হচ্ছে না। হচ্ছে সার্বজনীন ভাবে।

১৩. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৪
শাওন বলেছেন: আমি চান্দা দিমু তয় আপ্নেরা প্লেন ভাড়া দিবেন । :-/
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: সোজা বলধা গার্ডেন আইসা লেন্ড কইরেন। ভাড়া দিয়া দিমুনে।
তয় প্লেন নিয়া আসলে ঝামেলা আছে। রান অয়ে নাই।
বলধায় নামতে চাইলে সোজা ৯০ িডগ্রীতে নিম্নমূখী হয়ে পতিত হতে হবে।

১৪. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: এটা এখন আর পল্টনস্থ হচ্ছে না। হচ্ছে সার্বজনীন ভাবে।



পল্টন তো জায়গার নাম, সার্বজনীন কি জায়গার নাম??
১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন:

১৫. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
মাটি ও মানুষ বলেছেন:
আমি নতুন ব্লগ পাঠক ।আড্ডা প্রিয় . . কিন্তু ইচ্ছা থাকলেও সিলেট থেকে ঢাকা আইসা আড্ডায় উপস্থিত হওয়া কঠিন বেফার 8-|

আড্ডা উপভোগ্য হউক এইটাই আশা রাখি :)
১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ধন্যবাদ মানুষ।

১৬. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
তাজা কলম বলেছেন: আড্ডায় যাইবার চাই।
১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: স্বাগতম। সুস্বাগতম।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: উইথ আপনার পদচারণা...।

১৮. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: চাঁদার ডাউন পেমেন্ট কত দিতে হবে?
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: জ্বি ডাউন পেমেন্ট দিতে চাইলে ১০০ টাকা। পরে অইটা আপার পেমেন্ট (এখনো ঠিক হয় নাই) মাইনাস যাবে।

১৯. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
রাহিদুল সামান্না রকি বলেছেন: আমি মনসুরের কাছে ১০০ টাকা পাওনা আছি । ঐডা থেইক্যা ৫০টাকা লইয়া লন।
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: মনসুর ভাইকে ১০০টাকা দিছেন ? তয় আমারেও দিতে হইবে। স্বাগতম।

২০. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
রাহিদুল সামান্না রকি বলেছেন: মনসুরের আমি বউ-ঝি-পুলা লইয়া আমু । মনসুরের কাছ থেইক্যা ১০০টাকা আদায়ের দাবীতে।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: আমারে কিছু কমিশন মাইরেন, ১০০টাকা কোন ব্যাপার না যা আছে সব আদায় কইরা দিমু।

২১. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯
এস এ মেহেদী বলেছেন: আমি তো লন্ডনে আড্ডায় যামু কি করে? :( :(
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আমার কাছে টিকেট আছে। আসলে নিতে পারবেন।

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: চলে আসুন।

২৩. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬
আলাউল হোসেন বলেছেন: ওই দিন আমার একটি পরীক্ষা আছে। তাই আসতে পারছিনা। তবে খোঁজখবর রাখব।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: মিস করবো।

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া...।

২৫. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪
মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ঐদিন ঢাকায় থাকব। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ আছে।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: একটু আগে আগে চলে আসুন।

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: মারহাবা। বস স্বাগতম।

২৭. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩
পাহাড়ের কান্না বলেছেন: বাড়ির কাছেই আইসা পরমু সমস্যা নাই। কিন্তু চাঁদা জিনিসটা আবার কি?? এইটা কি কোনো গাছে হয়। নাকি ক্ষেতে হয়?? আর এইডা খায়ই বা ক্যামনে?
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: আসরেই হাড়ে হাড়ে টের পাবেন। চলে আসুন।

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: থ্যাঙ্স।

২৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
রোদেলা বলেছেন: বোটানিকাল কি দোষ কোরছিল ।
আমি যাইতে চাইলেও হি এন জি যাইবোনা ।
গেলেও মিরপুর আইবোনা।কেনযে ড্রাইভারের বউ
হঈলামনা ।হাইসেননা ।বাহ্তব ।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: সি এন জি যাইবোনা মানে ? ট্যাক্সি নিয়া আইসেন। আর ড্রাইভারের বউ হবার বিষয়টা আমার হাতে ছেড়ে দ্যান। সুপাত্র আছে ! রিকশা চালায় !!

