আমার প্রিয় পোস্ট
- ফেইসবুকে হোকনা আরেকটু মজা - তারেক আনোয়ার
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- ওজন কমাতে লেবু-মধু পানীয় - ফিটনেস বাংলাদেশ
- ২০১১ সালের সবচেয়ে জনপ্রিয় দশ (১০) টরেন্ট সাইটের তালিকা দেখে নিন - মুভি পাগল
- চিরদিনের জন্য বন্ধ করুন ভাইরাসের AutoRun.exe এর চেয়ে সহজ উপায় জানা থাকলে আওয়াজ দিয়েন - ডিজিটাল মুবিন
- অনলাইনে স্বাক্ষর করার প্রয়োজন? অনলাইনে আছে সমাধান - ইদিপাস
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- নারী উত্ত্যক্তকারীদের (ইভ টিজার) বেপরোয়া আগ্রাসন এবং পরিনামে নারীর আত্মহননঃ দায়ভার পরিবার-সমাজ-সরকারের উপরও বর্তায় - আইরিন সুলতানা
- ঝড়লিপি - ঊশৃংখল ঝড়কন্যা
- "চ্যাট উইথ গড" - ফজলুল করিম
- তিন গোয়েন্দার পঁচিশ বছর - স্স্পরসের বাহিরে
- সামহোয়্যারের যেকোন কমেন্টের জন্য লিংক তৈরি করুন
- নাফিস ইফতেখার
- ঘটমান অতীত - বালিয়াটী - তারার হাসি
- ভালো কথা ভালো বাংলায় লিখতে চাই - আদনান মাহমুদ
- সফটওয়্যার ব্যবহার না করেই আপনার আইপি হাইড হবে(১০০%) - রাজু আহম্মেদ
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন - রাহা
- বেচেঁ আছি আর মাত্র ৩ বছরেরও কম!!! - রাহা
- Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন। - Esshan
- ব্যানের রাজ্যে পৃথিবী গদ্যময় - রাগিব
- ডেভিড ফ্রস্টকে দেয়া বঙ্গবন্ধুর সাক্ষাৎকার জানুয়ারি ১৯৭২ - াহো
- হামিদ মীর, পাকিস্তানি জনগন যাকে এখনো ঘৃণা করে। - মামুন বিদ্রোহী
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- RAM অপটিমাইজ করে আপনার কম্পিউটারের স্পীড বারিয়ে দিন!! - মঈনউদ্দিন
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- নিজের ডোমেইনে তৈরী করুন ইমেইল এ্যাড্রেস নিজস্ব হোস্টিং ছাড়াই - সুইট
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই (মেহদী'র লেখার কপি পেষ্ট) - হুনার মন্দ
- আপনার ইউএসবি পোর্টকে করুন পাসওয়ার্ড প্রটেক্টেড খুব সহজেই আর কন্টোল করুন পেনড্রাইভএর ব্যবহার - আমি কুমিল্লার পোলা
- কম্পিউটারের রিমোট কন্ট্রোলার রূপে মোবাইল ফোনকে ব্যবহার করুন - জামি খান আহমদ
- দালাল আইন বাতিলকরণ অধ্যাদেশ এবং দন্ডিত যুদ্ধাপরাধীদের মুক্তিপ্রাপ্তি - ওমর হাসান আল জাহিদ
- গুগল ট্রান্সলিটারেশন দ্বারা বাংলা লেখা - সাদাকালামন
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- দালাল আইন (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ - াহো
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- বিজ্ঞাপনে ঢেকে যায় মুখ, বিজ্ঞাপনে ঢেকে যায় প্রাণ স্পন্দন আর আমাদের সেই কর্পোরেট রঙ্গ দেখেই সুখ - রাহা
- নিজামীর নব্যুয়ত প্রাপ্তি আর আমাদের ধর্মপ্রাণ(!!!) মোল্লাদের ধর্মানুভূতি - রাহা
- ২৫মার্চ কালো রাতঃ জগন্নাথ হলের গণহত্যা থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া প্রতক্ষ্যদর্শী বিবরণ - রাহা
- ** বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও ভাস্কর্য এর অন্তনিহিত ইতিহাস : পর্ব - ০২ ** - একান্ত কথা
- ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন ৮০০ গুণ পর্যন্তঃ ব্যবহার করুন Full Speed v3.3 - বিডি আইডল
- বাংলা থেকে ইংরেজি বা যে কোন Font দ্রুত পরিবর্তন করুন মাউস ছাড়াই !!!
