উথলে ওঠা দুধের ফেনার মতো মানুষের সব ঘৃণা
উপছে পড়ে সেই শাসকের চোখে, মুখে, মাথায়
যে কিনা সবসময় তার কাজে ও কথায়
মানুষের জীবন নিয়ে করে ছলচাতুরী আর বাহানা।
কৃষকের রাত পোহায় মাঠের হাতছানিতে,
মজুরের দিন ফুরোয় ঘর্মাক্ত শরীরে,
রিকশাওয়ালা হাফাতে হাফাতে চলে অলিতে-গলিতে,
নেতা চলেন রাজপথে শতেক গাড়ির বহরে।
দুর্নীতিবাজরা বাজারে সকল পণ্যের দাম চড়ায়,
ঘুষখোর সব ব্যাঙ্কক সিঙ্গাপুরের সৈকতে বেড়ায়,
স্টক মার্কেটে দরিদ্র মানুষের চোখে সরষে ফুল,
ধোঁকাবাজ বজ্জাতরা বলে এসব "বোকা মানুষের ভুল"।
সীমান্তে কাঁটাতারে ঝুলে নববধূ ফেলানির লাশ,
দূতাবাসের পার্টিতে চলে রাজনীতিকদের উল্লাস,
দেশের কী হলো তা নিয়ে কে আর ভাবে,
সন্ত্রাস-লুটপাট-চাঁদাবাজি এখন যে তাদের স্বভাবে।
ঘৃণা দিয়ে ভরে দাও তাদের ভোটের থলি,
কেড়ে নাও তোমাদের পাওনা, রেখোনা কিছুই বাকি,
ক্ষমতায় গিয়ে এরা তোমাদের সদাই দেয় ফাঁকি,
তাদের লালসায় হয় যুবতী-কিশোরীর সম্ভ্রম বলি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