৩০. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১০
বোহেমিয়ান কথকতা বলেছেন: ইচ্ছে আছে ।
তয় অনেক দূর!! :(
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: হুম।

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: বুঝলাম। ধন্যবাদ।

৩৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৫
সৌম্য বলেছেন: আড্ডায় আইলে লজ্বা লাগে। ব্লগে একবছর হয়ে গেল, তবে সবাই বলে আপনার আইডিটা তো আগে দেখি নাই। নতুন জয়েন করছেন নাকি ব্লগে?
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আহারে ! আমার নিজেরই শরম লাগতাছে ! ভাই চইলা আসেন। একবার শরম ভাংলে আর লজ্জা লাগবো না। স্বাগতম।

৩৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৬
রাজ০০৭ বলেছেন: আমি আইয়ুম । কিন্তু আড্ডার সময়টা কম হইয়া গেল কিনা সারা দিন হইলে ভালা হইত। পুরানা বান্ধবীদের সাথে দেখা হলে সময় যে কিভাবে যাইগা.. বুঝি না,,,,,,,,,,,
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ইমপোরটেন্ট কমেন্ট। আরেকটু সময় বাড়াতে পারলে ভালই হয় !

৩৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৭
আজমান আন্দালিব বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবো।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: স্বাগতম।

৩৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৯
বৈকুনঠ বলেছেন: আড্ডাবাজি ভালো না। রিপুট করুম কিন্তু......... X( =p~
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: কার কাছে জনাব ? বলধার দারোয়ানের কাছে ? চইলা আইসেন।

৩৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৫
পিংকী বলেছেন: খুব ভালো কথা....

তবে আমি আড্ডায় আসতে পারবো না।
বলদা গার্ডেনে গিয়ে বলদ হওয়ার ইচ্ছা নেই।
সবাই আড্ডা দিন আর খাড্ডা খান ভাল থাকুন।
শুভ কামনা.............
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: বলদ চাইলেও হতে পারবেন না। গাভী হতে পারবেন। আপনার জন্যও শুভ কামনা।

৩৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩
ভাঙ্গন বলেছেন: পিংকী বলেছেন: খুব ভালো কথা.... তবে আমি আড্ডায় আসতে পারবো না। বলদা গার্ডেনে গিয়ে বলদ হওয়ার ইচ্ছা নেই। সবাই আড্ডা দিন আর খাড্ডা খান ভাল থাকুন। শুভ কামনা.............
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: শুভ কামনা.............

৩৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৯
মো. লুৎফর রহমান বলেছেন: ইডেন কলেজে চাকরির ইন্টারভিউ আছে।

তবে যেহেতু চাঁদাবাজির গন্ধ পাইছি, পুলিশ পাঠাইয়া দিমুনে।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ভাগ নেবার জন্য ? বিকেলে চলে আসুন।

৪০. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৭
নূর মোহাম্মদ বলেছেন: বাবারে বাবারে !!! মনো অয় যাওয়া মসিবত। আমার আবার ডেল্টা গ্রোপ অব ইন্ড্রাষ্টেজে" ইন্টার্ণশীপ করতে যেতে হবে কিনা। কিন্তু অনেক মিস করুম।
কিন্তু ভাই আমার ঢাকা ফোনের সমস্যাটাতো আর সমাধান করতে পারলাম,না।যেমনে বলছরে ভাই তাতেও কাজ হইলনা।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: হুম চিন্তার বিষয়।

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: দেখেন। স্বাগতম।

৪২. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
সায়াদ বলেছেন: আড্ডাকে প্লাস... +++++++++
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন:
সায়াদ বাবুর আগমন
শুভেচ্ছা স্বাগমন !

B-) :D

৪৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: যদি কিছু মনে না করেন----
ছোটখাট কয়েকটা কথাঃ
১) এক স্থানে ৫০-৮০ জন লোক একত্র হওয়াকে কি আড্ডা বলা যায়? এটা কি একটা সম্মেলন জাতীয় কিছু হয়ে যাচ্ছে না?
২) কয়েকদিন আগেই তো এমন একটি সম্মেলন হয়ে গেল, এত দ্রুত আবার আয়োজন কেন?