- এস.কে.ফয়সাল আলম
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- নিজামীর বক্তব্য এবং জনগনের কর্তব্য - রাহা
- মজহারের লুংগি কিংবা জ্যাকসনের অর্ন্তবাস - রাহা
- যে জীবন ফড়িংয়ের দোয়েলের / মানুষের সাথে দেখা হয়নাকো তার - রাহা
- কর্পোরেট প্যাকেজ: দিনবদলের স্বপ্ন ... ...দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল.. - রাহা
- রাজাকারঃ দিন বদলের সাথে সাথে শব্দার্থ এবং প্রয়োগের ব্যাপ্তি - রাহা
- শেখ মুজিবের নির্বাচিত বক্তৃতা ও ধর্ম নিরপেক্ষতা - অমি রহমান পিয়াল
- বিখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের "দিবারাত্রির কাব্য" উপন্যাসের কিছু পংক্তি - মিথিলা মাহমুদ
- রিজিউমেবেল মুভি ডাউনলোড লিংক - নীলাদ্রী দাস
- ইতিহাসের পাতা থেকে....(ছবি ব্লগ) - সাপ্নিক
- কম্পিউটারের স্পিড বাড়ানোর কয়েকটা ছোটখাট Utility - অমেদুল
- ইন্টারনেটের গতি বাড়ান গুগল DNS এর সাহায্যে - আরিফ বল্গ
- ভারতবর্ষের হারিয়ে যাওয়া ৬ টি নগরী এবং সাম্রাজ্য........ছবিসহ - সারওয়ার ইবনে কায়সার
- বিশ্বপিশাচ গোলাম আজম কয়.. বাঙালিরা কখনো জাতি ছিল না - কালের সাক্ষী
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য... - পান্থ বিহোস
- আপনার সবেমাত্র তৈরি ব্লগটির ঠিকানা সাবমিট করুন সার্চ ইঞ্জিনসমূহে - আমিনুল ইসলাম
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - সাইফ ইমাম
- মঙ্গল শোভাযাত্রা : নববর্ষ উৎসবের অংশ হয়ে উঠার ইতিহাস - একরামুল হক শামীম
- অসাধারন ডিজিটাল ছবি জোড়ারও যুমিং প্রযুক্তি - ফেরদাউস আল আমিন
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- ডাকটিকিটে বিজয়: বিজয় দিবসের ডাকটিকিট - পারভেজ রবিন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান) - আবদুর রাজ্জাক শিপন
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ! - হমপগ্র
- জামায়াত নিয়ে নতুন বছরের সেরা মুঠোবার্তা - শওকত হোসেন মাসুম
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- নভেম্বর রেইন, আমার প্রিয় দুঃখ গান - লাল দরজা
পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৩
পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা
![]()
কথোপকথন - ১
![]()
কথোপকথন --৪
- যে কোন একটা ফুলের নাম বল
- দুঃখ ।
- যে কোন একটা নদীর নাম বল
- বেদনা ।
- যে কোন একটা গাছের নাম বল
- দীর্ঘশ্বাস ।
- যে কোন একটা নক্ষত্রের নাম বল
- অশ্রু ।
- এবার আমি তোমার ভবিষ্যত বলে দিতে পারি ।
- বলো ।
- খুব সুখী হবে জীবনে ।
শ্বেত পাথরে পা ।
সোনার পালঙ্কে গা ।
এগুতে সাতমহল
পিছোতে সাতমহল ।
ঝর্ণার জলে স্নান
ফোয়ারার জলে কুলকুচি ।
তুমি বলবে, সাজবো ।
বাগানে মালিণীরা গাঁথবে মালা
ঘরে দাসিরা বাটবে চন্দন ।
তুমি বলবে, ঘুমবো ।
অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা,
অমনি জোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী ।
সুখের নাগর দোলায় এইভাবে অনেকদিন ।
তারপর
বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে
রক্তের রাঙ্গা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে
একটা সাপ
পায়ে বালুচরীর নকশা
নদীর বুকে ঝুঁকে-পড়া লাল গোধূলি তার চোখ
বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি,
দাঁতে মুক্তোর দানার মত বিষ,
পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে
যেন বটের শিকড়
মাটিকে ভেদ করে যার আলিঙ্গন ।
ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ
ধীরে ধীরে তোমার সমস্ত গয়নায় শ্যাওলা
ধীরে ধীরে তোমার মখমল বিছানা
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা ।
- সেই সাপটা বুঝি তুমি ?
