যদিও এই মাত্র আমি ঘরে প্রবেশ করলাম
তবুও দু’জনের ঘর একজনকেই পেয়ে তৃপ্তি পায়
দেয়ালের গাঁথুনিতে লুকিয়ে থাকা সান্ত্বনার
গল্পগুলো প্রতিদিনকার স্বতন্ত্র সত্ত্বার সাথে
মিশে যেতে চায়;
ছড়ানো ছিটানো প্রতœতাত্ত্বিক ভালোবাসা
কোথাও না কোথাও বিপনীবিতানের মত সাজানো
একজন ফিরে গেলে ফিরে আসে অন্যজন
এই মহা নাটকের দৃশ্যান্তর কেটে গেলেই
খুলে যাবে নপুংশক মুখোশ
আমি কোন ক্রীতদাস নই,
নই বখতিয়ারের ঘোড়া!
ক্লান্তির পিঠে আমারো লিখতে ইচ্ছে হয় নাম;
‘তুমি কেমন আছ?’ এমন প্রশ্নের উত্তরে
ভালো বা মন্দ দুটোই বলতে ইচ্ছে করে-
তবুও জানি একক একজন করে করেই
হাঁটতে হবে পথ
তাই আমার ঘরে কেউ নেই
পরে থাকে শূন্য উঠান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