আমার বিশ্বাস এই ধরনের সম্মেলনে 'যার সাথে যার সম্পর্ক ভালো ' নীতিতে বিভক্ত হয়ে ছোট ছোট ৮-১০ টা গ্রুপে অভ্যাগতরা আড্ডা দেবে। অনেকের সাথে অনেকের পরিচয়ই হবে না।

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: দুরন্তদা, আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো। আপনার পরামর্শ নি:সন্দেহে যুক্তযুক্ত। তবে আমার মনে হয় এই আড্ডাটা সবাই পছন্দ করছে।

আপনার প্রথম কথার জবাবে জানাচ্ছি- ৮-১০ জনের মিলনও সম্মেলন আবার ৫০-৮০ জনের আড্ডাও আড্ডা। সংখ্যা ৫০-৮০জন হবে এমনটা আপতত ভাবার সাহস দেখাচ্ছি না।তবে যদি চলেই আসে-তবে তারাতো আড্ডাকে পছন্দ করেই আসবে !

হুম। রবীন্দ্র সরোবরের পর একটু বেশি দ্রুতই হয়ে যাচ্ছে এই আড্ডাটা। কিন্তু কী আর করা.. ? ঘোষণা যখন হয়েই গেছে, তবে আমার মনে হয় একটু পরামর্শ টরামর্শ দিয়ে সর্বোপরি উপস্থিত থেকে আড্ডাটাকে সফল হতে সহযোগিতা করুন। আপনার পরামর্শ আমাদের আয়োজনকে নি:সন্দেহে সফল হতে সাহায্য করবে।

আপনার সার্বিক শুভকামনায়....।

৪৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৪
সায়াদ বলেছেন: দুরন্ত স্বপ্নচারী কে বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি- যার সাথে যার সম্পর্ক ভালো তার সাথে তো সে যে কোন সময়ে দেখা করতে পারে, এজন্য এরকম একটা আড্ডার আয়োজনে আসার প্রয়োজন নেই। উন্মুক্ত আড্ডায় জনাধীক্য কোন বিষয় নয়। আমাদের এই আড্ডার উদ্দেশ্যই সকলের সাথে পরিচিত হওয়া, একে অপরের মত বিনিময় করা।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ সায়াদ।

৪৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এত কথা বলতাম না, কিন্তু আড্ডায় যেতে ইচ্ছে করে আর ঐ দিনটিও আমার ক্যালেন্ডারে ফ্রি আছে..... :-B

আমি আগের আড্ডায় যাইনি। ভেবেছিলাম পরের আড্ডায় যাবো।
আচ্ছা বলধা গার্ডেনের পরামর্শ কে দিল বলুন তো?
ঐ ছোট্ট জায়গাটাতে শুক্রবারে এমনিতেই অনেক ভীড় হয়। তারপরে এত লোক গেলে তো অক্সিজেনের অভাব হবে :P

যাতায়াতের জন্যও জায়গাটা বিশেষ উপযুক্ত নয়।
তবুও যাবো বলেই ভাবছি আপাতত.....

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: থ্যাঙ্কিউ দুরন্তদা, আপনি এলে শুধু আমিই খুশি হবো তা না, আশা করি সব ব্লগার আপনাকে ঘিরে ধরবে। আপনার মোবাইল নম্বরটা কি পেতে পারি ?
০১৬৭ ৪৭৯১৫৫৪

৪৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ওহ, আর একটা কথা এই বাজারে ৫০ টাকায় কি হয় বলুন তো?

ঠিক মতো খাওয়াতে পারবেন না, আবার চান্দা তোলার দূর্নামও হবে.......
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: চিন্তার বিষয়। আশা করি দূর্নাম হবে না। কারণ এটা সবাই জানে ৫০ টাকায় কতটুকু পাওয়া যায় ? সবাই আশা করি সেক্রিফাইসিং মাইন্ড নিয়ে আসবে।


ওহ্ হ্যা ! আপনার নাম্বারটা...

৪৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭
ডট কম ০০৯ বলেছেন: মামা বল্ধা গারদেন টা কই? ;) ;)
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: জ্বি মাম্মা, ওটা রাজধানী সুপার মার্কেট, টিকিটুলির সাথে। আসপেন ?

