somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা কি ক্লাস ক্যাপ্টিন নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন ?

০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হইয়েছে । জাতির জীবনে এ এক অভূতর্পূব বিস্ময় !! তবে কি পূর্ব আকাশে রক্তিম আলোকরশ্মি র্সূযাদয়ের আগামবার্তা নিয়ে আসিয়াছে । আহা কি আনন্দ আকাশে বাতাসে...... এই ক্লিবলিঙ্গের সরকার তবে কি অবশেষে নির্বাচন করিয়াই ছাড়িবে ??? কিন্তু আমার এই আমোদ বেশিক্ষণ স্থায়ী হলো না , কেননা আকাশে বাতাসে কোন আনন্দের ছটা নেই ?? সব যেমন চলিতেছির তেমনি চলিতেছে । আমার বাড়ির সামনে প্রতিদিন এমন সময় ১৩০৬ টি রিকশা জটলা পাকিয়ে থাকে সাথে ৩০৯টি ব্যক্তিগত গাড়ি আর খান কয়েক পিক আপ... কোন পরিবর্তন নাই । প্রতিদিন ১২:৩৫ যা থাকে এখন তাই । তবে আনন্দের মতন কোন ঘটনা ঘটে নাই ?? চোখ কচলাইয়া আবারো পত্রিকার সম্মুক্ষপানে চাই , বড় বড় অক্ষরে লেখা নির্বাচনের তফসিল ঘোষণা । তার পাশে ছোট ছোট অক্ষরে লেখা মনোনয়পত্র জমা দেবার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০০৮ । এইবার আমি আবার বাস্তবে ফিরিয়া আসি । আজ ৩ নভেম্বর । বাকি আছে আর ৯ দিন ?? ইহা কি জাতীয় নির্বাচন ?? তবে ইহা কি জাতীয় (রকম) নির্বাচন ? ইহা কি নির্বাচিত করিবে ?? কাহার নির্বাচন করিবে ??

অনেকদিন আগের কথা মনে পড়ে যায । সেই দুরন্ত কৈশোরের দিনগুলির কথা । যখন স্কুলে পড়তাম । আমাদের স্কুলেও এমন নির্বাচন হইত । তবে তাহার নাম সংসদ নির্বাচন নয়, তাহার নাম ছিল ক্লাস ক্যাপ্টিন নির্বাচন । সেই নির্বাচন আসলে ক্লাস শিক্ষক করিতেন । তিনি আগের দিন তিনজন লম্বা-তাগড়া-জুয়ান দেখিয়া ক্যাপ্টিন বাছিতেন, এবং হুংকার দিয়া ঘোষণা করিতেন আগামিকাল তোমদের ক্লাস ক্যাপ্টিন নির্বাচন । তোমরা এই তিনজন এর মধ্যে কে ১,২ এবং ৩ নং ক্যাপ্টিন হবে তাহা নির্ধারণ করিবে । সেই বিষয়ে ক্লাসের শিক্ষার্থীদের যেন কোন দ্বিধায় পড়িতে না হয় সেই জন তিনি ক্রম অনুসারে বলিতেন ১ নং ইউনুস, ২ নং কামাল এবং ৩ নং মজ্জাফর নির্বাচন করিবে । শিক্ষার্থীরা আপন মনে বুঝিয়া লইত এবং পরেরদিন আনুষ্ঠানিকভাবে গোপন ব্যালটে নাম লেখিয়ে নির্বাচন হইত । প্রত্যেক ভোটার একটি সাদা কাগজে ১,২ এবং ৩ এভাবে ক্রম অনুসারে নাম লিখিত । ফলাফল ঘোষনার সময় দেখা যাইত ২-১টি বাদে সবাই এই তিনজন ক্যাপ্টিনকে একই ক্রমে নির্বাচিত করিয়াছে । তবে দু-একটি ভোট এদিক সেদিকে হথো । যাহারা ক্লাসের দুর্বল ছাত্র, স্মরণশক্তি খারাপ তাহার হয়তো ক্রমটি উল্টাপাল্টা করিয়া ফেলিত কিংবা নাম লিখিতে গিয়া ভুল করিত । নচেত ফলাফল একবোরে সমানই হইত । আমরা ক্যাপ্টিন নির্বাচনের শেষে তিনজন ক্যাপ্টিন মনোনয়নের টাকা দিয়া সবাই মিলিয়া মিষ্টি মুখ করিয়া আমোদ করিতাম । বলা বাহুল্য যে এই তিনজন ক্যাপ্টিন আদতে ক্লাস শিক্ষকের খাতাটানা, বেতটানা এবং ব্লাকবোর্ড মুছা ছাড়া আর কোন প্রকার কর্ম ছিল না । ক্লাসের মাতবরীপনা আমরা নির্ধারণ করিতাম এবং সেক্ষেত্রে সৎ যোগ্য প্রার্থীরাই (ক্লাসের ১ম,২য়রা) মাতবরি করত । সেখানে এই সকল নির্বাচিত ক্যপ্টিনরা কোন ভূমিকা রাখিত না ।
এই নির্বাচন দেখিয়া আমার কেন জানি বার বার আমার স্কুলের সেই ক্যাপ্টিন নির্বাচনের কথাই মনে পড়িয়া যাইতেছে । এই নির্বাচন কাহাকে নির্বাচিত করিবে ? কিছু ক্যাপ্টিন, আইয়ুবশাহী আমলের ক্যাপ্টিন ?? নাকি নির্বাচিত সরকারের জন্য সাংসদ ?? আমি বুঝেতে পারি না । কেননা এই নির্বাচনের পরিবেশের থেকে আমাদের ক্লাস ক্যাপ্টিন নির্বাচনে আরো বেশি আমোদ হইত ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×