অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
ব্লগ © রাহা

যোগাযোগ:
rahablog@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ

আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কর্পোরেট প্যাকেজ: দিনবদলের স্বপ্ন ... ...দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল..

০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৪ |

শেয়ারঃ
4 0

কর্পোরেট প্যাকেজ: দিনবদলের স্বপ্ন ... ...দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল..

..আমার যে বন্ধুরা একদিন দিনবদলের স্বপ্ন দেখত তারা আজ নিজেরাই নিজেদের বদলে নিয়েছে ..
আমাদের সময়টা বড় বন্ধ্যা । কেমন নোনা নোনা শ্যাওলা ধরে যাওয়া জীর্ণ দেয়ালের মতন বিবর্ণ । আমার সারা জীবনের আপসোস কেন সেই স্বর্ণালী ষাটের দশক ফিরে আসে না । কিংবা আমি কেন সেই দুনিয়া কাপানো ষাটের দশকে জন্মালাম না ।
ষাটের দশক । দুনিয়া উত্তাল । সৃষ্টি সুখের উল্লাসের কাপন বোধহয় একেই বলে । সেই কাপনোর ছোয়া তো কিছুটা হলেও লেগেছিল আমাদের দেশে । সেই ছোয়াতেই মানুষের দিন বদলের স্বপ্ন দেখা, শিল্প-সাহিত্যে অনাবদ্য সৃষ্টি , রাজনৈতিক অধিকার স্বাধিকারে সোচ্চার মানুষ । সেই সাহসী সময়ের একজন সাহসী মানুষের গল্প শুনতাম শৈশব থেকেই । আমাদের চাচা-কাকাদের স্বপ্ন দেখানো, দিনবদলের স্বপ্ন বুদ দেখানো একজন মানুষ । কিভাবে সেই দশকের তরুনদের দিন বদলের স্বপ্নে বুদ করে রেখেছিলেন, সেই গল্প শুনেছি । সমাজ বদলাতে তারা একদিন স্বপ্ন দেখিছিলেন । জীবনের সোনালী দিনগুলোকে হাতের মুঠোয় নিয়ে পণ করেছিলেন : দেখিস একদিন আমরাও..... তিনি ছিলেন তখন সবার সেই মতি ভাই ।

দিন বদলালো.. নিজের মতন করে :
দিন বদলালো । তবে নিজের মতো করেই সময় বদলে গেছে । দিন বদলের স্বপ্ন দেখা মানুষেরা সবাই ছিটকে গেছে । দিন বদরাতে না পারলেও অনেকেই নিজেদের ঠিকই বদলে নিয়েছে । হয়তো আমাদের দু-একজন কাকা বদলাতে পারেনি । তার মুখে শুনি সেই দিন বদলানোর স্বপ্ন বিভোর থাকা কিছু তরুণের গল্প ।

দিন বদলের স্বপ্নবাজরা :
কবি সুভাষ মুখোপাধ্যায়ও খুব অবাক হয়ে গিয়েছিলেন দিন বদলের স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো বন্ধুরা যারা একদিন সমাজ বদলের স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিল তারা কিভাবে যেন সমাজ বদলানো ভুলে গিয়ে একদিন নিজেরাই নিজেদের বদলে নিল । দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল ভাবতে ভাবতে অবাক হয়ে যাই । সেই দিন বদলের স্বপ্নবাজরা কিভাবে আমুল নিজেকে বদলে নেয় । পুজিঁবাদী বিশ্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানুষ যারা একদিন শ্রেণী-বৈষাম্যহীন সমাজের স্বপ্ন দেখত, দেখাতো তারাই আজ পুজিঁবাদী । X(X((
পুজিঁবাদের নিশানা হাতে সেই মতি ভাই এখন কর্পোরেট স্বপ্নবাজ ।

কর্পোরেট দিন বদল :
দিন না বদলালেও সময় তো বদলে গেছে । শ্রেণী সংগ্রামী, পুজিবাদ বিরোধী , শোষন-নিপীড়ণহীন সমাজের স্বপ্ন দেখা-স্বপ্ন দেখানো সেই মানুষেরা এখন স্বপ্ন দেখেন । কিভাবে শ্রেণী সংগ্রামকে গিলে খাবে, ক্ষমতার ভাগের স্বাদ কিভাবে নেবে, পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতাবান হবে সেই স্বপ্নে বিভোর । মুক্তবাজার অর্থনীতির তাবেদার । তিনি এখনও স্বপ্ন দেখেন , একদল তুরণদের স্বপ্ন দেখান _ কর্পোরেট দিন বদলের ।