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: থ্যাঙ্কস এগেইন ! ;)

৪৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪
স্বপ্নকথক বলেছেন: মহাখালি ঠেকে কেমনে জামু???
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: সি এন জি অথবা ১১ নম্বর। আর কী আছে ঠিক জানি না। তবে আশা করি আসতে অসুবিধা হবে না। স্বাগতম।

৫০. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪
ওসমানজি২ বলেছেন: ভাইরে যাইতে মন চায়। কিন্তু শুক্রবারে যে অফিস খোলা। আমাদের সাপ্তাহিক বন্ধ শুধু শনিবার। আড্ডা সফল হোক।
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: আড্ডা সফল হোক।

৫১. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৯
নিবিড় বন্ধু বলেছেন: আড্ডা আড্ডা আড্ডা!
কতবার বলেছি আড্ডা দিবি না।
আজ আসুক তোর বাবা
................... তারপর বস্........মনে আছে আজও।
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন:
আজ আসুক তোর বাবা
মারবে তোকে থাবা
আড্ডাতে আর যাবা ?
রাম পিটুনি খাবা।

হা হা হা হা !
ছড়া একটা হয়েই গেল
বাহ বাহ !

৫২. ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪
কাব্য বলেছেন: শুধু প্রবেশ ফী দিলে হপে না?এই জীবনে ইচ্ছাকৃত জরিমানা দেই নাই,দিপোও না X((X((
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ইচ্ছাকৃত জরিমানাতো কেউই দেয়না ম্যাডাম ! সবাই অনিচ্ছাকৃত ভাবেই জরিমানা দেয়। আপনিও না হয় আরেকবার ইতিহাসের পুনরাবৃতি ঘটালেন। স্বাগতম।

৫৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩
রাহিদুল সামান্না রকি বলেছেন: রিকশা ভাড়া দিবেন নি ????????????????????
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: চলি আইয়েন। ফেলেনে উঠাই দিমুনে।

৫৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯
সাইফুল বাতেন টিটো বলেছেন: দাদা আমারো আসতি ইচ্চা কেচ্চে :-B আমি কি আস্পো??? :D :D
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: আসতে চাইলের আসপেন। কুনু সমস্যা নাই।

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: কোথায় আসবো বলেন। আপনাকেও welcome.

৫৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪
নীল বাউল বলেছেন: আমি আসতে পারব কী? আমি ব্লগ লিখিনা।
কিন্তু রেগুলার ব্লগ পড়ি। :)
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: অবশ্যই আসতে পারেন। না আসলেও জরিমানা দিয়ে যাবেন। হা হা হা ।

৫৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০১
১৯৭১স্বাধীনতা বলেছেন: ভাবছি ভাবছি ভাবছি

আসতে মঞ্চায়
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: স্বাগতম।

৫৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৬
গোয়েবলস বলেছেন: আমি একজন মুক্তমনের ক্যাচালিষ্ট
Click This Link

B-) :D ;)


ঢাকায় থাকবনা। তাই আসতে পারবনা
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: দুষ্কিত হইলাম।

৫৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩২
সাইফুর বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: +
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: ++++++++++++

৬০. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৫
নিহন বলেছেন: সেদিন আমি নিহন কল করে হলেও সবার সাথে আড্ডা দিবো ।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন।

৬১. ২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
প্রধান,
তোমাকে কথা দিয়েছিলাম যে আড্ডাতে যাবো। কিন্তু আমি খুবই দূঃখিত যে আজকের আড্ডায় উপস্থিত থাকতে পারছি না। এই আড্ডার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বগ্লাড্ডাতে অবশ্যই যাবো। সেই অনুযায়ী ডেটও ফ্রি রেখেছিলাম। বিশ্বাস করবে কিনা জানি না, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামও বাতিল করেছিলাম এটার জন্যে। কিন্তু তারপরও শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলাম।
ব্লগের মানুষ আমার কাছে ভার্চুয়াল মানুষ হয়েই থাক।
খু-উ-ব খু-উ-ব চমৎকার একটা আড্ডা হোক, সবাই আনন্দ করো। সকলের জন্যে অনেক অনেক শুভ কামনা।
৬২. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৩
শেষ বিকেল বলেছেন: ঐ সময় যদি ঢাকায় থাকি তাহলে আড্ডায় যাওয়ার ইচ্ছা আছে.....

 

মোট সময় লেগেছে ১.০০২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নারায়ণগঞ্জের ছেলে।
গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।
অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