অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
ব্লগ © রাহা

যোগাযোগ:
rahablog@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ

আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

অনেকদিন পর আজ নির্ঘুম কাটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের । সরকার , গুরুত্বপূর্ণ মিডিয়া নিরব কিসের ভয়ে ??

২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:২৬ |

শেয়ারঃ
0 0

রাত ৪টা পার হয়ে গেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া ; ইট-পাটকেলের জবাবে টিয়ার শেল । অনেকদিন পর আজ নির্ঘুম কাটবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের । তা কতদিন হবে ?? নিকট অতীতে এমন প্রতিবাদ হয়েছে ২৩ জুলাই শামসুন্নাহার হল আন্দোলন ২০০২ এবং তারপর হুমায়ন আজাদ স্যার জংগীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর এমন অবস্থা হয়েছিল । আর আওয়ামী লীগ আমলে নারী নির্য়াতন নিয়ে আন্দোলন হয়েছিল ।

একেবার সাধারণ শিক্ষার্থীরা একাত্ম হয়ে এমন আন্দোলন বহুদিন দেখেনি এ ক্যাম্পাস । ১৯৯০ এ স্বৈরাচারী আন্দোলনের পর এমন একাত্ম হয়নি আনেকদিন । তবু সে আন্দোলন ছিল জাতীয় আন্দোলন । তখন পুলিশ কিংবা নিরাপত্তাকর্মীরা এমন নির্লজ্জভাবে হামলা করেনি ।
তবে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে আজকের পুলিশী হামলার প্রচণ্ডতা-ভয়বহতা-বর্বরতা । সবসময় পুলিশ নিয়ে অভিযোগ ছিল পুলিশকে সবসময় রাজনৈতিক সরকার গুলো ব্যবহার করছে । কিন্তু নির্দলীয় এ সরকারের আমলে তবে পুলিশ কার স্বার্থ রক্ষায় এমন যুদ্ধাংদেহী আচারণ করছে ।
ঘটনার সূত্রপাত একজন ননকমিশনড সৈনিকের উদ্ধত আচারণ এবং সাধারণ শিক্ষার্থীকে ধরে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে আশ্রয়প্রাপ্ত (!) সেনা ক্যাম্প এ নির্যাতন করে । তার প্রতিবাদ করায় এমন নির্লজ্জ হামলা । শত শত শিক্ষার্থী আহত এবং এদের মাঝ কয়েকজনের অবস্থা আশংকজনক ।
অন্য এক সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে লোক প্রশাসন ও সাংবাদিকতা বিভাগের আন্তবিভাগ খেলা দেখের সময় এক সেনা সদসের এক ছাত্রীকে মন্তব্যের জের ধরে ঘটনার সূত্রপাত ।
হায়রে কি বিচিত্র দেশ । অন্যায়ের প্রতিবাদ এর কি প্রতিশোধ । এতদিন দেখা পুলিশকে ব্যবহার করত রাজনৈতিক সরকার গুলো । এবার সেনাসমর্ধিত সরকার সেনাসদস্যদের অন্যায়কে সমর্থন করে নিরীহ শিক্ষার্থীদের উপর কাপুরুষচিত বর্বর হামলা চালালো এবং পুলিশ সেই হাতের পুতুল । তবে রাজনৈতিক এবং নিরপেক্ষ সরকারের মধ্যে কি ব্যবধান রইল ?
সেনাসদস্যদের এমন আচরণ-ব্যবহার নতুন নয় । সম্প্রতি জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণকারীদের কাছ থেকেও এমন অভিযোগ এসেছে ।
আইয়ুব-ইয়াহিয়ার প্রেতাত্মার প্রতিনিধিতকারী এই বাহিনী স্বাধীনতার পর নাম পাল্টিয়েছে শুধু , সেই নতুন বোতলে পুরোনো মাল । ১৯৭৫ সালে মুক্তিযুদ্ধের স্তম্ভকে আঘাত করার পর একেএকে যে দুই-চার জন মুক্তিযুদ্ধের চেতনাধারী কর্মকর্তা ছিল তাদের নিধন করে একবারে প্রেতাৎমাদের যোগ্য উৎসূরি হয়েছে । তারা সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনাধারীদের সাথে বিমাতা সূলভ আচারণ করেছে ।
বর্তমান সরকারঃ সাধারণের পেষন এবং সেনাবাহিনী আর জামাতের তোষন ছাড়া আর বাকি যা করছে সব কি আই ওয়াশ ?? অবস্থা দৃষ্টে কিন্তু তাই দাড়ায় ।

পুলিশের এমন বেপওয়ারা আচারণের পিছনে সেনাবাহিনীর কি প্রত্যক্ষ মদদ নেই ?? সেনা চীফ স্টাফ জালালীর হেয়ালি পূর্ণ উদ্ধত মন্তব্য : ছাত্রছাত্রীরা ইমোশনাল হওয়ায় এমন ঘটনা ঘটে । এবং সেনা সদস্যদের অন্যায়কে পাশ কাটানোর চেষ্টা আমাদের হতবাক করে দেয় । বরং পুলিশ-শিক্ষার্থীরা দোষী কি না সে বিষয়ে তদন্তে তার আগ্রহই বেশী ।

নিদর্লীয় সরকার কেন দলীয় সরকারের মতন আচারণ করছে ?? তাহলে এ সরকারের পিছনে কারা ? সেনাবাহিনী?? সেনাবাহিনী কেন একটি বিশেষ দলের প্রতি ভ্রাতা সুলভ আচারণ করছে??আর সেনাবাহিনী তবে কেন জামাতের আজন্মের আক্রোশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ক্ষেপা??


