আজ সন্ধ্যায় বঙ্গভবনে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিপুল জন সমর্থন নিয়ে জয়ী দল সরকার গঠনের শপথ করবে । নির্বাচনের পর থেকে জনগন খুবই উৎসুক ছিল নব্য সরকারের মন্ত্রী পরিষদে কারা কারা ঠাঁই পাবেন ?? বিষয়টি সব সময়ই মোটামুটি মানুষের ধারণা থাকে কারা কারা মন্ত্রীত্ব পাবেন কিংভা এমন কি কোন কোন মন্ত্রনালয় সহ । কিন্তু এবার সরকার গঠনের প্রক্রিয়ার শুরু থেকেই গোপনীয় রাখা হয়েছে । এমন কি সম্ভাব্য মন্ত্রী পরিষদের কিংবা দলের প্রভাব বিস্তারকারী নেতারাও জানেন না কি হতে যাচ্ছে । বিষয়টি শেখ হাসিনা নিজের মতন করে তার সরকার সাজাচ্ছেন । তবে তিনি কয়েকটি সূত্র দিয়েছেন তবে কারা কার থাকছেন সেটা রেখেছেন চমক হিসেবে ।
মহজোটের সকল দল মন্ত্রীত্ব পাবে সেটা নিশ্চিত করেছেন এবং তরুণদের স্থান দেয়া হবে তাও বলেছেণ । এখন অপেক্ষার পালা কারা কারা স্থান পান । তবে কয়েকটি বিশ্বস্তসূত্র দাবী করছে তারা মন্ত্রী পরিষদের নাম জানতে পেরেছেন তবে তাও সম্ভবতঃ অনুমান নির্ভর । তবে এতটুকু নিশ্চিত করা হয়েছে যে এবার মন্ত্রী পরিষদে পরিবারের সদস্যদের স্থান দেয়া হবে না । এমন কি দলের জৈষ্ঠ্য দলবাজী করা সিনিয়র নেতারা বাদ পড়বেন । তাদেরকে দলীয় এবয় সংসদীয় কর্মকাণ্ডে ব্যস্ত রাখা হবে । দলের চার ক্ষমতাশীল নেতাই বাদ পড়তে যাচ্ছেন তবে শেষ পর্যন্ত আব্দুর রাজ্জাক টিকে যেতে পারেন ।
তথাকথিত সংষ্কারপন্থীদের সরকার গঠনের প্রকি্রয়া বাদ দেয়া সম্ভব হলে সবচেয়ে বেশী খুশী হবে দেশের জনগন তথা আওামী লীগের সমর্থকরা । শেষ পর্যন্ত নানারকম চাপের কাছে শেখ হাসিনা নতি স্বীকার করেন কিনা তাই দেখার বিষয় । যদি সত্যি পরিবারের সদস্য আর বুড়ো দলবাজ তথাকথিত সংস্কারপন্থীদের বাদ দেয়া হয় তবে অবশ্যই সেটা দৃষ্টান্ত হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

