তুমি কি জানো তোমার হাসিটা কতো সুন্দর? এতো সুন্দর হাসি কি করে হাসো? সেদিনের পর থেকে আজ পর্যন্ত তোমার সেই মধুর হাসি ভুলতে পারছি না....আসলে ভুলতে চাইও না। চোখের পাতা এক করলেই তোমার সেই হাসিটা সামনে চলে আসে অন্য সব স্মৃতিকে পাশ কাটিয়ে। নাহ্ কোন
দিন ভুলব না পিছন ফিরে আমার দিকে তাকিয়ে হাসা তোমার সেদিনের সেই হাসি। সেই হাসিতে আমি এতটাই মন্ত্রমুগ্ধ যে, তোমার ভাইকে বলেই ফেলেছিলাম, "আগামী শুক্রবার পর্যন্ত ওর হাসির অপেক্ষায়....(এই আমি)।"
এরপর এলো সেই দিন, যে দিন তুমি আমার প্রস্তাব গ্রহন করলে। গ্রহন করলে আমার নিকট অতীতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানার পরও.....। তোমার এই সিদ্ধান্তে আমি বুঝে নিলাম যে তুমি আর দশজন সাধারন মেয়ের মত নও। তুমি একেবারেই আলাদা... One of a kind. সেই সাথে এটাও গভীরভাবে উপলব্ধি করলাম যে চাওয়ার মত চাইলে আল্লাহ্ তার বান্দাকে খালি হাতে ফেরান না। তাই, তুমি তো আমার জীবনে নিছক জীবনসঙ্গিনী হয়ে আসছ না, তুমি আসছ আল্লাহ্র অশেষ রহমত হয়ে। আমি কি আল্লাহ্র এই রহমতকে অবহেলা করতে পারি? আল্লাহ্ কি আমাকে ক্ষমা করবেন যদি আমি অবহেলা করি? কখনই না। এ আমার দৃঢ় বিশ্বাস....।
আমরা কেউই সম্পূর্ন নই। আমরা বেঁচে থাকি আমাদের স্বপ্নকে লালন করে। কত স্বপ্নই না দেখি। কত যুদ্ধই না নিরন্তর করে যাই ওই সব স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্যে...। কিন্তু সব স্বপ্নই কি বাস্তবতা হয়ে ধরা দেয়? বাস্তবতা হল এই যে অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যায়। পূর্নতার জন্য হন্যে হয়ে ছোটা এই আমরা কতটুকু সম্পূর্নতা অর্জন করি জীবনের অপরাহ্নে এসে? তাই তুমি আধঁফোটা গোলাপ... যে গোলাপ আমি আমার হৃদয় নিংরান অফুরান ভালবাসায় সিক্ত করব.. সেই ভালবাসা পেয়ে তুমি তোমার পাপড়িগুলো মেলে ধরবে একের পর এক...আর পরম মমতায় মাখা দৃষ্টি নিয়ে আমি দেখব তোমার বিকাশ....তোমার পূর্নতার পানে এগিয়ে চলা আর সেই সাথে সম্পূর্ন হতে চলা তোমাকে নিয়ে আমার স্বপ্নের....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

