দলীয় লেজুড়-ভিত্তিক ছাত্র-রাজনীতির পরিণতিতে গরীবের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বকর-এর মৃত্যু, আর এজন্য দায়ী আমাদের দেউলিয়া রাজনীতি - এই নির্মম সত্যকে সুচতুরভাবে পাশ কাটিয়ে রাজনৈতিক দায় এড়ানোর জন্য এখন আলোচনাকে অন্যখাতে প্রবাহিত করার পায়তারা চলছে - বকর কিসের আঘাতে মারা গেল এই আলোচনাকে জোর করে সামনে নিয়ে এসে ৷ তাই বকরকে কেন ধংসাত্বক ছাত্র-রাজনীতির জন্য প্রাণ দিতে হলো সেই প্রশ্নকে প্রধান না ধরে বিতর্ক শুরু হয়েছে বকর কিসের আঘাতে মারা গেলো - টিয়ার গ্যাস এর আঘাতে নাকি অন্যভাবে ? এটা অনেকটা এরকম যে, কোন রোগে একটা মানুষ মারা গেলো সেটা না চিন্হিত না করে রোগীর উপসর্গকেই মৃত্যুর কারণ ধরে নিয়ে আলোচনা সেদিকেই সীমাবদ্ধ হয়ে গেছে ৷আর একই কারণে স্বরাষ্ট্র-মন্ত্রী সাহারা খাতুন "এটা বিচ্ছিন্ন ঘটনা" বলে আলোচনাকে ছাত্র-রাজিনীতি এবং দলীয় রাজনীতি থেকে সরিয়ে নিজেকে আলোচনার বিষয়-বস্তুতে পরিনত করার প্রয়াস চালিয়েছেন এবং আমরা তাকে এব্যাপারে সফল হতে দিচ্ছি ৷টিয়ার গ্যাস-এর সেল-এর আঘাতে কিংবা লাঠি, বন্দুক, ছুরি, ঢিল যেভাবেই বকর মারা যাক না কেন, অথবা সাহারা খাতুন যা'ই বলুন না কেন, তার মৃত্যুর আসল কারণ দলীয় লেজুড়-ভিত্তিক ছাত্র-রাজনীতি - এই মূল আলোচনায় বকর-এর মৃত্যুকে ফিরিয়ে আনার জন্য সকল ব্লগারদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি ৷ সবাই এব্যাপারে সোচ্চার হন এবং জনগনকে আমাদের ব্যাধিগ্রস্ত দলীয় লেজুড়-ভিত্তিক ছাত্র-রাজনীতির বিপক্ষে সচেতন করুন, নতুবা জাতি হিসাবে আমদের ভবিষ্যত ধ্বংসের মুখোমুখি ৷ আমরা আমাদের অভ্যন্তরীণ ধ্বংসের কারণকে চিন্হিত করতে না পারলে শুধু ভারত-পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্বার্থকে সুসংহত করা সম্ভব নয়, একথা আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করাতেই হবে ৷
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।