সকল রাজনৈতিক হত্যাকান্ডের বিচার চাই
বঙ্গবন্ধুর খুনীদের বিচার ও শাস্তির মাধ্যমে আমাদের একটি হত্যাকান্ডের আইন-সম্মত সুরাহা হলো ৷ বাকিগুলোর বিচারের অপেক্ষায় থাকলাম, যেমন:
১) সিরাজ শিকদার হত্যাকান্ড
২) চার নেতার জেল-হত্যাকান্ড
৩) জিয়া হত্যাকান্ড
৪) আইভি রহমান হত্যাকান্ড
৫) কিবরিয়া হত্যাকান্ড
৬) রাস্তায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে নিরীহ মানুষের হত্যাকান্ড
৭) পিলখানা হত্যাকান্ড
৮) যুদ্ধ-অপরাধীদের হাতে ৭১-এর সকল হত্যাকান্ড
৯) এবং আরো অনেক, অনেক, অনেক হত্যাকান্ড;
যা' আগের সব সরকারের সময় হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি শুধু রাজনৈতিক দাপটের কারণে ৷
প্রত্যেকের জীবন তার নিজের এবং পরিবারের কাছে অমূল্য, সৃষ্টিকর্তার কাছে পবিত্র ৷ আইনের চোখে সব মানুষ সমান৷ তাই যারা আইনের শাসনের বড় বড় স্লোগান দেন, তাদেরকে এবং সরকারকে এখন অন্য সকল রাজনৈতিক হত্যাকান্ডের বিচার করতে হবে, নতুবা এই স্লোগান - আইনের শাসন - আরেকটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় ৷
খুনীদের মৃত্যদন্ড আমাদের বর্তমান আইন অনুসারে যথার্থ শাস্তি। বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যদন্ডে জাতি হিসাবে আমরা দায়মুক্ত হয়েছি, স্বস্তি পেয়েছি। এখন অন্য সকল রাজনৈতিক হত্যাকান্ডের বিচার চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

