ক্রিকেট বিশ্বকাপ - ২০১১
- মতিউর রহমান
ক্রিকেট বিশ্বযুদ্ধের শেষ অধ্যায় আজ,
সজল-সেজুতির ঘরে তাই পড়েছে আনন্দ-সাজ;
কে কে আসবে সেথায় দেখা যাবে ভোরে,
আমিতো অপেক্ষায় আছি আনন্দের ঘোরে।
মুরালির বোলিং আর শচীনের ব্যাটিং,
মুম্বাইর মাঠে বাজাবে কি তা-ধিং, তা-ধিং?
কে হারবে, কে জিতবে এমন রব উঠেছে
তাবৎ দুনিয়া আর উপমহাদেশের আনাচে-কানাচে?
বিজয়ীর উল্লাস আর বিজিতের বেদনা
কেবল খেলোয়াড়দের জন্যই থাক;
আমাদের শুধু ঐকান্তিক কামনা
দর্শক একটি চমৎকার খেলা পাক্।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


