somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ রসায়নবিদের প্রেম [পর্ব-৩]

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব--->>

রসায়নবিদ ও আনন্দার প্রেম দিনে দিনে আরো গভীর হতে থাকে। আর রাজকুমারী অসুখে পড়ল। তাই রাজপ্রাসাদের অশান্তিও যায় না।

এদিকে পাশের এক রাজ্যের সাথে যুদ্ধ শুরু হল। রাজা তার সেরা সৈন্য-সামন্তদের এ যুদ্ধে পাঠালেন। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না রাজার বাহিনী, তাই যুদ্ধক্ষেত্র থেকে বার বার সাহায্যের আবেদন আসতে লাগল। রাজ্যের এই দুর্দিনে রসায়নবিদ বসে থাকতে পারল না। রাজার অনুমতি নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হল। সাথে নিল তেরটি হাতি এবং তেতাল্লিশ জন সঙ্গী, হাতির পিঠে তার রাসায়নিক দ্রব্য সামগ্রী। যুদ্ধের ময়দানে রসায়নবিদ যখন পৌঁছাল, সবাই ভাবল হাতির পিঠে খাবার ও যুদ্ধের বিভিন্ন রসদ। কিন্তু যখন তারা জানল তার সবগুলোতে রসায়নবিদের মালামাল, তারা বিরক্ত হল।

যুদ্ধের সেনাপতি রসায়নবিদের আসার সংবাদ পেয়ে তার সাথে দেখা করতে আসলেন। তিনি জানতেন রসায়নবিদের এসব আনার পিছনে কোন না কোন উদ্দেশ্য আছে, তাই রসায়নবিদকে জিজ্ঞাসা করলেন- এ মালামাল কিভাবে যুদ্ধে সাহায্য করবে?

রসায়নবিদ কোন কথা না বলে একজন তীরন্দাজের কাছ থেকে তীর-ধনুক নিল এবং তীরের মাথায় তার আবিষ্কৃত রাসায়নিক দ্রব্য মাখিয়ে তীরটি ছুঁড়ল। বাতাসের ঘর্ষণে তীরের মাথায় আগুন ধরে গেল। সৈন্যরা অবাক হয়ে গেল। রসায়নবিদ জানালো এই তীর কারো শরীরে লাগলে, মুহূর্তেই তার শরীর আগুনে পুড়ে যাবে। এছাড়া বল্লমের ফলায় এই রাসায়নিক পদার্থ লাগালে বল্লমটিতে আগুনের কুন্ডলী সৃষ্টি হবে যা প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করতে কাজে লাগবে। রসায়নবিদের এই আজব কাণ্ডকারখানা সবাইকে মুগ্ধ করল। সেনাপতি নিশ্চিত নন যুদ্ধে এই নতুন কৌশল কতটুকু সফল হবে, তবে তিনি রসায়নবিদের প্রতি আশা রাখলেন।

পরদিন নতুন উদ্যমে আবার যুদ্ধ শুরু হল। রসায়নবিদ একদল সৈন্যেকে পরিচালনা করার ভার পেল। যুদ্ধ শুরুর কয়েক ঘন্টা পরই প্রতিপক্ষ আক্রমণে ও আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল। তাছাড়া রসায়নবিদের সৈন্যদল যুদ্ধ জয়ে সবচেয়ে বেশী ভূমিকা রাখল। সেনাপতি রসায়নবিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সৈন্যরা রসায়নবিদের প্রশংসা করতে করতে যুদ্ধক্ষেত্র থেকে রাজধানীতে ফিরল।

[চলবে...]

পরের পর্ব--->>
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×