দিন বদলের প্যাকেজ :
আমার চাচা-কাকাদের স্বপ্নবাজ মতি ভাই এখনও দিন বদলের স্বপ্ন দেখেন তাই তিনি এবার নিয়ে এলেন কর্পোরেট দিনবদল । দিন বদলের প্যাকেজ । এই দিন বদলের প্যাকেজে তিনি দিন বদলের স্বপ্ন নিয়ে হাজির, বদলে যাওয়ার আহবান । সেই বদলে যাওয়া হলো - কিভাবে কর্পোরেটের পকেটে ঢুকতে হয়, কিভাবে তেলে মাথায় তেল দিতে হয় কিংবা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হয় । কিভাবে বিদেশী শক্তিশালী রাষ্ট্রের আস্থাভাজন হয়ে নিজেকে বদলে ফেলতে হয় ।
কর্পোরেট দিনবদলের প্যাকেজের মতন নয়
....চলুন আমরা নিজেরাই বদলাই...
রাহা , ঢাকা ।

 

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৩৪টি মন্তব্য

১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৬

বিবিধ বলেছেন: লেখাটি ভালো লেগেছে।

# মতি ভাইয়ের মতো আপনিও যে একদিন নিজেকে বদলে ফেলবেন না তার কি গ্যারান্টি আছে।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: হুমম... সন্দেহ অমূলক নয়.. ছোটরা তো বড়দের দেখেই শেখে!!! ;)

২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৮

যীশূ বলেছেন: চলো বদলে যাই.........

০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: হ... সারাক্ষণ তো বদলাইতেই আছি..

৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

মাহবুব সুমন বলেছেন: আসলেই বদলে যাই আমরা সবাই :(

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: শুধু বদলেই যাই না... রীতিমত ভুলে যাই নিকট অতীত....

৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

নাজমুল হুদা সুমন বলেছেন: সহমত... +

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

বাইত যামু বলেছেন: মতি ভাই ইতিহাস ভুলে গেছেন। তাই তিনি দিন বদলাতে পেরেছেন। সুস্বাদু আলুর ভর্তা কইরা সবাইরে খাওয়ায়। আমার আলুর পিছে দৌড়াই কারণ আলু দিন বদলে বিশ্বাসী।

দেশের মানুষ একদিন পূর্ণ করপোরেটের কাছে জিম্মি হবে। এই দিন বদলের বিশ্বাস নিয়ে আমাদের মতি ভাই আর আলু চলছে।

তবে সাবধান এই দেশে দেশদ্রোহীরা রাজাকার হয়। আলু...কিত মানুষ গড়ার মতি ভাই। যেন মতি রাজাকার ................. হইয়া না যায় দেশের কাছে।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: হুমম...

৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫

অন্যমনস্ক শরৎ বলেছেন: রাহা কি খবর???
লেখা ভাল হইছে।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: শরৎ ..ধন্যবাদ । চলছে....এখন ভালো ।

৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪

রাশেদ বলেছেন: হু!

২২ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: ভাইডি হারায় গেল :(

৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

ফাহমিদুল হক বলেছেন: লেখা ভালো হয়েছে।

৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৬

কুঙ্গ থাঙ বলেছেন: চমৎকার লাগলো ... নিজেকে বদলে ফেলা ছাড়া আর উপায় কি :( ? ...

শারদীর পুর্ণিমার অগ্রীম শুভেচ্ছা রইল। Click This Link




০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:০২

লেখক বলেছেন: নিমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ । দেখি.... যাওয়া যায় কিনা ।

১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২০

ইউনুস খান বলেছেন: বাংলালিংক দিন বদলে বিশ্বাস করে ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: সব কর্পোরেটই....;)

১১. ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০২

ছাপচিত্রি বলেছেন: তার থাইক্যা আসেন অদল-বদল করি... ;)

২২ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: সেটাই করতে পারলে তো ব্যাফক হতো

১২. ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৭

শিবলী বলেছেন: দিন বদলাইবো, সুদিন আইলো বইল্যা...
নাকে তেল দিয়া ঘহুমাও
;)

০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আবার জিগায়!! ;)

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১১

কঁাকন বলেছেন: valo laglo Apnar likhata

valo Thakun

১৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯

তানভীর মোর্শেদ বলেছেন: .আগে কি সুন্দর দিন কাটাইতাম
.আগে কি সুন্দর দিন কাটাইতাম

১৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫১

সাদিক তাল বলেছেন: এই দেখাদেখি বদলে যাওয়া ..অসহ্য ।
... প্রভু বদলালে তো চাকরেরও বদলাতে হয়.. তাই মতির এই বদলে যাওয়া !!??

১৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২

জ্যামিতি বলেছেন: লেখা ভালো লাগলো...

১৭. ০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

রাহা বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১

ছাপচিত্রি বলেছেন: সবচেয়ে ভালো হইচে এই লেখাটা ।

১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৩

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: লেখাটি ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১০ রাত ২:৩৭

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ....

২০. ০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:২৯

মিটুলঅনুসন্ধানি বলেছেন: ভালো লাগছে....

২১. ০৯ ই মার্চ, ২০১০ রাত ২:৪১

বাবুল হোসেইন বলেছেন: +++

২২. ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২০

কার্নেল বলেছেন: কর্পোরেটরাই অন্যদের শাসন করবে, এটাই নিয়ম ......
পুজিবাদের অন্যতম ফসল হচ্ছে সিলিকন ভ্যালি যা মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।
মাইনাস -

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন