দেখতে দেখতেই চলে যাচ্ছে দিনগুলো । সুন্দরের আগামীর স্বপ্নে বিভোর মানুষগুলোর ভ্রম কাটছে দুঃস্বপ্নের জাতাকলে পিষ্ট হয়ে । ১৫ বছরের গনতন্ত্রের স্বাদে বকেঘেয়ে হয়ে সবাই হয়তো স্বাদ বদলাতে চেয়েছিল । কিন্তু মাত্র কিছুদিনের অভিজ্ঞতাতেই জনগণ নাভিশ্বাস ! আর চাই না । আমাদের ফিরিয়ে দাও আগের দিনগুলোই । তোমাদের সুশীল নামধারী কুটিল অবস্থার অবসান হোক ।
চালের দাম বাড়ছে কেন, কারো মুখে আওয়াজ নেই । উত্তর দেয় চকিদার মাইনুদ্দি, আমরা তো জানি না।
খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি লাগামহীন কেন ?? দেশে দুর্নীতি-রাজনীতি মুক্ত তারপর দাম কমে না কেন ??
উত্তর দেয় ঘুরে ফিরে সেই মাইনুদ্দি, সিন্ডিকেট....
এখন কিসের আবার সিন্ডিকেট??মুখের পানি দিয়ে কুলকুচি করতে মাইনুদ্দি বলে সুশীল সিন্ডিকেট । সাবটাজ, বিশেষ মহল .... সেই একই ব্যাপার ।
জনগন হাপিয়ে উঠে, প্রশ্ন এতো কিন্তু উত্তর দেবার কেউ নাই । চাই এই ভুততন্ত্র ।তার থেকে আমাদের সেই গনতন্ত্র ভালো ।
বাতাসে এখন আবার নতুন সূর । একটি বিশেষ মহল দেশের গনতন্ত্রকে অস্থিতিশীল করে এই তত্ত্বাবধায়ক সরকার এনেছিল । এখন তারাই নাকি তত্তবাবধায়ক সরকারকে ব্যর্থ করে নিজেদেরকে ক্ষমতায় বসাতেই এতো কিছু করছে । তাদের হাতে ক্ষমতা গেলেই নাকি দেশে বেহেস্তের বাতাস বইবে । মেই বাতাসে আরো ঘি ঢালে আমাদের সময়ের নাইমুদ্দি । বলে এরশাদের একনায়কতন্ত্রই ভালো । প্রতিদিন কলাম লিখতে লিভতে কলম ভাংগে । কিন্তু আমাদের সেই বেহেস্তী বাতাসের দরকার নাই ।
তার থেকে , ফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্র । হয়তো ছবির এই শিশুটিও চায় সংসদে ফিরে আসুক প্রাণ, ভরে উঠুক কর্ম চাঞ্চল্যে । সেই আমাদের ভালো ।
ছবিসূত্রঃ মাই আর্কিটেক ফিল্ম থেকে নেয়া ।
ফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।