somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নিজের বোনকে কি কেউ ধর্ষণ করতে পারে’

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারই পুলিশ, পুলিশই সরকার..... আর কিছু কি বাকী আছে অসভ্যতা আর জুলুমের??
‘নিজের বোনকে কি কেউ ধর্ষণ করতে পারে’
‘আমাকে থানায় রেখে ইলেকট্রিক শক দিয়েছে। মেরে ফেলার হুমকি দিয়েছে। পুলিশ বলেছে আমি যেন আমার বোনকে ধর্ষণের কথা স্বীকার করি। আমি বলেছি, নিজের বোনকে কি কেউ কখনো ধর্ষণ করতে পারে ? মারধরের পরও তারা আমার কাছ থেকে স্বাক্ষর নিতে পারেনি। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমার মায়ের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। ’

শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে এসব কথা বলেছেন রাঙ্গুনিয়ার কিশোর তাসফিক উদ্দিন ওরফে ছবুর আক্তার। কিশোর তাসফিক আপন বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর সম্প্রতি জামিনে মুক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে সুস্থভাবে কোন কথাই বলতে পারেনি ওই কিশোর। কাঁদতে কাঁদতে বারবার নিচু হয়ে টেবিলের সঙ্গে মাথা ঠেকিয়ে রাখে। এসময় তার বাবা-মা এবং শিশুবয়সী ছোট ভাইও কাঁদতে থাকে। আর দূরে চেয়ারে বসে ধর্ষিতা মেয়েটিও কাঁদতে থাকলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় তার মাকে ওই কিশোরের মাথায় হাত দিয়ে সান্ত্ত্বনা দিতে দেখা যায়।

রাঙ্গুনিয়া উপজেলার মিনাগাজীর টিলা এলাকার প্রভাবশালী শাহআলম তার প্রতিবেশি ১৩ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। এতে শিশুটি অন্ত:স্বত্তা হয়ে পড়লে শাহআলম ত‍ার মায়ের উপর চাপ সৃষ্টি করে গর্ভপাত ঘটান। ৭ মে রাতে শিশুটির মা রাঙ্গুনিয়া থানায় শাহআলমকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ৮ মে রাতে ‍শাহআলমকে পুলিশ আটক করে। পরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় ওসি হুমায়ন কবির ও এস আই ‍মুজিবুর রহমান মোটা অংকের টাকার বিনিময়ে রাত ২টায় শাহআলমকে ছেড়ে দেয় বলে বারবার অভিযোগ করে আসছে ধর্ষিতার পরিবার।

এরপর ৯ মে বাদিনী শাহআলমের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেটা ছিঁড়ে নতুন করে একটি অভিযোগে স্বাক্ষর নেয় যেখানে শাহআলমের নাম নেই। ৯ মে ভিকটিমের ১৪ বছর ৬ মাস বয়সী বড় ভাই তাকে থানায় দেখতে এলে তাকে আটক করে পুলিশ। পরে তাকে নিজের বোনকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করে।

এরপর গণমাধ্যম অনুসন্ধান করে বের করে, কিশোর তাসফিকের বিরুদ্ধে আনা অভিযোগটি ছিল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। মূল ধর্ষককে বাঁচাতে ওই কিশোরকে ফাঁসানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসফিক তাকে ফাসানোর ষড়যন্ত্রের সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, ওসি হুমায়ন কবির, এস আই মুজিব এবং শাহআলমের ভাগিনা সালাহউদ্দিন জড়িত বলে অভিযোগ করেছে।

গণমাধ্যমের অনুসন্ধানে ভিন্ন ঘটনা বেরিয়ে আসার পর ২৭ মে ধর্ষিতার মা নূরনাহার বেগম বাদি হয়ে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রাঙ্গুনিয়ার ওসি এবং এস আই’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরদিন আদালত মামলাটি খারিজ করে দেন।

এর আগে ঘটনাটি সংবাদপত্রে এলে তা যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট আবেদন করলে ২৫ মে হাইকোর্ট শাহ আলমকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

ওই কিশোরীর মায়ের মামলা নিতে পুলিশের অস্বীকার করা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শাহ আলমসহ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুলও দেওয়া হয়।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×