অনেক হয়েছে, এবার খেমা দ্যান, দয়া করে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া নিয়ে তামাশা থামান । আপনাদের এই তামাশা আর মশকরা প্রকারান্তরে যুদ্ধপারাধী আর তার সাঙ্গপাঙ্গদের পক্ষেই যাচ্ছে । তার থেকে বড় কথা এই মশকরা মানে মুক্তিযুদ্ধকে হেয় করা, আর যুদ্ধাপরাধী-রাজাকারদের সুযোগ দেয়া । হতে পারে কারো কোন কাজ আপনার পচ্ছন্দ নয়, ধরলাম যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া নিয়ে কারো কারো পদক্ষেপ আপনার পচ্ছন্দ হচ্ছে না । তবে তাকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে আপনি তো মুক্তিযুদ্ধকেই হেয়ও করছেন ।
আমাদের অনেক রাজনৈতিক দলই তো যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে সবার চাওয়ার ধরণ কিংবা গড়ন তো এক নয় , তাই বলে কি আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাওয়াকে তাদের দাবী হিসেবেই দেখব, কিংবা যে দলটি চাচ্ছে সেই দলটি আপনার পচ্ছন্দ নয় সেজন্য আপনি বিপক্ষাবলম্বন করবেন ??
সত্যি, আমরা পারি বটে । আপনাদের এই মাহত্মের কারণে, এই মহান কর্মের সুযোগ কিন্তু অন্যরা হাত ছাড়া করছে না । সুযোগ বুঝে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া ইস্যুকেই ব্যঙ্গ করছে । তাই প্লিজ , এবার থামুন । দয়া করে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া নিয়ে তামাশা থামান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



