somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংকলিত পোস্টঃ সামহোয়্যারের নতুন এই অপশনটি নিয়ে ভাবনা

২৮ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসে ব্লগারদের কিছু নতুন ফিচার সহ আরো সুবিধাদি উপহার দেয়ার চেষ্টা করেছেন । সেজন্য সাধুবাদ সামহোয়্যারকে । তবে সেই সুবিধার সাথে কিছু অসুবিধার তৈরী হয়েছিল, সাহোয়্যার ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠছে এবং উঠবে সেই প্রত্যাশা করছি ।
সবচেয়ে সমস্যা কিংবা প্রশ্নের সম্মুক্ষিণ করেছে বোধহয় সংকলিত পোস্ট অপশন টি । প্রথমদিন তো আমি খুজেই পাচ্ছিলাম না এই বাটন দুটো, আরো দু-একজনের কাছে শুনেছি সেই সমস্যার কথা । তবে সেটা বোধহয় সাময়িত সমস্যা ছিল । আর তারচেয়েও বড় সমস্যা ছিল সেই সংকলিত পোস্ট ডিফল্ট থাকায়, সে সমস্যারও সমাধান হয়েছে ।
সামহোয়্যার ফাল্ডি রোধে যে পদক্ষেপ নিয়েছে সেটা বোধহয় ইতিবাচক হবে মনে হচ্ছে (বর্তমান অবস্থা দৃষ্টে ) আর সংকলি পোস্টকে ডিফল্ট রাখার কারণ সবার যা মনে হয় ব্লগ এ জামাতিদের উৎপাত এবং তাদের পোস্টের গণফলন (যদি সব কাটপেস্ট, কলের গানের মতন) দেখে নতুন যে কারো বিভ্রান্ত হবার সুযোগ থাকে । তাই এমন পাতা যাতে নতুনদের চোখে সবার আগে চলে না সেজন্য এব্যবস্থা । কিন্তু সমস্যাটা হচ্ছিল অন্য জায়গায় । পুরোন সবাই এই ব্যবস্থায় অভ্যস্ত না হওয়ায় অনেকেই সংকলিত ডিফল্ট পোস্ট দেখে এবং পোস্ট করা সত্ত্বেও নিজের পোস্ট খুজে না পেয়ে বিভ্রান্ত হয়েছে । আর সংকলিত পোস্টের নিয়মিত সংকলন না হওয়ায় একই পোস্ট লম্বা হয়ে দ-চারদিন ঝুলে থাকায় ব্লগের গতি সম্পর্কে মানুষের ভ্রান্তির স্বিকারের সম্ভবনা থেকে যায় । নতুন যে কারো কাছে এটা একটি স্থবির ব্লগ মনে হবে ।
সেজন্য ক্রমানুসারে পোস্ট ডিফল্ট করা হয়েছে , ব্লগারদের দাবির প্রেক্ষিতে । কিন্তু যে জন্য সংকলিত পোস্ট অপশনটি করা হলো সেটি তো সফল হলো না । সংকলিত পোস্টটি সফল করার জন্য কিছু ঝুটঝামেলা আছে । ২৪ ঘন্টা মনিটর করার জন্য মডারেটর দরকার হবে । সেটি অবশ্যই ব্যয় সাপেক্ষ । এবং এইসব তত্ত্বাবধায়কদের হতো নিরপেক্ষ এবং সংকলন হবারযোগ্য পোস্ট গুলোকেই তাদের নির্বাচিত করতে হবে ।
সেক্ষেত্রে সেই আদি অকৃত্রিম প্রশ্নটি এসে যায় কিসের ভিত্তিতে নির্বাচিত হবে সংকলিত পোস্ট । সেক্ষেত্রে আমি মনেকরি এখন যেপোস্টগুলোকে নির্বাচিত করা হচ্ছে তার পরিধিটা বাড়িয়ে দিলেই এই সংকলিত পোস্টের পাতাটি তৈরী হতে পারে । সেক্ষেত্রে সবচেয়ে জরুরী নিয়মিতভাবে পোস্ট সংকলন । যখনই একটি সংকলনযোগ্য পোস্ট আসবে সাথে সাথে সেটিকে নির্বাচন করা । নইলে ব্লগের গতিশীলতা কমে যাবে ।

কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা ব্লগারদের হতে পারে সাধারণ ব্লগাররা ব্লগ করার আগ্রহ হারাবে । তাই উভয়সংকট ই রয়ে যায় । সেক্ষেত্রে বর্তমান ব্যবস্থাই অবস্থাদৃষ্টে সুবিধার মনে করছি । তবে সংকলিত পোস্ট বাটন থাকলে তার নিয়মিত সংকলন প্রয়োজন ।

( সংকলিত পোস্ট অপশন নিয়ে কি করা যেতে পারে ব্লগারদের মতামত জানতে চাই )
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×