এমন হাজারো প্রশ্নের জন্ম হচ্ছে দিন কে দিন । তবে যাই হোকনা কেন এ সরকারের লক্ষ্য, কোন অশুভ স্বাধীনতার বিপক্ষের শক্তিকে সরকারে বসানোর চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতে দেবে না । তেমনি কোন সেনা শাসনো ?
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিতমূলক এ সরকারের আর কত জনবিরোধী কার্যকলাপ সহ্য করবে মানুষ ??

তবে সব কিছুর আগে সেনা সদস্যদের বিচার, বিশ্বিদ্যালয় থেকে সেনা ক্যাম্প, পুলিশী পাহাড়া প্রত্যাহার করতে হবে । আর হাটু বাহিনী কে আদবকায়দা শেখার জন্য বাধ্যতামূলক প্রশিক্ষন দিতে হবে । জনগনের টাকায় হিংস্র মানবতা বিরোধী বর্বর কোন বাহিনী আমাদের দরকার নেই ।

 

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১৫টি মন্তব্য

১. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:২৯

শাইরি বলেছেন: সহমত@রাহা

২. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৩০

রাশেদ বলেছেন: ৫। শালা আর্মির দল। কেউ কিছু কয় না দেইখা মহানন্দে ছিল। এই জোয়ার শুরু হইছে, আশা করি থাম্বে না। ওরা পুরাপুরি ব্যর্থ, যেই আশা করছিলাম ১/১১ এর পরে, তার কিছুই হয় নাই।

৩. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৩০

ডঃ আইজউদ্দিন বলেছেন: বিচার হওটা জরুরী। আর এটা একটা সাজানো ঘটনা হতে পারে, ছাত্র ছাত্রিদের সেনাবাহিনী এর বিরুদ্বে। সাধু সাবধান। চোখ কান খোলা রাকেন। দালাল গুলান যাতে এর সুযোগ না নিতে পারে

৪. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৩২

রাশেদ বলেছেন: ডঃ আইজউদ্দিন...আপনি না বাড়িত যান?

৫. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৩৯

রাহা বলেছেন: এইটা কোন আইজউদ্দিন?? কেমন কেমন জানি লাগে?? আপনি তো ভাই আসল ??

৬. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৪২

রাশেদ বলেছেন:

কর্ত্রিপক্ষ হেরে বিশেষ দেখতে পারে না তো তাই এই অবস্থা।

৭. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৪২

অমিত বলেছেন: আজকে আর কয়টা পোস্ট ৫ দিতে হবে রে !!!

৮. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৪৩

মোসতাকিম রাহী বলেছেন: পুলিশি হামলার নিন্দা জানাই..

৯. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৪৩

রাশেদ বলেছেন: হা হা! আজকে সকাল থাইকা শুরু হইছে ৫ দেয়া, মনিটরের পোস্ট থাইকা, চলতেছে এখনো।

১০. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:৪৪

রাশেদ বলেছেন: পুলিশ তো পুরা রাজনৈতিক সরকারের আমল দেখাইয়া দিলো।

১১. ২১ শে আগস্ট, ২০০৭ ভোর ৬:১০

ব্যথা বলেছেন: যে আগুণ ছড়াল তা নেভার উপায় নেই.
পুলিশ দিয়ে সাধারণ ছাত্রদের যেভাবে মারা হল তাতে আর বিদ্রোহ থামানো যাবেনা মনে হয়.

১২. ২১ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৫৮

থার্ডআই বলেছেন: ৫

১৩. ২১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:০১

এস্কিমো বলেছেন: বল এখন সেনাবাহিনীর কোর্টে...
সাধারন ছাত্ররা কোনদিনই তাদের উপর হামলাকে সহজভাবে নেবে না...যদি এর থেকে কোন রাজনৈতিক দল ফায়দা তুলে তার দায়দায়িত্ব সরকার এবং সেনাবাহিনীকে বহন করতে হবে।

দ্রুত নি:শর্ত ক্ষমা চাওয়াটাই ছিল একটা সহজ সমাধান। কিন্তু ভুল পথে যাচ্ছে সরকার ..দমন নীতি ক্যান্সারের মতো সারাদেশে ছড়াবে এবং একটা সুস্পষ্ট বিভাজন তৈরী হবে।

সুতরাং সেনাবাহিনী এবং সরকারের দায়িত্বশীল আচরনই একমাত্র ভরসা।

১৪. ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:১৭

রাহা বলেছেন: সরকার তো দায়িত্বশীল আচারণ করছেই না বরং যেকোন রাজনৈতিক সরকারের চেয়েও বেপারোয়া আচরণ করছে।

১৫. ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩১

সাদিক তাল বলেছেন: শালার পাবলিক বুটের ঘুতার বড় মজা !!

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন