পোস্ট আর্কাইভ
- এপ্রিল,২০১৩(১)
- ফেব্রুয়ারী,২০১১(৩)
- জানুয়ারী,২০১১(২)
- ডিসেম্বর,২০১০(১)
- নভেম্বর,২০১০(৪)
- অক্টোবর,২০১০(৫)
- সেপ্টেম্বর,২০১০(১)
- জুলাই,২০১০(২)
- জুন,২০১০(৪)
- মে,২০১০(৫)
- এপ্রিল,২০১০(৮)
- মার্চ,২০১০(৭)
- ফেব্রুয়ারী,২০১০(৩)
- জানুয়ারী,২০১০(৫)
- ডিসেম্বর,২০০৯(৮)
- অক্টোবর,২০০৯(১০)
- সেপ্টেম্বর,২০০৯(২)
- আগস্ট,২০০৯(১)
- জুলাই,২০০৯(২)
- জুন,২০০৯(৪)
- মে,২০০৯(৬)
- এপ্রিল,২০০৯(১১)
- ফেব্রুয়ারী,২০০৯(১২)
- জানুয়ারী,২০০৯(১৩)
- ডিসেম্বর,২০০৮(২৩)
- নভেম্বর,২০০৮(৭)
- অক্টোবর,২০০৮(১০)
- সেপ্টেম্বর,২০০৮(৮)
- আগস্ট,২০০৮(২৮)
- জুলাই,২০০৮(২১)
- জুন,২০০৮(২০)
- মে,২০০৮(২৩)
- এপ্রিল,২০০৮(১৪)
- মার্চ,২০০৮(৪১)
- ফেব্রুয়ারী,২০০৮(৩৭)
- জানুয়ারী,২০০৮(৩১)
- ডিসেম্বর,২০০৭(৪২)
- নভেম্বর,২০০৭(৪৩)
- অক্টোবর,২০০৭(২৫)
- সেপ্টেম্বর,২০০৭(২২)
- আগস্ট,২০০৭(২৯)
- জুলাই,২০০৭(১০)
- জুন,২০০৭(১৫)
- মে,২০০৭(৫)
- এপ্রিল,২০০৭(১)
- মার্চ,২০০৭(১০)
- ফেব্রুয়ারী,২০০৭(১৩)
- জানুয়ারী,২০০৭(১)
- আগস্ট,২০০৬(৩)
- জুলাই,২০০৬(৩)
আমার লিঙ্কস
আমার বিভাগ
আমার প্রিয় পোস্ট
- ফেইসবুকে হোকনা আরেকটু মজা - তারেক আনোয়ার
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- ওজন কমাতে লেবু-মধু পানীয় - ফিটনেস বাংলাদেশ
- চিরদিনের জন্য বন্ধ করুন ভাইরাসের AutoRun.exe এর চেয়ে সহজ উপায় জানা থাকলে আওয়াজ দিয়েন - ডিজিটাল মুবিন
- অনলাইনে স্বাক্ষর করার প্রয়োজন? অনলাইনে আছে সমাধান - ইদিপাস
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- নারী উত্ত্যক্তকারীদের (ইভ টিজার) বেপরোয়া আগ্রাসন এবং পরিনামে নারীর আত্মহননঃ দায়ভার পরিবার-সমাজ-সরকারের উপরও বর্তায় - আইরিন সুলতানা
- "চ্যাট উইথ গড" - ফজলুল করিম
- তিন গোয়েন্দার পঁচিশ বছর - স্পর্শের বাহিরে
- সামহোয়্যারের যেকোন কমেন্টের জন্য লিংক তৈরি করুন
- নাফিস ইফতেখার
- ঘটমান অতীত - বালিয়াটী - তারার হাসি
- ভালো কথা ভালো বাংলায় লিখতে চাই - আদনান মাহমুদ
- সফটওয়্যার ব্যবহার না করেই আপনার আইপি হাইড হবে(১০০%) - রাজু আহম্মেদ
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন - রাহা
- বেচেঁ আছি আর মাত্র ৩ বছরেরও কম!!! - রাহা
- Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন। - Esshan
- ব্যানের রাজ্যে পৃথিবী গদ্যময় - রাগিব
- ডেভিড ফ্রস্টকে দেয়া বঙ্গবন্ধুর সাক্ষাৎকার জানুয়ারি ১৯৭২ - াহো
যে জীবন ফড়িংয়ের দোয়েলের / মানুষের সাথে দেখা হয়নাকো তার
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৫ |
দিনকাল চলে যাচ্ছে । যেভাবে চলে যায় আরো আট-দশটা দিন । কোন ছন্দ নেই, নেই ছন্দ পতনও, কেন যেন রোবটিক ভাবে কিংবা বলা যায় রোবকপের মতন যান্ত্রিক ভাবেই কেটে যাচ্ছে । কিন্তু নিজেকে যন্ত্র মনে করতে কার ভালো লাগে ?? আমরা লাগে না । একটা সময় , সেই সময় যে সময়টা সব মানুষের জীবনেই খুব প্রানবন্ত থাকে , থাকে উচ্ছলতা, সেই সময় গুলোতে একটা লাইন খুব ব্যবহার করতাম ।
" আর দিও না যন্ত্রণা
মানুষ আমি যন্ত্র না । "
কিন্তু আজ সেই লাইন শোনার জন্যও কিংবা শোনানোর জন্যে কোন সময় নেই । এই সব আবেগ- উচ্ছ্বাস এখন অপ্রয়োজনীয়, প্রয়োজন জীবন যাপনের জন্য যথাযথ রসদের সংস্থান করা । আমাদের দিবানিশি এই ছুটে চলার পিছনে স্রেফ একটা উদ্দেশ্য বেঁচে থাকা, কষ্ট করে হলেও বেঁচে থাকা, বেঁচে থেকে স্বপ্নভংগের কষ্ট পাওয়া !! হায় জীবন !!
