(আপডেট সহ)
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন একুশে টিভিতে সরাসরি সম্প্রচার হলো কিছুক্ষন আগে । খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক অফিস থেকে এই প্রেস ব্রিফিং সরাসরি সম্প্রচারিত হলো । চলুন দেখি সংবাদ সম্মেলনে খালেদা জিয় কি বলেন , তিনি কি জনগনের এই রায় মেনে নেন কিনা ? অবশ্যই রায় মেনে নেয়া ছাড়া খালেদা জিয়ার জন্য আর কোন পথ খেঅলা নেই বরং এই রায় নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করলে বিরূপ প্রভাব পড়বে তার চেয়ে জনগনের রায়কে সম্মান জানিয়ে মেনে নিয়ে নিজেদের শাসন আমলের সীমাহীন দুর্নীতি আর ভুলগুলোকে নিয়ে পর্যালেঅচনা করলে আগামীতে কাজে লাভবে ।
আমাদের প্রত্যাশা খালেদা জিয়া বিজয়ী দলকে স্বাগত জানিয়ে দেশে যে পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে তাকে সম্মান জানাবে । আর সরকারী দলের গঠনমুলক সমালোচনা আর প্রয়েজনে দেশের জন্য এক হয়ে কাজ করবে । তবে খালেদা জিয়া তার কাধে চেপে বসা সিন্দাবাদের ভূতদের না নামালে বিএনপি-র অস্তিত্ব হুমকির মুখে পড়বে । বিএনপিও রাজাকাদের চক্র থেকে বেরিয়ে আসুক মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানাক।
আসুন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন থেকে কোন শুভ ইংগিত আসে কিনা তার জন্য অপেক্ষা করি । ইতিবাচক রাজনীতির এইতো সময় ।
কিন্তু এইমাত্র সামান্য কয়েক মিনিটের জন্য আয়োজিত সংবাদ সম্মেলন শেস করলেন খালেদা জিয়া । তিনি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বলেছেন এই নির্বাচন একটি সাজানো নির্বাচন । এমন সাজানো নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশনার কে ধন্যবাদ জানান । (!!)
আর এ বিষয়ে তথ্য প্রমাণাদি তিনি পরে দেখাবেন এবং বিস্তারিত পরে জানাবেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন । বিএনপি সংষদে যাবে কিনা কিংবা কোন লিগ্যাল একশনে যাবে কিনা তার জবাবে খালেদা জিয়া বলেন পরে বিস্তারিত জানানো হবে । অর্থাৎ সবই পরে জানানো হবে । যদি তিনি দাবী করেছেন তার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণঅদি আছে । কিন্তু খালেদা জিয়া প্রমাণ হিসেবে বলেন নির্বাচনের দিনে তিনি কয়েকটি ভেঅটকেন্দ্রে ঘুরে দেখেন জনগন নেই । সকাল ১২টার মথ্যে ৪৫-৫০ শতাংশ ভো পড়েছে আর বিকেলের মধ্যে কিভাবে ৭০ শতাংশ ভোট পড়ে ??
হায় ইশ্বর এবার নাকি যেকোন সময়ের তুলনায় ভোটার উপস্থিতি অনেক বেশি আর আমাদের নেত্রী বলেন কি !!!??? এই প্রতিক্রিয়া বিএনপি-র জন্য কোনভাবেই ইতবাচক হবে না ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