- না ।
- তবে ?
- স্মৃতি ।
বাসর ঘরে ঢুকার সময় যাকে ফেলে এসেছিলে
পোড়া ধুপের পাশে ।
কথোপকথন - ১১
-- তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভন্কর।
-- এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি...
কিন্তু তার বদলে??
--বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
-- খেয়েছি।
কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি।
কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি,
আকাশটাকে ওমলেটের মতো চিরে চিরে,
নক্ষত্রগুলোকে চিনেবাদামের মতো টুকটাক করে,
পাহাড়গুলোকে পাঁপর ভাজার মতো মড়মড়িয়ে,
আর গঙ্গা?
সে তো এক গ্লাস সরবত।
--থাক। খুব বীরপুরুষ।
--সত্যি তাই...
পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ন্কর বিস্ফোরণ।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক,
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারি,
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশী আর কিছু চিনিয়ে নিতে পারিনা।
--মিথ্যুক..।
--কেন?
--সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারনি?
-- হতে পারে।
ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??
কথোপকথন - ২১
-তোমাদের ওখানে এখন লোডশেডিং কি রকম?
-বোলো না। দিন নেই, রাত নেই, জ্বালিয়ে মারছে।
-তুমি তখন কী করো?
-দরজা খুলে দিই
জানালা খুলে দিই
র্প দা খুলে দিই।
আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দিবাজ ।
যেমনি অন্ধকার, অমনি মানুষের ত্রিসীমানা ছেড়ে দৌড়
-তুমি তখন কি করো?
-গায়ে জামা-কাপড় রাখতে পারি না।
সব খুলে দিই,
চোখের চশমা, চুলের বিনুনি, বুকের আঁচল লাজ-লজ্জ্বা সব ।
-টাকা থাকলে তোমার নামে ঘাট বাঁধিয়ে দিতুম কাশী মিত্তিরে
এমন তোমার উথাল - পাতল দয়া।
তুমি অন্ধকারকে সর্ বস্ব, সব অগি্নস্ফুলিঙ্গ খুলে দিত পার কত সহজে।
আর শুভঙ্কর মেঘের মত একটু ঝুঁকলেই
কি হচ্ছে কি?
শুভঙ্কর তার খিদে- তেষ্টার ডালপালা নাড়লেই
কি হচ্ছে কি ?
শুভঙ্কর রোদে - পোড়া হরিণের জিভ নাড়লেই
কি হচ্ছে কি?
পরের জন্মে দশদিগন্তের অন্ধকার হব আমি।
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল
পুরনো পকেট থেকে উঠে এল কবেকার শুকনো গোলাপ |
কবেকার ? কার দেওয়া ? কোন্ মাসে ? বসন্তে না শীতে ?
গোলাপের মৃতদেহে তার পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই |
স্মৃতি কি আমারও আছে ? স্মৃতি কি গুছিয়ে রাখা আছে
বইয়ের তাকের মত, লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে
যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত থাকে গান, আলাপচারীতা ?
আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল, দমকা হাওয়া যেন
লুকোচুরি, ভাঙাভাঙি, ওলোটপালটে মহাখুশি
দুঃখেরও দুপুরে গায়, গাইতে পারে, আনন্দ-ভৈরবী |
আকাঙ্খার ডানাগুলি মিশে গেছে আকাশের অভ্রে ও আবীরে
আগুনের দিনগুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে
প্রিয়তম মুখগুলি মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে |
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দুহাজার বছরেও সব মনে রাখে
ব্যাধের মতন জানে অরণ্যের আদ্যোপান্ত মূর্তি ও মর্মর |
অথচ কাল বা পরশু কে ডেকে গোলাপ দিল কিছুতে বলবে না |
ফটিক টিং
দেখতে মানুষ চামড়াধারী
নাকের ফুটো, দাঁতের মাড়ি,
কিন্তু বাপু হঠাত্ কেন মাথায় দুটো লম্বা শিং ?
— আজ্ঞে আমি ফটিক টিং ।
শিং দিয়ে কি গুঁতোও নাকি ?
মেজাজ বুঝি আগুন খাকি ?
কিন্তু বাপু পানে সঙ্গে গিলছ কেন খাবলা হিং ?
— আজ্ঞে আমি ফটিক টিং ।
বেশ তো দেখি হাসতে পারো
যক্ষা কাশি কাশতে পারো
কিন্তু বাপু লেখার সময় লিখছ কেন পিঁপড়ে ডিম ?
— আজ্ঞে আমি ফটিক টিং ।
লিখছ লেখ ভাবনাটা কই ?
চাইছ মুড়কি হচ্ছে যে খই,
কিন্তু বাপু বেচবে কাকে তোমার এসব ইড়িং বিং?
— আজ্ঞে আমি ফটিক টিং ।
বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি
বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি।
নিজের বেদনা থেকে নিজেই ফোটায় পুস্পদল।
নিজের কস্তুরী গন্ধে নিজেই বিহ্বল।
বিদীর্ণ বল্কলে বাজে বসন্তের বাঁশরী বারংবার
আত্মজ কুসুমগুলি সহস্র চুম্বনচিহ্নে অলংকৃত করে ওষ্ঠতল।
আমি একা ফুটিতে পারি না।
আমি একা ফোটাতে পারি না।
রক্তের বিষাদ থেকে একটি আরক্তিম কুসুমও।
আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো।
বহুজন্ম বসন্তের অম্লান মঞ্জুরী ফুটে আছো।
নয়নের পথে দীর্ঘ ছায়াময় বনবীথিতল
ওষ্ঠের পল্লব জুড়ে পুস্প বিচ্ছুরন।
আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো।
তুমি পারো করতলে তুলে নিতে আমার বিষাদ
ভিক্ষাপাত্র ভরে দিতে পারো তুমি অমর সম্ভারে
সর্বাঙ্গ সাজিয়ে আছো চন্দ্রালোকে, চন্দনের ক্ষেত।
আমার উদগত অশ্রু অভ্যথর্না করে নিতে
পারো না কি তোমার উদ্যানে?
মোহিনীরা স্বভাবে নির্মম।
আর যারা ভালোবাসে
তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়।
যে টেলিফোন আসার কথা
যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
সূর্য ডোবে রক্তপাতে
সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।
একান্তে যার হাসির কথা হাসেনি।
যে টেলিফোন আসার কথা আসেনি।
অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু
একশ বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু
আজ বুঝি তার ইচ্ছে আছে
ডাকবে আলিঙ্গনের কাছে
দীঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে।
এখনো কি ডাকার সাজে সাজেনি?
যে টেলিফোন বাজার কথা বাজেনি।
তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল
তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল
খাঁ খাঁ মনের সবটা খালি
মরা নদীর চড়ার বালি
অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি
প্রতীক্ষা তাই প্রহরবিহীন
আজীবন ও সর্বজনীন
সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীন
স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না।
যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না।
হে স্তন্যদায়িনী
তোমার দুধের মধ্যে এত জল কেন ?