সেই একজীবনে আমরা কতকিছুই না চাই .... কিন্তু কতটুকুই বা পাই ?? সেই পাওয়া-না পাওয়ার সমীকরণ মিলাতে মিলাতেই হঠাৎই ফুরিয়ে যায় শলতের তেল, নিভে যায় দীপশিখা, শেষ হয়ে যায় একটা জীবন; আরো দশটা জীবনের অতৃপ্তি নিয়ে । অথচ, সেই অপূর্ণতাকে স্পর্শ করতে, স্বপ্নভংগের দুঃখ নিতে , অতৃপ্তির স্বাদ পেতেই আমরা মরিয়া । এতো আমাদের ভয়াবহ দুঃখ বিলাস !?। তবে কি আমরা খুব দুঃখবিলাসী, সবাই নিপূণ করে সাজিয়ে যাই অতৃপ্তির সাম্পান ?? হায়রে জীবন , হায়রে মানুষ !!! আচ্ছা মানুষ কি জানে, মানুষের চোখে এতো কিসের বিষাদ ??
হ্যা, বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই । ঘর-মন-জানালায় বৃষ্টির নোনতা স্বাদ । নোনা জলে ভেসে যাক, ধুয়ে যাক জীবনের উত্তাপ । আমি ক্রমে ক্রমে ভুলে যাচ্ছি বেঁচে থাকার উচ্ছ্বাস । বয়সের সাথে সাথে নিস্তরঙ্গ হতে থাকি, জীবন-মৃত্যৃ আমাকে আর আন্দোলিত করে না । যেন বয়সই শিখিয়েছে থিতু হও । একটু একটু করে স্থবির হতে হয় ....... এই স্থবরিতা শিকড়ে আটকে যায় বোধ । নিজেকে বোধহীন একটা যন্ত্রের মতন মনেহয় ।
আর আট-দশাটা দিনের মতনই সেই গতানুগতিক একট, প্রতিটি দিন কেটে যায় , জীবনও ছুটে চলে সেই অতৃপ্তির স্বাদ নিতে । আমি চাই না, মন চায় না !! কেউ না চায় আমি তো চাই দোয়েলের মতোই একটা চঞ্চল জীবন, ফড়িং এর মতোন বর্ণিল পাখা । যে জীবন ফড়িংয়ের দোয়েলের
মানুষের সাথে দেখা হয়নাকো তার ।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ রাত ২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
আবেগ গুলো বাদ দিয়ে দিয়েছি, বাস্তবতার খাতিরে নয়, চরম-বাস্তব পরিস্থিতিকে মানিয়ে নিতে, থাকুক না পেটে বিদ্যে, টংকা না হলে তুমি ব্যার্থ। নচিকেতআর গানটা মনেপড়ে, "জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি, হেরে গেলে শেম শেম"। জিততে হবেই, তাই বাদ রাখো আপাতত: তোমার আবেগগুলো, হয়ে ওঠো এনড্রয়েড, যান্ত্রিক এই সমাজের একটা যন্ত্র।
আমাদের ব্যাক্তিগত চাওয়া আর স্বপ্ন গুলোর কি দাম আছে যান্ত্রিক এই সমাজে?
জ্যামিতি বলেছেন:
অসাধারণ....
সাদিক তাল বলেছেন:
জটিল........
রুবেল শাহ বলেছেন:
অনেক কষ্টের মাঝে মাঝেও নিজেকে নতুন করে খুজে পাওয়া যায়।কিচ্ছু না এসব .......... ভাল থাকা হয় যেনো
ছাপচিত্রি বলেছেন:
তারপরও ... জয় হোক জীবনের ।
লাল দরজা বলেছেন:
টেক ইট ইজি ভাইজান... আমার চুল পড়ে যাচ্ছে দিনকেদিন, আমি শুধু অসহায় চেয়ে চেয়ে দেখছি! কিচ্ছুটি সরতে পারছি না। ইদানিং বুকের বাদিকে নিয়মিত চিনচিনি ব্যাথা উকি দেয়। তাই বলে কি প্রেম করা বন্ভ করে রাখবো! মোটেই না মোটেই না। আমার থিওরি হলো, "এসো মরার আগেই বাঁচি"।
লাল দরজা বলেছেন:
শুভেচ্ছা আর শুভ কামনা আপনার জন্য।
আহসান হাবিব শিমুল বলেছেন:
বেঁচে থাকার চেয়ে বেঁচের থাকার সংগ্রামটাই অধিকতর প্রয়োজনীয়।আপনার লেখণীতেবেঁচের থাকার সংগ্রামের আকুতি আছে।
ফড়িংয়ের জীবন আমার পছন্দের না।ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো সেই জীবনে সংগ্রাম কোথায়?
সবার তো সংগ্রামী হবার পয়োজন নেই, দরকারও নেই । কিছু মানুষ দরকার যারা ভ্রমরের মতোন সৌন্দর্য উপভোগ করবে, সুন্দরের উপসনা করবে আর সুন্দর কিছু সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাবে ।
ডঃ জেকিল বলেছেন:
বাহ!
(ঢ়াষেল) বলেছেন:
অসাধারণ! জোশ!!
তানভীর মোর্শেদ বলেছেন:
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।