somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনমজুর ভাইজানের বুমেরাং থেকে.......। না কারো সাবধান হওয়ার দরকার নেই কেননা ওটা ওনার কাছেই ফেরত গেছে।

৩১ শে অক্টোবর, ২০১০ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনমজুর ভাইজানের স্টিকি করা পোস্টে আর্মিদের বানিজ্য বিষয়ক যে প্রসঙ্গটি টেনে আনলেন তা এক কথায় বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আর্মিরা সমালোচনার উর্ধ্বে নয় তা ঠিক কিন্তু তাদের সমালোচনার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানো কি ঠিক? যাই হোক দিনমজুর ভাইজান আর্মিদের ব্যবসা বানিজ্য নিয়ে যা বললেন তাতে আমি নিজেই কিছুটা বিভ্রান্ত বোধ করছি। আশা করি উনি সে বিভ্রান্তি দূর করবেন।

“এই ধরণের ঘটনা থেকে জনগণের অর্থে লালিত পালিত আর্মি কর্পোরেট পুজির মালিকে পরিণত হয়ে আর দশটা কর্পোরেট গ্রুপের মতোই লুটেরা শোষক শ্রেণীর কাতারে দাড়িয়ে যাওয়ার আভাস পাওয়া যায়”।

লেখার শেষ অংশে উনি যা বললেন তা থেকে এটা বুঝা যায় যে আর্মি ব্যবসা বানিজ্য বেশ ভালোই করছে। তা না হলে তারা এতো বড় পুজি কিভাবে গড়ে তোলে? তবে তাতে করে তারা পুজির মালিক কিভাবে হয়ে যান তা বোধগম্য নয়। আর্মি একটা সরকারী প্রতিষ্ঠান। তারা যে কারখানা পরিচালনা করে তাও সরকারী। সুতরাং আর্মি বড়জোর ব্যবসা পরিচালনাকারী। তারা কিভাবে তার মালিক বনে যান? বিপিসিও তো তেল বেচে অনেক মুনাফা করছে। কই এটা তো বলেন না যে বিপিসির সাথে সংস্লিষ্ট বেসামরিক আমলারা কর্পোরেট পুজির মালিকে পরিনত হয়েছেন?

দিনমজুর ভাইজানের ভাষ্যমতেঃ “বিবিসির কামাল আহমেদ একটা রেডিও ডকুমেন্টারিতে ফৌজি বাণিজ্যের দুর্দান্ত একটা তত্ত্ব তালাশ করেছেন”। ওই রিপোর্টটা পড়ার পর বুঝলাম দিনমজুর ভাইজান বেশ দুর্দান্তভাবেই ওই লেখার শুধুমাত্র শেষের অংশ (আর্মি পরিচালিত প্রতিষ্ঠানসমুহের তালিকা) ওনার ব্লগে উল্লেখ করলেন অন্য কোন অংশ নয়। কারন অন্য অংশ তুলে ধরলে ওনার প্রতিরক্ষা বাহিনীর বানিজ্য বিষয়ক বিতর্ক (নাকি বিভ্রান্তি) নখ-দন্তহীন হয়ে যায়।

সেই প্রতিবেদন থেকে জানা যায় যে,
After independence in 1971, the SKS began its journey only with Tk 2.5 crore. Within four years, the tiny investment turned into Tk 100 crore, the documentary said.
The property value of the projects and commercial efforts related to Bangladesh Army is estimated to be at least Tk 3,000 crore, the documentary said.
প্রথমতঃ আর্মিদের বানিজ্য স্বাধীনতার পর থেকেই শুরু এবং র্নিবাচিত গনতান্ত্রিক সরকারের আমল থেকেই শুরু। কোন সামরিক শাসক এর সময়ে এর প্রচলন হয়নি। দ্বিতীয়তঃ তাদের সফল পরিচালনার কারনে সরকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা দিন দিন বেড়েছে কমেনি। যেখানে অন্যান্য বেসামরিক আমলা দ্বারা পরিচালিত সরকারী প্রতিষ্ঠান দিনের পর দিন লোকসান দেয় সেখানে আর্মি কর্তৃক পরিচালিত সরকারী প্রতিষ্ঠান মুনাফা করে।
Both Bangladesh Army and Air Force of the armed forces division are directly involved in businesses.
Following huge interest in businesses by both the forces, the government handed over several government loss-incurred-institutions to them.
তার মানে হলো এই যে আর্মিরা পরিচালনার জন্য যা পায় তা সরকারের লোকসানি প্রতিষ্ঠানসমূহ কোন লাভজনক প্রতিষ্ঠান নয়। এখন এইসব লোকসানি প্রতিষ্ঠান যদি আর্মিরা ভালোভাবে চালায় তাহলে দিনমজুর ভাইজানের লোকসানটা কোথায়? কিংবা বেসামরিক আমলাদের হাতে কোন সরকারী প্রতিষ্ঠান যদি বছরের পর বছর লোকসান দেয় তাতে দিনমজুর ভাইজানের লাভটাই বা কোথায়?
“The trust or institutions related with Bangladesh army do not deviate from the fundamental characteristics of capital in a capitalist society,” the documentary added.
তার মানে বাংলাদেশ আর্মির সাথে সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলো পুজিবাদী সমাজের মূল উপাদানগুলোকে পাশ কাটিয়ে কোন রকম বানিজ্য করছে না। কিংবা বাংলাদেশ আর্মির বানিজ্যের কারনে মূলধারার বানিজ্য কোন সমস্যার সম্মুখীন হচ্ছে না।

আর্মিরা যে প্রতিষ্ঠানগুল সফলভাবে পরিচালনা করছে সেসব প্রতিষ্ঠানের বেশিরভাগ মানুষ বেসামরিক মানুষ। সুতরাং এই সফল পরিচালনার সুফলভোগী কিন্তু সেইসব বেসামরিক জনগনই। দিনমজুর ভাইজানের নামটা মজুর হলেও উনি আর্মিদের বানিজ্যকে কটাক্ষ করে যা লিখলেন তা কিন্তু ঐসকল বেসামরিক মজুরদের স্বার্থ বিরোধী হয়ে যায়।

দিনমজুর ভাইজান পরবর্তিতে একটু সর্তকতার সাথে তথ্যসূত্র দিয়েন কখন কোনটা বুমেরাং হয়ে যায়.... তার কি ঠিক আছে?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ২:৪৯
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×