তোমার দুধের মধ্যে এত ঘন বিশৃঙ্খলা কেন ?
রক্ত ঝরে না ভেজালে
কোনো সুখ দরজা খোলে না ।
ময়ূরও নাচে না তাকে দু-নম্বরী সেলামী না দিলে ।
হাতুড়ির ঘায়ে না ফাটালে
রাজার ভাঁড়ার থেকে এক মুঠু খুদ খেতে
পায় না চড়ুই ।
স্বপ্নে যারা পেয়ে গেছে সচেতন ফাউন্টেন পেন
তাদেরও কলমে দেখ
সূর্য কীরণের মত কোনো কালি নেই ।
হে স্তন্যদায়িনী
তোমার দুধের মধ্যে এত জল কেন ?
তোমার দুধের মধ্যে প্রতিশ্রুত ভাস্কর্যের পাথর কেবল ।
তোমার চোখে জল কেন?
ভালবেসেছি বলে।
তোমার চোখে নেই?
শুকিয়ে গেছে।
তারপর, কি করলে এতদিন?
কাঁদলাম। তুমি?
লেখালেখি।
কবিতা? কই শুনাও।
শুনবে? তবে বলি-
'আমি যেন আর আমি নেই,
ভোর হয় আগের মতই
শুধু আমি জেগে থাকি'
কেন?
তোমাকে না কতবার রাত জাগতে বারণ করেছি।
অমাবশ্যার খেয়ালি চাঁদ, আমাকে
জাগিয়ে রাখে সারারাত।
তোমাকে ও কি তাই?
জানিনা,
তবে, আমি হারিয়ে ফেলেছি নিজেকে
তুমি ও কি তাই?
আমি বিলীন হয়ে গেছি।
কবে?
বুঝতে পারিনি,
শুধু বুঝেছে আমার ঘুমহীন দু'চোখ, আর
জেগে থাকা ঐ পাখিটা,
সাথিহারা বেদনায় যে
ক্ষণে ক্ষণে কেঁদে উঠে।
তাই? আমার সময় কাটে অস্তিরতায়।
কেন?
বুকের প্রতিটি স্পন্দন,
ভালবাসি ভালবাসি বলে চেঁচায়।
তোমার ও কি তাই?
আমি মরি নিদারুণ ঘোরে,
মনের অজান্তে ভালবেসেছি যারে,
হৃদয় পুড়ে প্রত্যহ তার তরে।
ভালবেসেছ তবে,
জানতে পেরেছ কবে?
আমি জানিনে,
শুধু জানে আমার
শুকিয়ে যাওয়া হৃদয়,
যেখানে ক্ষণে ক্ষণে আর্তি বেরোয়।
রহস্যময় স্বভাব তোমার,
একি তবে সত্য, নাকি ভেবে নেব
এও তোমার নিছক খেলা?
আমার বলার নেই কিছুই,
শুধু বলব,
জোনাকী'দের কাছে জেনে নিও
প্রতিটি সন্ধ্যেবেলা।।
উৎসর্গ: রাতের বৃষ্টির শব্দ
পুনশ্চঃ অসাবধানতা বশতঃ পূর্ণেন্দু পত্রীর কথোপকথন ১ কবিতাটির স্থলে ওয়েবে পাওয়া ব্লগার ঝরা পাতার কথোপকথন ১ কবিতাটা দিয়েছিলাম । ভুলটা শুধরানো হয়েছে । এই ভুলের জন্য সত্যি দুঃখিত । আসলে কবিতার শিরোনাম থেকে শুরু করে লেখার পুরো ঢংটাই পূর্ণেন্দু পত্রীর মতোন । সেজন্যই বিভ্রান্ত হয়েছিলাম । প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর ভক্তদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
দারুন! আরো দ্যান। ৫+
শেরিফ আল সায়ার বলেছেন:
ধন্যবাদ রাহা ভাই, অসাধারণ মানুষ আপনি। প্রিয় পোষ্টে রেখে দিলাম।
ছটাক খানেক বুকে,
একটা গোটা আকাশ এবং
জলের স্থলের গা ভর্তি রং
সব পড়েছে ঝুঁকে।
কাকে কোথায় রাখি ?
