somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার আগে চাই যুদ্ধাপরাধীদের বিচার (আমাদের উত্তরসূরিদের জন্য রেখে যেতে চাই যুদ্ধাপরাধী মুক্ত দেশ)

৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এতো কিছু জানি না । ওতো কিছু বুঝতে চাইনা । সবার আগে চাই যুদ্ধাপরাধীদের বিচার । দুর্নীতি , রাজনৈতিক সংস্কার , নির্বাচন কমিশনের সংস্কার সব হবে কিন্তু এসবকিচুর আগে, সবার আগে চাই যুদ্ধাপরাধীদের বিচার ।
দেশে কোন যুদ্ধাপরাধী নাই , আসলেই কি নাই ? আমরা দ্বিধান্বিত থাকতে চাই না , আমরা এক কথায় জানতে চাই দেশে কোন যদ্ধাপরাধী আছে কি নাই । যদি থাকে তবে কেন তাদের বিচার হবে না ? সবকিছুর আগে , হ্যা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আগেও আমরা চাই তাদের বিচার হোক । আমরা প্রয়োজনে আরো দুমাস অসহনীয় দ্রব্যমূল্য নিয়েই বেচে থাকব ,প্রয়োজনে দু'মাস না খেয়ে থাকব তারপরও চাই সবার আগে তাদের বিচার হোক । এই দাবী আমার একার নয় , আমাদের সকলের হোক । সেজন্য প্রয়োজনে আসুন আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি । কে করবে কিভাবে হবে , কোন প্রশ্ন নয় এই ব্লগ থেকেই শুরু হোক । কে করবে , কিভাবে হবে এই প্রশ্নই তো আমাদের ৩৬ বছর পিছিয়ে দিয়েছে , মুজাহিদী একথা বলতে পেরেছে ।
প্রশ্ন উঠছে , প্রশ্ন উঠবে , নানা প্রশ্নে প্রশ্নে আড়াল করে ফেলা হবে বিচারের বিষয় । কিন্তু এবার তা হতে দেয়া যাবে না , হবার সুযোগ দেয়া ঠিক হবে না । কেন আওয়ামী লীগ বিচার করল না , কেন জিয়া তাদর রাজনীতি করার সুযোগ দিল , কেন এরশাদ সরকার তাদের পৃষ্ঠপোষকতা করল এমন হাজারো প্রশ্ন , আর সেই প্রশ্নের উত্তরের খোজঁ না করে , প্রশ্নের আড়ালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী হারাতে না দিয়ে এই সময়ে এই মুহুর্তেই আমরা সবাই সোচ্চার হই , সবাই একটি বিষয়ে সরকারের কাছে দাবী জানাই যুদ্ধাপরাধীদের বিচার চাই । আগামী বিজয় দিবসের আগেই সেই প্রক্রিয়া শুরু হোক ।
কেউ এসে বিচার করে দেবে , সে আশায় নয় , অন্যরা করলনা কেন সেই প্রশ্নে নয় আমরা আমাদের চাওয়াকে সরকারের সামনে তুলে ধরি । আমাদের পূর্বসূরিরা অনেক ত্যাগ স্বিকার বরে আমাদের একটি স্বাধীনদেশ দিয়ে গেছে তাদের উত্তরসূরিদের । আমরা আমাদের উত্তরসূরিদের জন্য একটি যুদ্ধাপরাধী মুক্ত , রাজকার মুক্ত দেশ দিতে পারিনা ?
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×