somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ রসায়নবিদের প্রেম [পর্ব-১]

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে অনেকদিন আগের কথা, এক দেশে বাস করত এক রসায়নবিদ। সে ছিল অসম্ভব সুন্দর। সে এতটাই সুন্দর ছিল যে, তার সৌন্দর্য দেখতে আকাশের পরীরা রাতে নেমে আসতো পৃথিবীতে। সে যখন স্নান করত নদীতে- মৎস্যকুমারীরা তার চারপাশে খেলা করত আর তাকে ছুঁয়ে ধন্য হত। শুধু রসায়নশাস্ত্রে নয়, তলোয়ার বিদ্যাতেও তার পারদর্শিতা ছিল। দেশ বিদেশের সুন্দরী রাজকুমারীরা প্রস্তাব পাঠাত তাকে বিয়ে করার জন্য। তবে সব প্রস্তাবই ফেরত যেত, কেননা রসায়নবিদের এসব দিকে খেয়াল নেই। সে তার গবেষণা নিয়েই ব্যস্ত থাকত রাত-দিন।

সে দেশের রাজা তাকে অনেক ভালোবাসতেন, অবশ্য তার সুন্দর চেহারার জন্য নয়, রসায়নশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্যের জন্য। এজন্যই বনের ধারে এক সুন্দর গবেষণাগার বানিয়ে দিয়েছিলেন রাজা, যার চারপাশ ফুলের বাগানে ঘেরা, আর আছে একটি সুন্দর দীঘি। দেশ-বিদেশের অনেক অভিজ্ঞ টেকো রসায়নবিদেরাও রসায়নবিদ্যায় তার কাছে হার মানতো।

তবে বিপত্তি দেখা গেল যখন রাজপ্রাসাদে কানাঘুষো শুরু হল স্বয়ং রাজকুমারী রসায়নবিদের প্রেমে মশগুল। কথাটা রাজার কানে আসতেও দেরী হল না। রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন। রাজা তার একমাত্র মেয়েকে সরাসরি কষ্টও দিতে পারে না, আবার সহজ-সরল জ্ঞানী রসায়নবিদকেও তার খুব দরকার। এজন্য ঘনিষ্ঠ ক’জন রাজকর্মচারী নিয়ে সলাপরামর্শ করতে বসেন রাজা।

কেউ বলে, ‘আটকাও রসায়নবিদকে।’

কেউ আবার বলে, ‘হলে সম্বন্ধ রসায়নবিদের সাথে, দোষ কি তাতে। জ্ঞানে-বিজ্ঞানে তারতো জুড়ি নাই।’

সবার কথা শেষে রাজা বলেন কেশে, ‘রাজকর্ম জটিল কর্ম, হবে না ও মাথায়।’

হবে কি তবে এখন? অবশেষে বারো দিন বারো রাতে বের হল এক পন্থা, যে পন্থায় রসায়নবিদও বাঁচবে, রাজাও তাতে নাচবে।

রাজার নির্দেশে খুঁজে আনা হল রাজ্যের সেরা সুন্দরীদের। অবনী, শ্রাবণী, অনুরাধা সবাই গেল রসায়নবিদের কাছে রসালাপ জমাতে। তবে কারো রসেই ভিজল না রসায়নবিদের মন, সারাদিন-সারারাত রসায়নের রসেই ভিজে রইল সে। রাজ্যের সেরা সুন্দরী অরনাও গেল তার কাছে। সে তার মায়াময়ী কণ্ঠে, তার জাদুকরী ভঙ্গিমায় রসায়নবিদকে বধের সব চেষ্টা করতে লাগল। রসায়নবিদের গবেষণাগারে আলোর ঝলকানি হয়ে ঘুরে বেড়াত সে। রাজা অরনাকে দামী প্রসাধনী, জমকালো পোশাক দিলেন। তবু বধ হয় না রসায়নবিদ। রাজা পড়লেন বিপাকে। যদি না হয় রসায়নবিদের প্রেম, তবে কেমনে ঠেকাবে রাজকুমারীকে?
এবারে রাজা ঘোষণা করেন, যে রসায়নবিদের সাথে প্রেম করতে পারবে, তার রসায়নবিদও মিলবে, ধন-সম্পদও মিলবে।
হাওয়ার বেগে কথাটা ছড়িয়ে পড়ল দেশ-বিদেশে। এরপর দিনের পর দিন সুন্দরীরা আসতে লাগল এই আজব প্রেমের খেলায় মাততে। তবে কিছুতেই কিছু হয় না, রসায়নবিদের মন রসায়নেই পড়ে রইল।

এত সব ঘটনা আর রাজকুমারী জানবে না, তা কি হয়? রাজকুমারী সব জেনে আরো বেশী ভালোবেসে ফেলল রসায়নবিদকে।

রাজপ্রাসাদে অশান্তি বেড়েই চলল। রাজার ঘুম হল কাবার, রাজকুমারী হল গৃহবন্দী।



[চলবে......]


পরের পর্ব--->>
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×