বুকের মধ্যে হেসে উঠল
শিকল-পরা পাখি।
এমন হলে কেমন হয়, সব পূর্ণেন্দু পাঠক এখানে এসে উনার কবিতার কিছু লাইন লিখে যাবে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: তাইতো চাই.. আসুন সবাই মিলে পূর্ণেন্দু পত্রী'র লাইন কমেন্টে রেখে যাই । অসংখ্য ধন্যবাদ ।
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
কি বলে ধন্যবাদ দিব বুজতে পারছি না....................।প্রিয় পোষ্টে রেখে দিলাম।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
রাহা ভাই
একরামুল হক শামীম বলেছেন:
দারুন।
জ্যামিতি বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাইয়া , প্রিয় পোস্ট করে রাখলাম ।
কঁাকন বলেছেন:
প্রিয়তে
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"সেই সব সময়কে খুব ভালো লাগে,যখন তুই আর আমি
দুজনে মিলে লাখখানেক কিংবা লাখখানেকের সঙ্গে মিলে
তুই আর আমি
একজন।
সেইসব সময়কেই খুব ভালো লাগে
যখন আমি আর সে
দুজনে মিলে
একটা হলুদ ডানার পাখি।"
কথপকথন /দুইথেকে
অনেক শুভেচ্ছা প্রিয় সব কবিতার পোষ্টের জন্য।
শুভেচ্ছা।তারার হাসির কথামত কবিতা দিলাম প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ..
চাঙ্কু বলেছেন:
ওরে নারে , সবগুলা প্রিয় কবিতা একখানে দেখি । অনেক খুশি হইলাম & আপনাকে অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন ।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
দারুন একটা কাজ করেছেন। প্রিয় কবিতার শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
প্রিয়তে ................নিয়ে গেলাম।
শুভেচ্ছা।
অপ্সরা বলেছেন:
প্রিয় কবিতাগুলো বার বার পড়তে ভালো লাগে।
সুরভিছায়া বলেছেন:
পুরোন ভাললাগা জাগিয়ে দিলেন।ধন্যবাদ।
রাহা বলেছেন:
পূর্ণেন্দু পত্রী'র আরো কবিতা চাই, কারো কাছে লিংক থাকলে শেয়ার করুন ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ভাইজান কথোপকথন -- ৪ টা বেশী জটিল লাগে !
কথোপকথন সিরিজের অনেকগুলো কবিতা আমার কাছে আছে ।
লেখক বলেছেন: লিংকটা দেন না, কবিতাগুলো যোগ করে দেই ।
আলীম আল সাইদ বলেছেন:
অদ্ভুত সুন্দর কবিতা.।
দেবার্নব রায় বলেছেন:
সুন্দর............।
পতত্রী বলেছেন:
আমার খুব প্রিয় কবি।পূর্ণেন্দু পত্রীর "সেই গল্পটা" শেয়ার করতে পারেন।
সবার ভালো লাগবে আশা করি।
ধন্যবাদ।
আইসিস বলেছেন:
আমার ও খুব প্রিয় কবি । ভালো লাগলো ।
লেখক বলেছেন: ধন্যবাদ
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
অনেক পুরানা পোস্ট... আইসিস এর কল্যানে আবার প্রথম পাতায় ... ধন্যবাদ দুইজনকেই
লেখক বলেছেন: .. একটু খোচাঁ দিলাম... এই নির্জন রাতে কবিতা গুলো কেউ পড়ুক...
বৃষ্টিধারা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।
আরিয়ানা বলেছেন:
কোন এক সময় পূর্ণেন্দু পত্রীর কথোপকথন খুব আবৃত্তি করেছি তবে বয়সটা খুব অল্প ছিল
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















