somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম এবং জামাতী ইসলামী বাংলাদেশ : ইসলাম এর জুজু দেখিয়ে আত্মরক্ষার কৌশল

০৩ রা অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন ব্লগ এ ঢুকে একটা বেশ অদ্ভুত একটা লেখা দেখলাম । কোন এক ব্লগার লিখেছেন 'জামাতী ইসলামের বিরোধীতার নামে ইসলামের বিরোধীতা করছেন এস্কিমো ' । লেখাটা পড়ার ইচ্ছে হলো না । এটা নতুন কিছু নয় । জামাতীদের খুব পুরোন কৌশল ; ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা । সেই কৌমল থেকে এখনও তারা বেরুতে পারেনি । আরো সময় লাগবে ।
বাংলাদেশের অভূদ্যয় সরাসরি বিরোধিতাকারী রাজনৈতিক দল জামাতী ইসলামী । স্বাধীনতা পরবর্তী সময়ে সেই বিরোধিতাকারী রাজিনৈতিক দল নিষিদ্ধ হয় , আর যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমান ছিলনা তাদের সাধারণ ক্ষমা ঘোষনা করা হয় । কিন্তু জামাতী রাজাকার আর তাদের দলকে ক্ষমা করা হয়নি । সব ছুচোর দল তখন টুপি-দাড়ি ফেলে ঢুকে পড়ে গর্তে । গর্ত বের হয়ে আনে সামরিক উর্দিধারীদের হাত ধরে । তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যায় । তারা আবার রাজনৈতিক অধিকার ফিরে পায় । কিন্তু মানুষ তো তাদের কৃতকর্ম ভোলেনি তাই তাদের দেউলিয়া রাজনৈতিক মতাদর্শকে টুপির মাঝে আর দাড়ির আড়ালে ঢেকে নিয়ে হাজির হয় ।আমাদের দেশের মানুষ ধর্মভীরু , তারা সেই ভিরুতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করে ।
এই টুপি দাড়ি আর লেবাসের আড়ালে সেই যুদ্ধাপরাধী রাজাকারের দল এর আসল চেহারা তা তারা এখন পরিবর্তন করতে পারেনি । করার ইচ্ছেও নেই ।

৭১ এর রাজাকারদের স্বরুপ বোঝাতে আমরা অবশ্যই ব্যবহার করি টুপি-দাড়ি ; এই টুপি দাড়ির সিম্বল ইসলামী হলে ও তা কোনভাবেই ইসলামকে কটাক্ষ নয় । বরং ইসলামের এই লেবাস ব্যবহারকারী জামাতী , রাজাকাররা ইসলামকে ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার করে কটাক্ষ করে ইসলামকে । আমাদের অজ্ঞতা ধর্মভীরুতাই তাদের পুজিঁ ।
তেমনি তাদের অস্তিত্ব রক্ষার তাগিদেই তারা দলের নামের শেষে ইসলামী কিংবা প্রতীকে আল্লাহর নাম আর দাড়ি পাল্লা ব্যবহার তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব এর প্রমাণ । তাই ইসলামের ছদ্দ আবরণে তারা কায়েম করতে চায় মওদুদীবাদ ।
সেই মওদুদী ইসলাম আর আমাদের পবিত্র ধর্ম ইসলাম এক নয় ।
নানা সময় এই জামাতী ইসলাম ধর্মভীরু মানুষকে নানারকম মিথ্যে প্রপোগান্ডা চালিয়ে বিভ্রান্ত করেছে এবং এখনও করে যাচ্ছে । ১৯৯১ এ তাদের বাণী আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ এর সব মসজিদ থেকে উলু ধ্বনি শোনা যাবে । কি ংবা দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের চাবি পাওয়া যাবে !!! কিংবা কখনও কখনও নারী শাসন ইসলাম বিরোধী ।

এই জামাতী ইসলাম হলো সেই জামতী ইসলাম যারা ধর্মের নামে মানুষ হত্যা করে ; মা-বোনদের ধর্ষণ করে । আর স্বাধীন এ দেশকে বানাতে চায় আফগান । রক্তে তাদের জিহাদী জোশ যখন তখন কাটে হাত কিংবা পায়ের রগ ।
যে জামাতীদের হাত থেকে এখনও ৭১ এর রক্তের দাগ মোছেনি তারাই এখন ইসলাম এর নামে রক্তে রঞ্জিত করতে চায় বাংলাদেশ ।
৫২টি মন্তব্য ২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×