নোটিশবোর্ডের বিজ্ঞপ্তিটা দেখেছিলাম সন্ধ্যায়, অনেকদিন ব্লগারদের সাথে আড্ডা হয় না । আড্ডার আয়োজন দেখে মনটা খারাপ হয়ে গেল । সাতসকালে র্র্যালী আর দুপুর ১টার মাঝে অনুষ্ঠান শেষ । পচ্ছন্দ হলো না, বিকেল হলে অবশ্যই যেতাম আড্ডায়। সম্ভবত মিস করবো । এই ভাবনাটাই এসেছিল মনে । কোনভাবেই ১৬ ডিসেম্বর ব্লগ দিবস নিয়ে সামান্য অন্যরকম কোন চিন্তাই মনে আসেনি ।
সামহোয়্যার ইন এর যাত্রা শুরু হয়েছিল বিজয় দিবসের দিনে । এমন একটা আয়োজন নিশ্চয়ই হুট করে ১৬ ডিসেম্বর , বিজয় দিবসের দিনে ঠিক করা হয়নি । বরং দেশের প্রতি মমত্ববোধ থেকেই এমন একটি আনন্দের দিনকে বেছে নেয়া হয়েছিল একটা শুভদিন হিসেবে । আর সেই দিনটি উদযাপিত হচ্ছিল তো গত দুবছর ধরেই । সেটাও জানা কথা । কিন্তু রাত বাড়ার সাথে সাথে বিষয়টি ক্যামনে যেন প্যাচ খেল, বিজয় দিবস কে হেয় করা, বিজয় দিবসে অন্য দিবস ঘোষণা করা এমনতর সিরিয়াস সিরিয়াস বিষয় হাজির হলো । ব্লগের খুবই সিরিয়াস আলোচনার বিষয় হয়ে গেলঃ বাংলা ব্লগ দিবস ।
আমি এবার নিজে নিজেই দ্বিধান্বিত হবার চেষ্টা করলাম । নিজেকে নানা ভাবে যুক্তি দিয়ে বোঝানেরা চেষ্টা করলাম, নিজের কাছে ধোপে টিকল না, বিজয় দিবসে ব্লগ দিবস হতে পারে না । সহব্লগারদের পক্ষে বিপক্ষের লেখা পড়লাম । এর মাঝেই বিখ্যাত বিখ্যাত ব্লগারসহ অনেকেরই অনেক গুলো লেখা এসেছেঃ
জহির আহমেদ-এর বাংলা ব্লগ দিবস ২০১০ (দৈনিক সংগ্রাম প্রতিবেদন)
আরিফ জেবতিক,-এর চেতনা এতো ঠুনকো নয় যে দ্রুতই নাড়া খাবে....তবু ....
রাগ ইমন-এর বিজয় দিবস , ব্লগ দিবস এবং কোলা ব্যাং এর গল্প
জামাল ভাস্কর-এর ব্লগ দিবস পালনের ঘোষণা একটা বালখিল্য প্রয়াস...
রাজর্ষী-এর বিজয় দিবসে ব্লগ দিবস বিতর্ক
রোবোকপ-এর আসেন পয়লা ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস উদযাপন করি
রোবোকপ-এর বিজয় দিবসে সামহয়ার ইন এর অফিস থেকে বিজয় দিবসের মিছিল দেখতে চাই
আকাশ সুনীল-এর বিজয়ের দিনেই তো ভাল কাজ করা উচিত, তাই এই দিনেই বাংলা ব্লগ দিবস উদযাপিত হওয়া উচিত
ফিউশন ফাইভ,-এর বিজয়ের আনন্দে বাংলা ব্লগ দিবস পালন যে কারণে সমর্থন করি
আরণ্যক যাযাবর-এর বিজয় দিবসের অবমাননা :: প্রতিবাদ না করলে আমাদের দায়িত্বশীলেরা কথা বোঝেন না কেনো?
সু-শান্ত-এর দয়া করে ১৬ ডিসেম্বর কে অন্য কোন দিবস দিয়ে ভারযুক্ত করবেন না
ইয়র্কার-এর বাংলা ব্লগ দিবস; কিন্তু ১৬ই ডিসেম্বর কেন?
আমি ঠিক এখন বুঝে উঠতে পারলাম না , সমস্যাটা কোথায় । আরিফ জেবতিকের লেখার শিরোনামটাই মনে ধরল, চেতনা এতো ঠুনকো নয় যে দ্রুতই নাড়া খাবে । কিন্তু তারপর ...তবুও ....হিসেবে তিনি যে ব্যাখ্যা দিয়েছেণ তা স্রেফ খোড়া যুক্তি মনে হলো । সবকিছু দেখে আমার মনে হচ্ছে , কোথাও একটা ভুল হচ্ছে, ভুল বোঝাবুঝির সমস্যা হয়েছে । খুব সহজ করে যদি দেখি, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস । সেই বিজয় দিবসের দিনে দেশের বাংলা ব্লগিং এর শুভ সূচনা হয়েছিল । দিনটি ১৬ ডিসেম্বর বেছে নেয়া হয়েছিল কেননা এই দিনটি বাঙালি জাতির সবচেয়ে বড় প্রাপ্তির দিন, সবচেয়ে বড় আনন্দের দিন । সেই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনটি বাংলা ব্লগিং এর জন্মদিন । ব্যাস । তাই তো! নাহ !! সেখানে কিভাবে এতো তর্ক-বিতর্ক আসে ? আমার এখন বোধগম্য হয় না ।
কিন্তু কেউ যদি বিজয় দিবস এর সাথে আর কোন কিছুর তুলনা, সমতা দাবী করে তবে সেটা সেই ব্যক্তির বিজয় দিবস নিয়ে ভাবনার সংকীর্ণতা বলে আমার মনে হয় ।
নাকি কি আমি কোথাও বুঝতে ভুল করছি ??
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



