কোন এক আহম্মক বলেছিল এইখানে নাকি টাকায় আট মণ চাল পাওয়া যেত । গোয়াল ভরা গরু , পুকুর ভরা মাছ... আরো কত কি ??
ব্যাটাকে একবার এই দেশে এখন আনার দরকার .... কি লিখত??
গোয়াল ভরা সংষ্কার দেশ ভরা আর্মি রাব আর পেট ভরা বাতাস !!! হয়তো তাই লিখতে হবে কয়দিন পর ।
১০০ টাকায় ১ সের চালের দাম হতে আর কতদিন বাকি ?? যে গতি দ্রব্যমূল্যের গতি বাড়ছে তাতে খুব বেশী সময় লাগার কথা নয় । ভাভ্যিস জীবনানন্দ বেচে নাই তাহলে আর হায় চিল!! লিখতে হতো না, লিখত
হায় চাল
কাটারীভোগ, মিনিকেট
আতপ চাল
কোথায় গেলে
গোরা ভরা ধান
আর
বিন্নি ধানের খই
আজ তারা কই??
এরমাঝে আবার ব্লগে মীরজাফর-গোআদের বংশধর চালের সাথে তাদের পেয়ারের ভারত সম্পর্ক স্থাপন প্রতিস্থাপন করে মায়া কান্নায় ব্লগ ভাসাচ্ছে ।
আচ্ছা চাল শুধু ভারতেই পাওয়া যায় ??
যদি বারত বেশী দাম চায় তবে কেন অন্যদেশ থেকে নয়?? এমন কি পাকিস্থান থেকেও তো চাল আমদানী করা যায় । কি কও মীরজাফর-গোআদের বংশধররা!!! তাহলে তো আমরা মাগনা চাল পাবো , নাকি ??
কিংবা সৌদি থেকে আনা যায় না ??
সরকারের সংষ্কারের তোড়ে দেশের রাজনীতি সাফ হয়ে গেল এখন কারা সিন্ডিকেট করে চালের দাম বাড়ায় ?? আর্মি ব্যবসায়ীরা?? এইসব অব আর্মিরাই তো দেশের ৮০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করে ?? তাহলে মউন মিয়া তার বাই ব্রাদারদের সাইজ করতে পারে না ??
কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় , এলো বোধহয় আকাল । এই আকালে দায়ভার কে নেবে ?? এই সামরিক পুচ্ছধারী সরকার ??
দেশের আকাল ঠেকাতে এখনি কার্যকরী পদক্ষেপ নিতে হেব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



