somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে সাবমেরিনকেবল হায়রে আমার ইন্টারনেট(সাবমেরিন কেবলের জন্য কয়েকছত্র এলিজি)

১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট কানেকশন নিয়ে বিড়ম্বনার শিকার হননি এমন বাঙালি কমই আছে, যারা এই প্রযুক্তি ব্যবহার করেন । সেইসব বিড়ম্বনার অনেকগুলোর আবার কোন মাথা মুন্ডু নেই । একসময় যখন ডায়াল আপ কানেকশন ব্যবহার করতাম তখন বেজায় খাতির রাখতে হতো আমার টেলিফোনের রাইনম্যানের সাথে প্রায় ৬০ এর কাছাকাছি একজন ধবধবে সাদা দাড়িওয়ালা ছিল লাইনম্যান । তার রুটনি কাজ হলো সপ্তাহে ১৫ দিনে একবার করে আমার সাথে দেখা করে যাওয়া, যেন পরম বন্ধু । এসে খোজ নিচ্ছেন আঙ্কেল লাইনে কোন সমস্যা নাই তো ?? মানেটা বুঝতে একটু সময় লেগেছিল । এরপর যদি প্রতি সাক্ষাতে তার চা-বিড়ির পয়সা না জুটত তাহলেই বিপদ!! ডায়াল আপ লাইন... আর লাইনম্যানের কি তামাশা ২ মিনিট পর পরই ডিসকানেক্ট..... এখন বুঝুন অবস্থা ?? আঙ্কেল এর উপর গোস্যা কইরা নিলাম আনলিমিটেড লাইন, কতবার ডিসকানেক্টেড হবি হ... কিন্তু পরের মাসেই বুঝলাম খবর আছে এবার টেলিফোনের বিল সামলানো দায়, প্রতিবার ডিসকানেক্ট তারপর আবার কানেক্টেড মানে গেল একটা কলের বিল ... উপায় না দেখে আবার আঙ্কেল এর প্রায় পায়ে পড়া.. সমস্যা নাই যদি আঙ্কেল ঠিক থাকে কিন্তু আমারে বেকায়দা ফেলে আঙ্কেল এর চার্য গেল বেড়ে...
সেই বুইড়া হারামীর উপর রাগ করেই ব্রডব্যাণ্ড এর লাইন আসার প্রথম দিকেই অনেক টাকা ধারকর্য করে নিয়েছিরাম ব্রডব্যাণ্ড এর লাইন ।
তারপরও কত তেলেসমাতি । সেই গল্প মেলা বড় । এখন ব্রডব্যাণ্ড কানেকশন ব্যবহার করি । কিন্তু ক'দিন পর পরই যায় তার ছিড়ে নয়তো এই সমস্যা ওই সমস্যা .. কত কি??
যখন সাবমেরিন কেবল এলো তখন তো কত স্বপ্ন বুকে.. মুভি দেখব... ব্যাপার না ...
হায়রে আমার সাবমেরিন কেবল সেই কেবল আসার পর অনেক জোরজবরদস্তি করে সবচেয়ে বেশি দামের লাইন (আমার প্রোভাইডারের) ব্যবহার করেও পাই ৮-৯ কে । যদিও অন্তত ১২ কে আমার প্রাপ্য । সেই ৮-৯ কে যদি থাকত তবে কোন কথা ছিল না .. এইতো এতোক্ষন পাইলাম ১ কে... আজ কোন সমস্যা নাকি লাইনে
এই ১-২ কে দেখতে যখন বিরক্ত ফায়রফক্সের একটা ডাউনলোড দিব দিব করছি হঠাৎ দেখি ৭৬২ কে, ৫০৮, সবশেষে ১৪২ পেলাম অনেকক্ষণ । সেই স্পিডই আমায় সাবমেরিন কেবলের জন্য এলিজি লেখার অনুপ্রাণিত করল ।

তবে ব্যাপার না সেটা বোধহয় ছিল দুঃস্বপ্ন । এখন ঠিক এই মুহুর্তে পাচ্ছি .৬ কে । হায়রে সাবমেরিন কেবল । হায়রে ইন্টারন্টে এই বারো বছরেও যেন সেই একই জায়গা পার্থক্য এতোটুকু যে চার্য সামান্য কমেছে । আর গতি সেই আগের গতিই ।

এই ছবিটা হলো কক্সবাজারে সাবমেরিন কেবল এর ল্যান্ডিং স্টেশন এর । এবারের কক্সবাজার যাবার পর দেখলাম । আর এর সামনে পেলাম সাবমেরিন কেবল না কাটার
জন্য আহবান !!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৬
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×